Advertisement
E-Paper

নিজের পিঠে জওয়ানদের নাম ট্যাটু করে শ্রদ্ধা জানালেন রাজস্থানের যুবক

জওয়ানদের সম্মানে রাজস্থানের বিকানেরের যুবক যা করলেন তা সত্যিই অবাক করার মতো।

সংবাদ সংস্থা 

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:১৭
পিঠে খোদাই করা হচ্ছে নিহত জওয়ানদের নাম। ছবি টুইটার থেকে সংগৃহীত।

পিঠে খোদাই করা হচ্ছে নিহত জওয়ানদের নাম। ছবি টুইটার থেকে সংগৃহীত।

পুলওয়ামা কাণ্ডের পর থেকেই নিহত জওয়ানদের উদ্দেশে বিভিন্ন উপায়ে শ্রদ্ধা প্রদর্শন করছে দেশবাসী। জওয়ানদের সম্মানে মিছিল সংগঠিত করছেন কেউ, তো কেউ নিজের সোশ্যাল মিডিয়ার ডিপি পাল্টে ফেলেছেন জওয়ানদের সম্মানে। কিন্তু জওয়ানদের সম্মানে রাজস্থানের বিকানেরের যুবক যা করলেন তা সত্যিই অবাক করার মতো।

বিকানেরের শ্রীদুনগড় শহরে বাস করেন গোপাল শাহারান। পুলওয়ামার ঘটনায় বাকী ভারতবাসীদের মতো তিনিও মর্মাহত। তাই বীর জওয়ানদের সম্মান জানাতে তিনি বেছে নিলেন নিজের শরীরকে। পুলওয়ামায় নিহত সিআরপিএফ জওয়ান-সহ মোট ৭১ জন নিহত জওয়ানের নাম ট্যাটুর মাধ্যমে তিনিলিখেছেন নিজের পিঠে।

গোপালের এই শ্রদ্ধা জানানোর উপায়ে মুগ্ধ হয়েছে নেট দুনিয়া। ভগত সিংহ ইয়ং ব্রিগেড নামের একটি দেশ প্রেমিক সংগঠনের সদস্য গোপাল শাহারান। ওই সংগঠনের অপর এক সদস্য জানিয়েছেন, গোপালের সম্মান জানানোর এই পদ্ধতি অন্যদেরও উদ্বুদ্ধ করবে।

আরও পড়ুন: নিয়ন্ত্রণরেখায় ফের বিনা প্ররোচনায় গুলি পাক সেনার, পাল্টা জবাব ভারতের

(কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাত থেকে মণিপুর - দেশের সব রাজ্যের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদেরদেশবিভাগে ক্লিক করুন।)

Bikaner Man Tattoo Pulwama Terror Attack
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy