Advertisement
E-Paper

Delhi: দিল্লিতে গুদামের দেওয়াল ধসে মৃত্যু পাঁচ জনের, আহত আরও ৯

দিল্লির আলিপুর এলাকায় একটি নির্মীয়মাণ গুদামের দেওয়াল ভেঙে মৃত্যু হল পাঁচ জনের। আহত আরও ন’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে দমকল।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ জুলাই ২০২২ ১৬:০৯
ছবি টুইটার।

ছবি টুইটার।

দিল্লির আলিপুর এলাকায় একটি নির্মীয়মাণ গুদামের দেওয়াল ধসে বিপত্তি। এই ঘটনায় পাঁচ জনের মৃত্যু হয়েছে।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, আহত হয়েছেন আরও ন’জন। আহতদের মধ্যে দু’জনের শারীরিক অবস্থা সঙ্কটজনক। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে দিল্লি পুলিশ ও দমকল বাহিনী। জোরকদমে চলছে উদ্ধারকাজ। ওই গুদামে নির্মাণ কাজ চলছিল বলে খবর।

Delhi Accident Wall Collapse
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy