Advertisement
E-Paper

Murder: পুরোহিতকে পিটিয়ে খুন করা হল দিল্লিতে! গণপ্রহারে গুরুতর আহত আততায়ীও

সোনিয়া বিহার এলাকায় ওই খুনের ঘটনার অভিযুক্ত ব্যক্তিকে ধরে ফেলে স্থানীয় বাসিন্দাদের একাংশ মারধর করেন বলে দিল্লি পুলিশ জানিয়েছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ জুলাই ২০২২ ১২:২১
পুরোহিত খুনের তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ।

পুরোহিত খুনের তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। ফাইল চিত্র।

উত্তর-পূর্ব দিল্লির সোনিয়া বিহার এলাকায় এক পুরোহিতকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। বুধবার ভোররাতের ওই খুনের ঘটনার অভিযুক্ত ব্যক্তিকে ধরে ফেলে স্থানীয় বাসিন্দাদের একাংশ মারধর করেন বলে দিল্লি পুলিশ জানিয়েছে। অভিযুক্ত ব্যক্তি আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ সূত্রের খবর, নিহত পুরোহিতের নাম সোনি রাম (৬২)। তিনি সনিয়া বিহারের পুস্তা অঞ্চলের বাসিন্দা। অভিযুক্ত সোনু ভট্ট ভোররাতে সোনির উপর হামলা চালান বলে অভিযোগ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। সোনিকে ভর্তি করানো হয় নিকটবর্তী জেপিসি হাসপাতাল এবং পরে জিটিবি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই বুধবার সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আততায়ী সোনু মানসিক ভারসাম্যহীন। ঘটনার পরেই তাঁকে ধরে ফেলে মারধর করেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। আহত সোনুকে দিল্লির সিভিল লাইনসের ট্রমা সেন্টারে ভর্তি করানো হয়েছে।

Lynching Delhi Delhi Police Priest Murder
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy