E-Paper

কেজরীওয়ালকে আইনজীবী হওয়ার পরামর্শ বিচারপতির

দুপুর আড়াইটে নাগাদ শুনানি শুরু হয়, যা চলে সন্ধ্যা ৭টা পর্যন্ত। শুনানিতে কেজরীওয়াল কোনও আইনজীবীর সাহায্য নেননি বরং নিজেই নিজের হয়ে সওয়াল করেন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ ০৮:৫২
অরবিন্দ কেজরীওয়াল।

অরবিন্দ কেজরীওয়াল। — ফাইল চিত্র।

আবগারি দুর্নীতি মামলা থেকে বিচারপতি স্বর্ণ কান্তা শর্মাকে সরে দাঁড়ানোর অনুরোধ করলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল। কারণ বিচারপতি স্বর্ণ কান্তা শর্মা এই মামলা শুনলে বিচার না-ও মিলতে পারে, এমনটাই আশঙ্কা কেজরীওয়ালের। সোমবার আবগারি দুর্নীতি নিয়ে সিবিআইয়ের করা মামলার শুনানি ছিল দিল্লি হাই কোর্টে। সেখানে আইনজীবীর সাহায্য নেওয়ার বদলে নিজেই নিজের হয়ে সওয়াল করেন কেজরীওয়াল। শুনানির শেষে সেই বিচারপতি স্বর্ন কান্তা শর্মাই আবার আইনজীবী হওয়ার পরামর্শ দেন কেজরীওয়ালকে।

আবগারি দুর্নীতি সংক্রান্ত মামলায় সম্প্রতি কেজরী এবং অন্যান্য অভিযুক্তদের অব্যাহতি দিয়েছিল নিম্ন আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সিবিআই হাই কোর্টে আবেদন জানায়। সেই মামলা বর্তমানে বিচারপতি স্বর্ণ কান্তা শর্মার বেঞ্চে বিচারাধীন। প্রসঙ্গত, একাধিক বার আরএসএস-বিজেপি প্রভাবিত সংগঠনের অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা গিয়েছে বিচারপতি শর্মাকে। সেই প্রসঙ্গ টেনে কেজরীওয়ালের বক্তব্য, এমন বিচারপতি পক্ষপাতদুষ্ট হতেই পারেন। কোনও এক পক্ষের মনে বিচার নিয়ে সংশয় দেখা দিলে, বিচারপতির মামলা ছাড়াও একাধিক নমুনা তুলে ধরেন তিনি।

দুপুর আড়াইটে নাগাদ শুনানি শুরু হয়, যা চলে সন্ধ্যা ৭টা পর্যন্ত। শুনানিতে কেজরীওয়াল কোনও আইনজীবীর সাহায্য নেননি বরং নিজেই নিজের হয়ে সওয়াল করেন। তাঁর এক ঘণ্টা সওয়াল-জবাবের শেষে বিচারপতি স্বর্ণ কান্তা শর্মা কেজরীওয়ালকে বলেন, “আপনি ভাল যুক্তি দিয়ে কথা বলেছেন। আপনি উকিল হতেই পারেন।”

যদিও প্রাক্তন এই আইআরএস আধিকারিক উত্তরে জানান, তিনি তাঁর বর্তমান পেশা নিয়েই সন্তুষ্ট রয়েছেন। যদিও আপ নেতা মণীশ সিসৌদিয়ার পক্ষে দাঁড়ানো প্রবীণ আইনজীবী সঞ্জয় হেগড়ে তাঁকে অনুরোধ করে বলেন, “আর প্রতিযোগিতাবাড়াবেন না।”

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Arvind Kejriwal AAP

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy