Advertisement
E-Paper

মাঝরাতে হাসপাতালে আগুন! পুড়ে মৃত্যু দুই চিকিৎসক-সহ ছয় জনের, চলছে উদ্ধারকাজ

সূত্রের খবর, শুক্রবার রাত ২টো নাগাদ ধানবাদের একটি বেসরকারি হাসপাতালে আগুন লাগে। কী ভাবে হাসপাতালে আগুন লাগল, তার কারণ এখনও জানা যায়নি। শুরু হয়েছে পুলিশি তদন্ত।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৩ ০৯:৫২
ধানবাদের একটি বেসরকারি হাসপাতালে আগুন লেগে মৃত্যু হল ছয় জনের।

ধানবাদের একটি বেসরকারি হাসপাতালে আগুন লেগে মৃত্যু হল ছয় জনের। ছবি: সংগৃহীত।

মাঝরাতে হাসপাতালে আগুন লেগে মৃত্যু হল অন্তত ছয় জনের। মৃতদের মধ্যে দু’জন চিকিৎসক বলে খবর। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে রাঁচী থেকে প্রায় ১৭০ কিলোমিটার দূরে ধানবাদের ব্যাঙ্ক মোড় এলাকার একটি বেসরকারি হাসপাতালে। শনিবার সকালে এই প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধারকাজ চলছে।

স্থানীয় সূত্রে খবর, মৃতদের মধ্যে রয়েছেন হাসপাতালের মালিক তথা চিকিৎসক বিকাশ হাজরা, তাঁর স্ত্রী চিকিৎসক প্রেমা হাজরা এবং পরিচারিকা তারা দেবী। এ ছাড়া সোহান খানারি নামে আরও এক জনের দেহ চিহ্নিত হয়েছে। সব মিলিয়ে চিকিৎসক দম্পতি-সহ ৫ জনের মৃত্যু হয়েছে। একটি পোষ্য কুকুরও পুড়ে মারা গিয়েছে বলে খবর। আগুন লাগার ঘটনায় কয়েক জন আহতও হয়েছেন। পুলিশের প্রাথমিক অনুমান, অগ্নিকাণ্ডের পর শ্বাসকষ্টজনিত কারণে এই মৃত্যুর ঘটনা ঘটেছে।

পুলিশ জানাচ্ছে, শুক্রবার রাতে হঠাৎই ওই হাসপাতালে আগুন লেগে যায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে যায় ঝাড়খণ্ড পুলিশ এবং দমকলবাহিনী। বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

পুলিশ সূত্রে খবর, বাড়ির একটি অংশে হাসপাতাল করেছিলেন চিকিৎসক দম্পতি। শুক্রবার রাতে হঠাৎই ওই হাসপাতালে আগুন লেগে যায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে যায় ঝাড়খণ্ড পুলিশ এবং দমকলবাহিনী। বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে দুর্ভাগ্যজনক ভাবে প্রাণ হারিয়েছেন ছয় জন।

ধানবাদের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম) প্রেমকুমার তিওয়ারি সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘‘হাসপাতালের মালিক, তাঁর স্ত্রী-সহ অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে। মনে করা হচ্ছে স্টোর রুমে লাগা আগুন ছড়িয়ে পড়ায় এই কাণ্ড। শ্বাসকষ্টজনিত কারণে এই মৃত্যু বলে মনে করা হচ্ছে। এক জনের অসুস্থ হওয়ার খবর পেয়েছি। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। সেটা জানতে তদন্ত চলছে।’’

পুলিশের একটি সূত্র জানাচ্ছে, চার জনের দেহ চিহ্নিত হয়ে গিয়েছে। বাকি দু’জনের পরিচয় এখনও জানা যায়নি।

Fire Died Burn Hospital
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy