Advertisement
E-Paper

ব্যবসায়ী এবং সমাজমাধ্যম প্রভাবী, রয়েছে বলিউডি যোগ, আর কী করেন আরমান মালিকের বাগ্‌দত্তা?

দীর্ঘকালীন প্রেমিকা আশনা শ্রফের সামনে একেবারে হাঁটু মুড়ে বসেন আরমান। হাতে হিরের আংটি। আশনার সঙ্গে বাগ্‌দান পর্ব সেরে সেই মুহূর্তের ছবি সমাজমাধ্যমে পোস্ট করেন দু’জনেই।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২৩ ১৩:৫৭
Aashna Shroff and Armaan Malik
০১ / ১৮

হিন্দি ছবিতে গান গেয়ে জনপ্রিয় হয়েছেন সঙ্গীতশিল্পী আরমান মালিক। প্রেম নিবেদন করার সময়েও তাতে বলিউডের ছাপ থাকবে না তা কী করে হয়? দীর্ঘকালীন প্রেমিকা আশনা শ্রফের সামনে একেবারে হাঁটু মুড়ে বসেন আরমান। হাতে হিরের আংটি। আশনার সঙ্গে বাগ্‌দান পর্ব সেরে সেই মুহূর্তের ছবি সোমবার সমাজমাধ্যমে পোস্ট করেন আরমান এবং আশনা। তার পর থেকেই আশনার পরিচয় ঘিরে কৌতূহলীদের প্রশ্নের ভিড় জমা হয়েছে।

Aashna Shroff
০২ / ১৮

সমাজমাধ্যমের জনপ্রিয় প্রভাবী আশনা। ইতিমধ্যেই ইনস্টাগ্রামে সাড়ে ৯ লক্ষের গণ্ডি অতিক্রম করে ফেলেছে আশনার অনুরাগী সংখ্যা। ফ্যাশনজগতের সঙ্গেও যুক্ত রয়েছেন আরমানের বাগ্‌দত্তা। তবে আশনার যে বলিউডের সঙ্গে যোগসূত্র রয়েছে তা জানেন কি?

Aashna Shroff
০৩ / ১৮

১৯৯৩ সালের ৪ অগস্ট মহারাষ্ট্রের মুম্বইয়ে এক মধ্যবিত্ত পরিবারে জন্ম আশনার। শৈশবে আশনার বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়ে যায়। ছোট থেকে মায়ের কাছেই বড় হয়েছেন তিনি।

Aashna Shroff
০৪ / ১৮

আশনার মা কিরণশ্যাম শ্রফ কয়েকটি হিন্দি ছবির চিত্রনাট্য লেখালেখি এবং প্রযোজনার সঙ্গে যুক্ত। ‘বাবুমশাই বন্দুকবাজ’, ‘জোগিরা সারা রা রা’, ‘কুন ফায়া কুন’-এর মতো ছবির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তবে মডেলিংয়ের মাধ্যমে নিজের কেরিয়ার শুরু করেন কিরণশ্যাম।

Aashna Shroff
০৫ / ১৮

ছোটবেলা থেকে মায়ের সঙ্গে বিভিন্ন বিজ্ঞাপনে অভিনয় করেন আশনাও। সেখান থেকেই তাঁর মধ্যে মডেলিংয়ের বাসনা জাগে। মুম্বইয়ে স্কুলের পড়াশোনা শেষ করার পর বিদেশে পাড়ি দেন তিনি।

Aashna Shroff
০৬ / ১৮

বাচ্চাদের মানসিক বিকাশ সংক্রান্ত বিষয়ে বিশেষ প্রশিক্ষণ নেওয়ার জন্য নিউ জ়িল্যান্ডের একটি কলেজে ভর্তি হন আশনা। তার পর ফোটোগ্রাফি নিয়েও প্রশিক্ষণ নেন তিনি।

Aashna Shroff
০৭ / ১৮

পরে ফ্যাশন নিয়ে পড়ার জন্য লন্ডনে যান আশনা। ডিগ্রি অর্জনের পর মুম্বইয়ে ফিরে যান তিনি। ২০১৩ সালে অনলাইন মাধ্যমে ব্যবসাও শুরু করেন আশনা।

Aashna Shroff
০৮ / ১৮

কানাঘুষো শোনা যায়, কিরণশ্যাম চাইতেন না যে তাঁর কন্যা আর্টস নিয়ে পড়াশোনা করুক। মায়ের ইচ্ছাপূরণ করতে স্কুলে চাকরি করতে শুরু করেন আশনা। দু’বছর পর সেই চাকরি ছেড়ে দেন তিনি।

Aashna Shroff and Armaan Malik
০৯ / ১৮

আশনার সঙ্গে তাঁর মাসির গভীর বন্ধুত্ব রয়েছে। আশনা জানান, তাঁর মাসির ব্লেড সংগ্রহ করার শখ ছিল। আশনার যখন মাত্র এক বছর বয়স তখন নিজের হাতে ব্লেড দিয়ে কেটে ফেলেন তিনি।

Aashna Shroff
১০ / ১৮

তিন বছর বয়সে আশনা জানতে পারেন যে আমিষ খাদ্যের নেপথ্যে রয়েছে নিরীহ প্রাণীদের মৃত্যু। তখন থেকেই নিরামিষ খাবারের প্রতি ঝুঁকে পড়েন তিনি।

Aashna Shroff
১১ / ১৮

কানাঘুষো শোনা যায়, সিদ্ধান্ত নামে এক আলোকচিত্রীর সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। যদিও এই প্রসঙ্গে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি আশনা।

Aashna Shroff
১২ / ১৮

২০ বছর বয়স থেকে ‘ব্লগ’ লিখতে শুরু করেন আশনা। ঘোরাঘুরি এবং রূপটান সংক্রান্ত নানা বিষয়ে লেখালেখি করেন তিনি।

Aashna Shroff
১৩ / ১৮

নিজস্ব ইউটিউব চ্যানেলও রয়েছে আশনার। ২০১৬ সালে ইউটিউবে আশনার একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে। রাতারাতি জনপ্রিয় হয়ে যান আশনা।

Aashna Shroff and Armaan Malik
১৪ / ১৮

জনপ্রিয় প্রসাধনী সংস্থার বিজ্ঞাপনী প্রচারের সঙ্গে যুক্ত রয়েছেন আশনা। বলিপাড়া সূত্রে খবর, ৩৭ কোটি টাকার সম্পত্তি রয়েছে তাঁর।

Aashna Shroff and Armaan Malik
১৫ / ১৮

বাগ্‌দানের ছবি পোস্ট করে আরমান তাঁর সঙ্গে আশনার সম্পর্কে শিলমোহর দিলেও তাঁদের সম্পর্কের ব্যাপারে কোনও কিছুই গোপন রাখেননি সঙ্গীতশিল্পী।

Aashna Shroff and Armaan Malik
১৬ / ১৮

আরমানের ঘনিষ্ঠমহল সূত্রে খবর, ২০১৭ সালে আরমান এবং আশনার প্রথম আলাপ। আলাপ গড়াতেই সম্পর্কে জড়িয়ে পড়েন তাঁরা। দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে একসঙ্গে ঘুরতেও যান তাঁরা। ঘুরতে যাওয়ার ছবি সমাজমাধ্যমেও পোস্ট করতে দেখা যেত তাঁদের।

Aashna Shroff
১৭ / ১৮

বহু অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছে আরমান এবং আশনাকে। বলিউডের অন্দরমহল থেকে জানা যায়, ২০১৭ সালে সম্পর্কে জড়ানোর কিছু দিন পর তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। ২০১৯ সালে আবার সম্পর্কে জড়ান তাঁরা।

Aashna Shroff
১৮ / ১৮

আরমান এবং আশনাকে নতুন জীবনের শুভেচ্ছা জানিয়েছেন ঈশান খট্টর, বরুণ ধওয়ান, টাইগার শ্রফ-সহ একাধিক বলি তারকা। কবে আরমান এবং আশনার বিয়ের সানাই বাজবে সেই দিনক্ষণ এখনও জানা যায়নি।

সকল ছবি সংগৃহীত।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও গ্যালারি

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy