Advertisement
E-Paper

পাঠ্যব‌ইয়ে বিচার ব্যবস্থার অবমাননা: জড়িতদের খুঁজে বার করার নির্দেশ, উষ্মা প্রকাশ প্রধানমন্ত্রী মোদীর

ঝাড়খণ্ডে এক সংবাদিক বৈঠকে এই ঘটনার দুঃখ প্রকাশ করে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানান যে, বিচার বিভাগের প্রতি তাঁদের পূর্ণ শ্রদ্ধা রয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৪৫
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফাইল চিত্র।

অষ্টম শ্রেণির পাঠ্যবইয়ে বিচার বিভাগের অবমাননা সংক্রান্ত বিষয় নিয়ে নিশানায় এনসিইআরটি। এই পাঠ্যবইয়ের উপর নিষেধাজ্ঞা জারি করেছে সুপ্রিম কোর্ট। এ বার প্রকাশ্যে এল এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিক্রিয়া।

সূত্রের খবর, ছাত্র-ছাত্রীদের পাঠ্যবইয়ে এই অধ্যায় থাকায় উষ্মা‌ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীও। মঙ্গলবার সেবা তীর্থে কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রথম বৈঠকে তিনি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে নির্দেশ দেন, পাঠ্যবইয়ে এই অধ্যায় রাখার নেপথ্যে কে বা কারা জড়িত, তা খুঁজে বার করতে।

বৃহস্পতিবার, ঝাড়খণ্ডে এক সংবাদিক বৈঠকে এই ঘটনার দুঃখ প্রকাশ করে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানান যে, বিচার বিভাগের প্রতি তাঁদের পূর্ণ শ্রদ্ধা রয়েছে। তারা যা সিদ্ধান্ত নেবে, তা তাঁরা মেনে চলবেন। যা ঘটেছে তাতে তিনি গভীর ভাবে দুঃখিত। এ ছাড়াও তিনি জানান, যখন এই বিষয়টি তাঁর নজরে আসে, সঙ্গে সঙ্গে তিনি এনসিইআরটি-কে বইগুলি প্রত্যাহার করার নির্দেশ দিয়েছিলেন।

বিচার বিভাগের কাছে ক্ষমা চেয়ে শিক্ষামন্ত্রী আরও জানান যে, এই ঘটনার তদন্ত করা হবে এবং যে বা যাঁরা জড়িত, তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।

Narendra Modi Supreme Court of India Dharmendra Pradhan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy