উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে খারাপ কথা বলার অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে দায়ের হল এফআইআর। সোমবার এই অভিযোগ দায়েরের কথা জানিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ।
ফিরোজাবাদের পুলিশ সুপার (গ্রামীণ) অখিলেশ নারায়ণ জানান, রাজেশ আলি নামে এক ব্যক্তি থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রী আদিত্যনাথকে কুৎসিত ভাষায় আক্রমণ করেছেন জনৈক সুরেশ যাদব। এর পরেই এফআইআর করেছে পুলিশ।
সংবাদমাধ্যম সূত্রে খবর, ফিরোজাবাদের হঠবন্ত এলাকার বাসিন্দা সুরেশ। তাঁর পেশা সম্পর্কে কিছু এখনও কিছু জানা যায়নি। তবে জসরনা থানায় দায়ের হওয়া একটি অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে ওই ব্যক্তিকে। পুলিশ জানায়, মুখ্যমন্ত্রী সম্পর্কে অবমাননাকর মন্তব্যের অভিযোগ ওঠা ওই অভিযুক্তের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে।