Advertisement
E-Paper

আফগান সেনা হাত ফিরে পেলেন ভারতে

মাইন নিষ্ক্রিয় করতে গিয়ে উড়ে গিয়েছিল হাত দু’টো। ভারতে এসে সেই আফগান সেনাবাহিনীর ক্যাপ্টেন আব্দুল রহিম ফিরে পেলেন জীবন। তিন বছর আগে কন্দহরে মাইন নিষ্ক্রিয় করতে গিয়ে দুই হাত খুইয়েছিলেন আব্দুল। বহু দিন কষ্ট সহ্যের পরে মাস চারেক আগে কোচির একটি চিকিৎসাকেন্দ্রের খোঁজ পান তিনি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ মে ২০১৫ ০৩:০১

মাইন নিষ্ক্রিয় করতে গিয়ে উড়ে গিয়েছিল হাত দু’টো। ভারতে এসে সেই আফগান সেনাবাহিনীর ক্যাপ্টেন আব্দুল রহিম ফিরে পেলেন জীবন।

তিন বছর আগে কন্দহরে মাইন নিষ্ক্রিয় করতে গিয়ে দুই হাত খুইয়েছিলেন আব্দুল। বহু দিন কষ্ট সহ্যের পরে মাস চারেক আগে কোচির একটি চিকিৎসাকেন্দ্রের খোঁজ পান তিনি। সেখানেই হাত প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। আফগানিস্তানের কোনও নাগরিক সম্ভবত এই প্রথম ভারতের কারও সাহায্য নিয়ে নিজের হাত ফিরে পেলেন, দাবি চিকিৎসকদের।

পথ দুর্ঘটনার জেরে কেরলেরই এক ব্যক্তির মস্তিষ্ক মৃত ঘোষণা হয়েছিল। তাঁরই পরিবারকে বুঝিয়ে হাত প্রতিস্থাপনের জন্য রাজি করানো হয়। প্রায় ১৫ ঘণ্টার দীর্ঘ অস্ত্রোপচারের পরে ২০ জন শল্য চিকিৎসক মিলে হাত প্রতিস্থাপন করেন। ওই চিকিৎসালয়ে প্লাস্টিক সার্জারি বিভাগের সুব্রহ্মণ্যম আইয়ার বলেছেন, ‘‘প্রতিস্থাপনের পরে দুই হাতেই ধীরে ধীরে সাড় ফিরে পাচ্ছেন রহিম। আরও ন-দশ মাস টানা ফিজিওথেরাপি করে যেতে হবে তাঁকে। তাই তাঁকে কোচিতেই থাকতে হবে।’’

চিকিৎসকদের বক্তব্য, প্রতিস্থাপনের পরে ওই হাতদু’টির হাড় এবং আব্দুলের শরীরে হাড়ের মধ্যে একটা সংযোগ তৈরি হতে হবে। সেই সঙ্গে আব্দুলের শিরা, ধমনীর সঙ্গেও ওই হাত দু’টির শিরা-ধমনীরও সংযোগ তৈরি করতে হবে। তার পরেই হাতের সম্পূর্ণ ব্যবহার করতে পারবেন রহিম।

ওই চিকিৎসালয়ের অধিকর্তা প্রেম নায়ার জানিয়েছেন, যে ব্যক্তির হাত রহিমের দেহে প্রতিস্থাপিত করা হয়েছে তার পরিবারকে বলা হয়েছিল, মৃতের দেহে কৃত্রিম দু’টি হাত লাগিয়ে দেওয়া হবে। তাঁদের পরিজনকে যাতে বিকৃত দেখতে না লাগে, তার জন্যই এই ব্যবস্থা। এই ধরনের দু’হাতের সফল প্রতিস্থাপন অবশ্য প্রথম বার হল, এমন নয়। এই চিকিৎসালয়েই প্রথম বার সেই অস্ত্রোপচার করিয়ে বছর তিরিশের এক যুবক এখন পুরোপুরি সুস্থ রয়েছেন বলে দাবি কর্তৃপক্ষের।

Kochi hospital Afghan soldier Medical Sciences twin-hand ex-Army Afghanistan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy