Advertisement
E-Paper

বিরাটকে জড়িয়ে ধরে ঠোঁটে প্রকাশ্যে চুমু তরুণীর! তার পর কী করলেন কোহলি? হতবাক অনুরাগীরা

এক তরুণী বিরাটকে প্রকাশ্যে চুমু খেলেন! আর সেই ভিডিয়ো ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ল নেটমাধ্যমে। ঠিক কী ঘটেছিল?

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৩ ১০:৩৮
Virat Kohli’s wax statute

দিল্লির মাদাম তুসো মিউজিয়ামে ভারতের জার্সি পরে ব্যাট হাতে কোহলির একটি মোমের মূর্তি বসানো রয়েছে। ছবি: টুইটার

ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির জন্য বহু নারীর হৃদয় ব্যাকুল। স্বপ্নের নায়ক বিরাটকে এক বার ছুঁয়ে দেখার ইচ্ছা অনেক তরুণীর! তবে স্বপ্নপূরণ আর ক’জনেরই বা হয়। বিরাটকে এক ঝলক সামনে থেকে দেখার জন্য তাঁর একাধিক অনুরাগী বিভিন্ন সময় ম্যাচ চলাকালীন মাঠের মধ্যে ঢুকে পড়েন। নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে কখনও তাঁরা বিরাটের পায়ে ঝাঁপিয়ে পড়েন, কখনও আবার তাঁর সঙ্গে নিজস্বী তোলার আবদার করেন! সম্প্রতি এক তরুণী বিরাটকে প্রকাশ্যে চুমু খেলেন! আর সেই ভিডিয়ো ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ল নেটমাধ্যমে।

বিরাট এখন দেশের মাটিতে চলতি ‘বর্ডার গাওস্কর ট্রফি’-তে খেলছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই মুহূর্তে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজে এগিয়ে রয়েছে ভারত। তারই মাঝে বিরাটের অনুরাগীর সঙ্গে ভাইরাল হল এক ভিডিয়ো।

দিল্লির মাদাম তুসো মিউজিয়ামে ভারতের জার্সি পরে ব্যাট হাতে কোহলির একটি মোমের মূর্তি বসানো রয়েছে। ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, সেই মূর্তির ঠোঁটে ঠোট রাখছেন এক তরুণী। তাঁর চোখেমুখে ভালবাসার ছাপ। কেবল তা-ই নয়, তার পরেই নিজের গালটিও তিনি বাড়িয়ে দিচ্ছেন কোহলির মূর্তির দিকে।

কোহলির অনুরাগীর এমন কাণ্ড দেখে নেটাগরিকরা নানা রকম মন্তব্য করেছেন। এক জন লিখেছেন, ‘‘এমন তরুণীদের থেকে মূর্তিগুলিও সুরক্ষিত নয়।’’ আর এক জন লিখেছেন, ‘‘বৌদি এই ভিডিয়োটি দেখলে ওঁর ঠোঁটই কেটে দেবেন!’’ এই ঘটনার পর এখনও কোনও রকম মন্তব্য করেননি বিরাট। ভিডিয়ো দেখে কী বলবেন অনুষ্কা, তা নিয়েও নেটাগরিকদের মধ্যে মশকরা চলছে।

দিল্লিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে এখন পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা। বিরাটও এখন স্ত্রী অনুষ্কা ও মেয়ে ভামিকাার সঙ্গে সময় কাটাচ্ছেন। তারই মাঝে এমন ঘটনায় চর্চার কেন্দ্রে বিরাট!

রইল সেই ভিডিয়োর ঝলক...

Virat Kohli Cricket
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy