পঞ্জাবে আর ‘ছোট ভাই’ হয়ে থাকতে রাজি নয় বিজেপি। ২০২৭ সালের বিধানসভা নির্বাচনে একলাই লড়বে কেন্দ্রের প্রধান শাসক দল। জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
আজ পঞ্জাবের মালওয়া বলয়ের মোগায় ‘পরিবর্তন জনসভা’ করেছে বিজেপি। তবে সেখানেও শাহের চোখ ছিল শহুরে এবং হিন্দু ভোটের দিকে। তিনি জানান, ক্ষমতায় আনা হলে বিজেপি প্রথমেই ধর্মান্তরণ বিরোধী বিল নিয়ে আসবে। একই সঙ্গে আপ সরকারকে আক্রমণ করে তাঁর দাবি, ঋণ এবং মাদকের বিপদ থেকে পঞ্জাবকে মুক্ত করবে বিজেপি।
অতীতে শিরোমণি অকালি দলের সঙ্গে জোট করে পঞ্জাবে অধিকাংশ ভোটে লড়েছে বিজেপি। কেন্দ্রের শাসক দল ছিল ছোট শরিক। কিন্তু ২০২০ সালে কৃষি বিল নিয়ে দ্বিমতের জেরে সেই জোটে ফাটল তৈরি হয়। ২০২২ সালের বিধানসভা নির্বাচনে একা লড়ে বিজেপি। ৬.৬ শতাংশ ভোট এবং দু’টি আসন পায় তারা। ২০২৪-র লোকসভা ভোটে কোনও আসন না জুটলেও এক লাফে ভোটের হার ১৯ শতাংশে পৌঁছে যায়। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, এই অগ্রগতি বজায় থাকার ব্যাপারে শাহ আত্মবিশ্বাসী। সে কারণে ভোটের এক বছর আগেই ধর্মের তাস বার করেছেন তিনি। আজ শহ উদাহরণ দিয়ে দেখিয়েছেন, অসম, হরিয়ানা, উত্তরখণ্ড, মণিপুরের মতো রাজ্যে প্রান্তিক শক্তি থেকে ক্ষমতায় এসেছে বিজেপি। ফলে পঞ্জাবেওতা সম্ভব।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)