Advertisement
E-Paper

Crime: জোর করে যৌন সম্পর্কে বাধ্য করায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!

পুলিশ জানিয়েছে, সঠিক ঘটনাটি কী তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক ভাবে একটি মামলা রুজু করা হয়েছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২১ ১৩:২৩
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

স্ত্রীকে জোর করে যৌন সম্পর্কে বাধ্য করছিলেন। সেই রাগেই স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের টিকমগড়ে।

পুলিশ সূত্রে খবর, গত রবিবার এক ব্যক্তি টিকমগড় থানায় আসেন। তাঁর দাবি, স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে চেয়েছিলেন। কিন্তু স্ত্রী আচমকাই তাঁর উপর হামলা চালান।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে গত ৭ ডিসেম্বর। টিকমগড় থানার দায়িত্বে থাকা পুলিশ আধিকারিক ত্রিবেন্দ্র ত্রিবেদী জানিয়েছেন, ২০১৯-এ ওই দম্পতির বিয়ে হয়েছিল। কিন্তু তাঁদের মধ্যে নিত্য অশান্তি লেগেই থাকত বলে প্রতিবেশীরা জানিয়েছেন। তার পর থেকে স্বামী-স্ত্রী দু’জনে আলাদা থাকতেন। যদিও বিষয়টি পরে মিটমাট হয়ে যাওয়ায় তাঁরা ফের একসঙ্গে থাকতে শুরু করেন।

কিন্তু এত পরে অভিযোগ জানালেন কেন? এ প্রসঙ্গে ওই ব্যক্তি পুলিশের কাছে দাবি করেছেন, ঘটনার পর অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি ছিলেন। ছাড়া পাওয়ার পর তিনি অভিযোগ দায়ের করতে এসেছেন।

পুলিশ জানিয়েছে, সঠিক ঘটনাটি কী তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক ভাবে একটি মামলা রুজু করা হয়েছে।

Crime Madhya Pradesh Husband Wife
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy