(বাঁ দিকে) শপথবাক্য পাঠ করছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। গুয়াহাটিতে হিমন্তের শপথগ্রহণে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (ডান দিকে)। ছবি: পিটিআই।
হিমন্তের শপথগ্রহণে উপস্থিত ছিলেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিয়ো গোর।
হিমন্তকে শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্য। শপথগ্রহণ অনুষ্ঠানটি হয় গুয়াহাটির খানাপাড়ার ভেটেরিনারি কলেজ মাঠে। ৫৭ বছর বয়সি হিমন্তই প্রথম অকংগ্রেসি নেতা, যিনি পর পর দু’বার মুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত হলেন।
শপথগ্রহণের আগে কামাখ্যা মন্দিরে পুজো দিলেন বিজেপি নেতারা। পুজো দেন কেন্দ্রীয় বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত, বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধরি, গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সবন্ত প্রমুখ।
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে ‘বড় ভাই’ বলে সম্বোধন করলেন শুভেন্দু অধিকারী। গুয়াহাটি বিমানবন্দরে তিনি হিমন্তের প্রশংসা করে জানান, পশ্চিমবঙ্গের নির্বাচনেও অসমের সাহায্য তিনি পেয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পূর্ব ভারতকে সমৃদ্ধ করার যে স্বপ্ন দেখেছেন, তাকে বাস্তবায়িত করতে অসম, পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, সিকিম, ত্রিপুরা একসঙ্গে কাজ করবে বলে জানান শুভেন্দু।
হিমন্তের পর মন্ত্রী হিসাবে শপথ নিলেন বিজেপি বিধায়ক রামেশ্বর তেলি, অজন্তা নিয়োগ বোরোল্যান্ড পিপলস ফ্রন্টের চরণ বোরো। মন্ত্রী হিসাবে শপথ নেন বিজেপির জোটসঙ্গী দল অসম গণ পরিষদ বা এজিপি-র প্রধান অতুল বরা।
হিমন্তের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উপস্থিত রয়েছেন বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ শাসিত অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরাও।
হিমন্তের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রী।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or
By proceeding you agree with our Terms of service & Privacy Policy