Advertisement
E-Paper

বিলোপের পথে ৩৭০

৩৭০ অনুচ্ছেদের প্রথম ধারায় বলা হবে, দেশের সংবিধান ও সব কেন্দ্রীয় আইন জম্মু-কাশ্মীরে পুরোপুরি কার্যকর হবে

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০১৯ ০৩:৫৯
গ্রাফিক: শৌভিক দেবনাথ

গ্রাফিক: শৌভিক দেবনাথ

কী করল মোদী সরকার?

• সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ খারিজে সংসদে প্রস্তাব নিয়ে এল

• ৩৭০ অনুচ্ছেদের প্রথম ধারা বাদে বাকিটুকু বাতিল করার উদ্যোগ

• রাজ্যসভায় দু’টি প্রস্তাব এল

• প্রথম প্রস্তাব হল, সংসদ রাষ্ট্রপতিকে সুপারিশ করছে তিনি সরকারি বিজ্ঞপ্তি জারি করে ঘোষণা করুন যে ৩৭০ অনুচ্ছেদের প্রথম ধারা ছাড়া আর কিছুই কার্যকর থাকছে না

• ৩৭০ অনুচ্ছেদের প্রথম ধারায় বলা হবে, দেশের সংবিধান ও সব কেন্দ্রীয় আইন জম্মু-কাশ্মীরে পুরোপুরি কার্যকর হবে

• দ্বিতীয় প্রস্তাব হল: জম্মু-কাশ্মীরে গত ডিসেম্বর থেকে রাষ্ট্রপতি শাসন চলছে। বিধানসভার ক্ষমতা রাষ্ট্রপতির হাতে। তিনি সংসদকে সুপারিশ করছেন জম্মু-কাশ্মীর পুনর্গঠন বিল পাশ করা হোক

৩৭০ অনুচ্ছেদ কি এ ভাবে রদ করা যায়?

• কেন্দ্রের যুক্তি, ৩৭০ অনুচ্ছেদের ৩ নম্বর ধারাতেই যে কোনও সময় এই অনুচ্ছেদ আর কার্যকর থাকছে না বলে ঘোষণা করার ক্ষমতা রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে। কারণ এই অনুচ্ছেদ অস্থায়ী

গ্রাফিক: শৌভিক দেবনাথ

জম্মু-কাশ্মীর পুনর্গঠন বিলে কী রয়েছে?

• জম্মু-কাশ্মীর রাজ্য ভেঙে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি হবে। এক, জম্মু-কাশ্মীর, যাতে বিধানসভা থাকবে। দুই, লাদাখ, যাতে বিধানসভা থাকবে না। সংসদে বিল পাশের পরে তা কার্যকর হবে

এর পর কী হবে?

• রাজ্যসভায় এই দু’টি প্রস্তাব পাশ হয়ে গিয়েছে। রাজ্যের পুনর্গঠন বিলও পাশ হয়েছে। লোকসভায় পাশ হলে রাষ্ট্রপতি নির্দেশিকা জারি করে ঘোষণা করবেন, ৩৭০ অনুচ্ছেদের প্রথম ধারা বাদে বাকি অংশ কার্যকর থাকছে না

৩৫এ অনুচ্ছেদ রইল কি?

• এত দিন ১৯৫৪ সালের রাষ্ট্রপতির নির্দেশিকার মাধ্যমে ভারতের সঙ্গে জম্মু-কাশ্মীরের সম্পর্ক নির্ধারিত হত। এই নির্দেশিকাতেই সংবিধানের ৩৫এ অনুচ্ছেদ যোগ করা হয়েছিল। যার মূল কথা ছিল, জম্মু-কাশ্মীরের ভূমিপুত্ররা ছাড়া অন্য কেউ রাজ্যের স্থায়ী বাসিন্দার মর্যাদা পাবেন না। সেখানে জমিজমাও কিনতে পারবেন না। রাষ্ট্রপতির এ দিনের সাংবিধানিক নির্দেশিকায় ৩৫এ অনুচ্ছেদও খারিজ হয়ে গেল।

• ১৯৫৪-র নির্দেশিকায় আরও বলা ছিল, জম্মু-কাশ্মীর রাজ্যের পুনর্গঠনে সংসদে বিল আনতে হলে আগে বিধানসভার অনুমতি নিতে হবে। সেই নির্দেশিকা খারিজ করে দেওয়ায় জম্মু-কাশ্মীর পুনর্গঠন বিল পেশ করার রাস্তা তৈরি হল

• সংবিধানের ৩৬৭ অনুচ্ছেদেও সংশোধন করা হয়। এই অনুচ্ছেদে সংবিধানের অন্যান্য ধারা কী ভাবে ব্যাখ্যা করা হবে, তা বলা হয়। এ দিনের সংশোধনীতে বলা হয়েছে, ৩৭০ অনুচ্ছেদের উল্লিখিত জম্মু-কাশ্মীরের সংবিধান সভা (যা ১৯৫০ সালেই উঠে গিয়েছে)-কে বিধানসভা পড়তে হবে। জম্মু-কাশ্মীরের সদর-ই-রিয়াসতকে রাজ্যপাল পড়তে হবে। এতে ৩৭০ অনুচ্ছেদ খারিজের রাস্তা তৈরি হল

জম্মু-কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল হলে কী হবে?

• আইন-শৃঙ্খলা রক্ষার ভার কেন্দ্রের হাতে থাকবে

• প্রয়োজনে আর্থিক জরুরি অবস্থা জারি করার ক্ষমতা থাকবে কেন্দ্রের

Jammu And Kashmir Article 370 জম্মু ও কাশ্মীর
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy