Advertisement
E-Paper

Blast in Ludhiana Court: লুধিয়ানায় আদালতে বোমা বিস্ফোরণে নিহত ২,পদপিষ্ট হয়ে জখম বহু

পঞ্জাবের লুধিয়ানায় জেলা আদালত চত্বরে বোমা বিস্ফোরণ হয় বৃহস্পতিবার সকালে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২১ ১৩:৩৭
বিস্ফোরণের পর আদালত চত্বর। বৃহস্পতিবার লু‌ধিয়ানায়। ছবি- টুইটারের সৌজন্যে।

বিস্ফোরণের পর আদালত চত্বর। বৃহস্পতিবার লু‌ধিয়ানায়। ছবি- টুইটারের সৌজন্যে।

বোমা বিস্ফোরণ আদালত চত্বরেই। পঞ্জাবের লুধিয়ানায় জেলা আদালত চত্বরে বোমা বিস্ফোরণ হয় বৃহস্পতিবার সকালে।

আদালত সূত্রে খবর, বিস্ফোরণে দু’জন নিহত হয়েছেন। বিস্ফোরণস্থল থেকে তাড়াহুড়ো করে লোকজন বেরিয়ে আসার মুখে পদপিষ্ট হয়ে গুরুতর জখম হয়েছেন বহু।

বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে লুধিয়ানা জেলা আদালতের চার তলায়।বিস্ফোরণের পরপরই লুধিয়ানা জেলা পুলিশ ও স্থানীয় থানার বম্ব স্কোয়াড পৌঁছে যায় ঘটনাস্থলে।

নিরাপত্তার স্বার্থে গোটা এলাকা থেকে লোকজনকে সরিয়ে দেওয়া হয়েছে। কারা এবং কী কারণে এই বিস্ফোরণ ঘটিয়েছে, তা তদন্ত করে দেখছে পুলিশ।

Ludhiana bomb blast
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy