Advertisement
E-Paper

তিন বছরের মেয়েকে খুন করে চলন্ত ট্রেন থেকে ছুড়ে দিলেন মা! প্রেমিক-সহ গ্রেফতার

প্রাথমিক তদন্ত শেষে পুলিশের অনুমান, সোমবার মধ্যরাতে অভিযুক্ত সুনীতা তাঁর তিন বছর বয়সি মেয়ে কিরণকে শ্বাসরোধ করে খুন করেন। এর পর প্রেমিকের সাহায্যে মেয়ের দেহ রেল স্টেশনে যান।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৩ ১০:০৬
দুই কন্যাকে নিয়ে প্রেমিক সানির সঙ্গে শাস্ত্রীনগরের একটি বাড়িতে থাকতেন সুনীতা।

দুই কন্যাকে নিয়ে প্রেমিক সানির সঙ্গে শাস্ত্রীনগরের একটি বাড়িতে থাকতেন সুনীতা। প্রতীকী ছবি।

প্রেমিকের সঙ্গে মিলে তিন বছরের মেয়েকে খুন করে দেহ ট্রেন থেকে ছুড়ে দেওয়ার অভিযোগ মায়ের বিরুদ্ধে। রাজস্থানের শ্রীগঙ্গানগর জেলার ঘটনা। অভিযুক্ত মহিলার নাম সুনীতা। পুলিশ ইতিমধ্যেই সুনীতা এবং তাঁর প্রেমিক সানিকে গ্রেফতার করেছে।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সোমবার মধ্যরাতে অভিযুক্ত সুনীতা তাঁর তিন বছর বয়সি মেয়ে কিরণকে শ্বাসরোধ করে খুন করেন এবং প্রেমিক সানির সাহায্যে মেয়ের দেহ বিছানার চাদরে জড়িয়ে শ্রীগঙ্গানগর রেল স্টেশনে যান।

শ্রীগঙ্গানগর থানার পুলিশ সুপার আনন্দ শর্মা জানান, অভিযুক্তরা মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে শ্রীগঙ্গানগর স্টেশন থেকে একটি ট্রেনে চাপেন। ট্রেন যখন ফতুহি রেলওয়ে স্টেশনের আগে একটি সেতুর উপর দিয়ে যাচ্ছিল, তখন নাবালিকার দেহ চলন্ত ট্রেন থেকে ছুড়ে ফেলে দেন সুনীতা এবং সানি।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তেরা মনে করেছিলেন যে, বালিকার দেহ সেতুর নীচের খালের জলে পড়ে যাবে। কিন্তু জলে না পড়ে দেহ রেললাইনের কাছে পড়ে। মঙ্গলবার সকালে দেহটি উদ্ধার করা হয়েছে। দেহ শনাক্ত করার পর, পুলিশ সুনীতাকে খুঁজে বের করে এবং তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকে। জিজ্ঞাসাবাদের সময়, তিনি মেয়েকে খুন করার কথা স্বীকার করেন বলে পুলিশ সূত্রে খবর। এর পরই দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, সুনিতা এবং সানি একসঙ্গে থাকতেন। সুনীতার মোট পাঁচ সন্তান ছিল। এই পাঁচ জনের মধ্যে দুই কন্যাকে নিয়ে সানির সঙ্গে শাস্ত্রীনগরের একটি বাড়িতে থাকতেন সুনীতা। বাকি তিন সন্তান থাকত তাঁর স্বামীর সঙ্গে।

পুরো বিষয় খতিয়ে দেখতে তদন্ত প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

Rajasthan Crime Death child child strangled
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy