Advertisement
E-Paper

১০ রাজ্যে রাজ্যসভার ২৭টি আসনে আগামী ১৮ জুন ভোট, নির্ঘণ্ট ঘোষণা করে দিল নির্বাচন কমিশন

১০ রাজ্যের ২৭টি রাজ্যসভার আসনে নির্বাচন হতে চলেছে আগামী ১৮ জুন। সোমবার ভোটের নির্ঘণ্ট প্রকাশ করে এমনটাই জানাল নির্বাচন কমিশন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জুন ২০২৬ ১৮:১০

—ফাইল চিত্র।

১০ রাজ্যের ২৭টি রাজ্যসভার আসনে নির্বাচন হতে চলেছে আগামী ১৮ জুন। সোমবার ভোটের নির্ঘণ্ট প্রকাশ করে এমনটাই জানাল নির্বাচন কমিশন। অন্ধ্রপ্রদেশ, গুজরাত, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, মণিপুর, মেঘালয়, রাজস্থান, অরুণাচল প্রদেশ, কর্নাটক এবং মিজ়োরামের মোট ২৪টি কেন্দ্রে রাজ্যসভার আসন খালি হচ্ছে।

মহারাষ্ট্র, তামিলনাড়ু এবং ওড়িশার একটি করে রাজ্যসভার আসনে উপনির্বাচন হবে ওই একই দিনে। ১৮ জুনই বিহারের বিধান পরিষদের ন’টি এবং কর্নাটকের সাতটি আসনে নির্বাচন হবে। উপনির্বাচন হবে বিহারের বিহারের বিধান পরিষদের একটি আসনেও।

কমিশনের তরফে জানানো হয়েছে, সোমবার থেকেই রাজ্যসভার নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। সকাল ১১টা থেকেই মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন আগামী ৮ জুন।

১৮ জুন সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হবে। চলবে বিকেল ৪টে পর্যন্ত। ভোটগণনা হবে বিকেল ৫টা থেকে। তবে একটি আসনের জন্য এক জনই মনোনয়ন জমা দিলে নির্বাচনের প্রয়োজন পড়বে না। বিধায়ক সংখ্যার বিচারে সরাসরি নির্বাচিত হবেন রাজ্যসভার জন্য মনোনীত প্রার্থীরা।

Election Commission
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy