Advertisement
১৭ এপ্রিল ২০২৬
Lok Sabha Special Session

অপারেশন সিঁদুর, বালাকোট প্রসঙ্গ তুলে মোদীকে পরোক্ষে ‘ম্যাজিশিয়ান’ বলে খোঁচা রাহুলের! প্রবল আপত্তি বিজেপির

এক নজরে

১৭:১৩ সর্বশেষ
প্রধানমন্ত্রী এবং আমার স্ত্রী-সম্পর্কিত কোনও বিষয় নেই, হালকা চালে বলেন রাহুল
১৭:০০
এটি একটি ধাঁধা, ‘ম্যাজিশিয়ান’ শব্দ ব্যবহারে সাংবাদিকদের উত্তর রাহুলের
১৬:৫৮
২০২৩ সালে এই বিল পাশ হয়ে গিয়েছিল: পি চিদম্বরম
১৬:৩৯
সমস্ত বিরোধী দল একজোট হয়ে কেন্দ্রের এই প্রচেষ্টাকে ব্যর্থ করবে: রাহুল
১৬:২৫
মহিলা সংরক্ষণ বিল নিয়ে প্রধানমন্ত্রীর আবেদনে সাড়া দেওয়ার আহ্বান জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী
১৬:১৫
আসন পুনর্বিন্যাস আসলে রাজনৈতিক নোটবন্দির মতো: শশী তরুর
১৬:০৮
মহিলা সংরক্ষণ বিল নিয়ে জবাব দেবেন অমিত শাহ
১৫:৫৪
অপারেশন সিঁদুর, বালাকোট প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রীকে মোদীকে খোঁচা রাহুলের
১৫:৫১
এই বিল পাশ হবে না, এটা ভাল ভাবেই জানে বিজেপি সরকার: রাহুল
১৫:৪৭
সরকার দেশবিরোধী কাজ করছে, অভিযোগ রাহুলের
লোকসভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে বক্তব্য রাহুল গান্ধীর। ছবি: পিটিআই।

লোকসভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে বক্তব্য রাহুল গান্ধীর। ছবি: পিটিআই।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ১৮:১২
Share: Save:
না-জানলেই নয়
timer শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ১৭:১৩ key status

প্রধানমন্ত্রী এবং আমার স্ত্রী-সম্পর্কিত কোনও বিষয় নেই, হালকা চালে বলেন রাহুল

রাহুল গান্ধী বলেন, ‘‘এই সভাকক্ষে যাঁরা উপস্থিত রয়েছেন, তাঁদের সকলের জীবনে মহিলাদের অবদান রয়েছে। মা, বোন এবং স্ত্রী— তাঁদের সকলের কাছ থেকে কিছু না কিছু শিখেছি।’’ এর পরই একটু হালকা চালে রাহুল বলেন, ‘‘অবশ্য প্রধানমন্ত্রী এবং আমার স্ত্রী-সম্পর্কিত কোনও বিষয় নেই। তবে আমাদের মা, বোন আছে।’’

timer শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ১৭:০০ key status

এটি একটি ধাঁধা, ‘ম্যাজিশিয়ান’ শব্দ ব্যবহারে সাংবাদিকদের উত্তর রাহুলের

লোকসভায় ‘ম্যাজিশিয়ান’ শব্দ নিয়ে সাংবাদিকদের প্রশ্নে রাহুল বলেন, ‘‘এটি একটি ধাঁধা। আমি আপনাদের এ ভাবে এর উত্তর দিতে পারব না। যদি এর সমাধান খুঁজে পাই, তা হলে তখনই বলব।’’

Advertisement
timer শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ১৬:৫৮ key status

২০২৩ সালে এই বিল পাশ হয়ে গিয়েছিল: পি চিদম্বরম

মহিলা সংরক্ষণ বিল একটা মিথ্যা। ২০২৩ সালে এই বিল পাশ হয়ে গিয়েছিল। মহিলা বিল সংরক্ষণ নিয়ে কেন্দ্রকে খোঁচা প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের।

timer শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ১৬:৩৯ key status

সমস্ত বিরোধী দল একজোট হয়ে কেন্দ্রের এই প্রচেষ্টাকে ব্যর্থ করবে: রাহুল

রাহুল গান্ধীর হুঁশিয়ারি, সমস্ত বিরোধী দল একজোট হয়ে সরকারের এই প্রচেষ্টাকে ব্যর্থ করবে। রাহুল আরও বলেন, ‘‘আপনাদের ক্ষমতা কমে আসছে। সেই জন্য দেশের ভোট মানচিত্র বদলের জন্য উঠেপড়ে লেগেছেন। যেমন অসমে করেছেন। কিন্তু আমরা আপনাদের এই চেষ্টা সফল হতে দেব না। সব বিরোধী দল আপনাদের হারাবেই। আমরা ওবিসিদের অধিকার ছিনিয়ে নিতে দেব না। আপনারা ওবিসি এবং দলিতদের হিন্দু বলেন। কিন্তু দেশে ওঁদের কোনও অধিকার দেন না। সত্যি কথা আপনাদের খুব খারাপ লাগে।

Advertisement
timer শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ১৬:২৫ key status

মহিলা সংরক্ষণ বিল নিয়ে প্রধানমন্ত্রীর আবেদনে সাড়া দেওয়ার আহ্বান জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ মহিলা সংরক্ষণ বিল নিয়ে প্রধানমন্ত্রীর আবেদনে সাড়া দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘‘যদি এই বিল সর্বসম্মত ভাবে পাশে হয়ে যায়, তা হবে দেশের নারীর ক্ষমতায়নের পক্ষে আরও একটা পদক্ষেপ, যা দেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে।’’

timer শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ১৬:১৫ key status

আসন পুনর্বিন্যাস আসলে রাজনৈতিক নোটবন্দির মতো: শশী তরুর

কাঁটাতারে জড়িয়ে মহিলাদের উপহার পেশ করছেন প্রধানমন্ত্রী। মহিলা সংরক্ষণ বিল নিয়ে মোদীকে খোঁচা কংগ্রেস সাংসদ শশী তরুরের। মহিলা সংরক্ষণ বিল নিয়ে দলের পাশে দাঁড়িয়ে কেন্দ্রকে কটাক্ষ করে তাঁর মন্তব্য, আসন পুনর্বিন্যাস আসলে রাজনৈতিক নোটবন্দির মতো।

Advertisement
timer শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ১৬:০৮ key status

মহিলা সংরক্ষণ বিল নিয়ে জবাব দেবেন অমিত শাহ

লোকসভায় সন্ধ্যা ৬টায় বক্তৃতা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মহিলা সংরক্ষণ বিল নিয়ে তিনি জবাব দেবেন।

timer শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ১৫:৫৪ key status

অপারেশন সিঁদুর, বালাকোট প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রীকে মোদীকে খোঁচা রাহুলের

অপারেশন সিঁদুর, বালাকোট প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রীকে মোদীকে খোঁচা দিলেন রাহুল। তিনি ‘ম্যাজিশিয়ান’ শব্দ প্রয়োগ করেন। আর তাঁর এই শব্দের তীব্র বিরোধিতা করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। স্পিকার ওম বিড়লা এটিকে অসংসদীয় বলে অভিহিত করে কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার নির্দেশ দেন।

timer শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ১৫:৫১ key status

এই বিল পাশ হবে না, এটা ভাল ভাবেই জানে বিজেপি সরকার: রাহুল

এই বিল পাশ হবে না, এটা ভাল ভাবেই জানে বিজেপি সরকার। এই ধরনের বিল তাড়াহুড়ো করে আনা হয়েছে বলে অভিযোগ রাহুলের।

timer শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ১৫:৪৭ key status

সরকার দেশবিরোধী কাজ করছে, অভিযোগ রাহুলের

লোকসভায় রাহুল বলেন, ‘‘আমাদের দেশের চালিকাশক্তি নারীরা।’’ এর পরই তিনি আসন পুনর্বিন্যাস বিল নিয়ে সরকারকে আক্রমণ করে বলেন, ‘‘সরকার দেশবিরোধী কাজ করছে। আমরা তা কিছুতেই হতে দেব না। সমস্ত বিরোধী দল সরকারের এই প্রচেষ্টাকে ব্যর্থ করবে।’’

timer শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ১৫:৩৪ key status

বিলের পক্ষে ভোটদানের উপর জোর দিতে আবেদন মোদীর

বিল নিয়ে ভোটাভুটির আগে প্রাধনমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডলে শুক্রবার এক দীর্ঘ পোস্ট করেন। বিলের পক্ষে ভোটদানের উপর জোর দেন তিনি। লেখেন, ‘চার দশক ধরে নারী সংরক্ষণের বিষয়টি নিয়ে প্রচুর রাজনীতি হয়েছে। এখন সময় এসেছে, দেশের অর্ধেক জনসংখ্যাকে অবশ্যই তাদের অধিকার দিতে হবে।’’ সেই বিষয় উল্লেখ করে মোদী লেখেন, ‘‘এই বিল নিয়ে যা তথ্যের অভাব ছিল, তা প্রত্যেক সদস্যকে সরবরাহ করা হয়েছে। যে কোনও উদ্বেগের সমাধান করা হয়েছে।’ প্রসঙ্গত, তিনটি বিল নিয়ে কথা হলে মোদী তাঁর পোস্টে মহিলা সংরক্ষণ বিলের বিষয়ই উল্লেখ করেছেন।

timer শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ১৫:৩১ key status

দেশের ভোট মানচিত্র বদলের নকশা, কেন্দ্রকে নিশানা রাহুলের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী মহিলা সংরক্ষণ বিল নিয়ে কেন্দ্র সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, ‘‘এটি মহিলাদের সংরক্ষণ বিল নয়, দেশের ভোট মানচিত্র বদলের নকশা।’’ তাঁর অভিযোগ, দেশের ভোট মানচিত্র বদলের চেষ্টা চালাচ্ছে কেন্দ্র। এই বিল দেশের তফসিলি জাতি, জনজাতি এবং অন্যান্য অনগ্রসর (ওবিসি) শ্রেণির অধিকার ছিনিয়ে নেওয়ার বিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy