কানাডার সঙ্গে সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়া কূটনৈতিক সম্পর্কে পুনরুদ্ধারের কাজ শুরু হবে বৃহস্পতিবার, সে দেশের প্রধানমন্ত্রী মার্ক কার্নি মুম্বইয়ে পা দেওয়ার পর। শনিবার তিনি দিল্লি এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন।
আজ সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে কানাডায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ পট্টনায়েক জানিয়েছেন, খলিস্তানি সন্ত্রাস সম্পর্কে এখন উভয় দেশই অবগত। মোদীর সঙ্গে কার্নির আলোচনায় সন্ত্রাসবাদের প্রসঙ্গ গুরুত্বের সঙ্গেই উঠে আসবে। তিনি জানান, ভারত ও কানাডা সহমত, হিংসাত্মক মৌলবাদ, মাদক পাচার, সংগঠিত অপরাধের মতো আন্তঃরাষ্ট্র অপরাধ দমনে একটি কর্মসূচি নেওয়া হবে। যাতে যোগাযোগ সরল হয় তার জন্য দু’দেশের মধ্যে মেকানিজ়ম তৈরি করা হবে। খলিস্তানি বিচ্ছিন্নতাবাদী হরদীপ সিংহ নিজ্জরের হত্যা নিয়ে আলোচনা হবে কি না তা স্পষ্ট বলতে চাননি ভারতীয় হাইকমিশন। জানানো হয়েছে, দু’দেশের মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে একাধিক সমঝোতা ও চুক্তি সই হতে চলেছে।
কূটনৈতিক শিবিরের মতে, কার্নির তাঁর আসন্ন সফরে ভারত ছাড়াও যাবেন অস্ট্রেলিয়া ও জাপানে। অর্থাৎ কোয়াডভূক্ত তিনটি দেশেই তিনি প্রতিরক্ষা, বিরল খনিজ, এআই এবং আরও বিভিন্ন নিরাপত্তা প্রসঙ্গে সমঝোতা করতে চলেছেন। বিষয়টি তাৎপর্যপূর্ণ, কারণ কানাডা সাম্প্রতিক অতীতে আমেরিকাকে বাইরে রেখে কোয়াড-এর উপযোগিতার কথা বলে থাকে। এ ক্ষেত্রে আমেরিকা ছাড়া বাকি কোয়াড দেশগুলির সঙ্গে পর পর ধারাবাহিক সমঝোতার মাধ্যমে কার্নি বার্তা দিতে চাইছেন বলে মনে করা হচ্ছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)