Advertisement
E-Paper

তারকা হওয়ার পর একাকিত্ব গ্রাস করেছিল! কেন এমন অবস্থা হয়েছিল ‘ডিস্কো ডান্সারের’?

কানাঘুষো শোনা যায় যে, সে দিন বিমানবন্দরের বাইরে প্রায় দশ লক্ষ মানুষ জড়ো হয়েছিলেন। এমন ঘটনা মিঠুন চক্রবর্তী ছাড়া আর কোনও বলি তারকার সঙ্গে ঘটেনি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৩ ১০:২৩
Mithun Chakraborty
০১ / ১৪

আশির দশক বা তার আগে কোনও রকম সমাজমাধ্যম ছিল না। জনসংযোগ মাধ্যমের চলও ছিল না। কিন্তু এত কিছুর পরেও বলি তারকাদের অনুরাগী সংখ্যায় কোনও ভাবে ভাটা পড়ত না। জিতেন্দ্র, রাজেশ খন্না, বিনোদ খন্না, অমিতাভ বচ্চন, সঞ্জীব কুমারের মতো তারকাদের আলাদা করে কোনও জনসংযোগ আধিকারিকও ছিল না। কিন্তু বলিপাড়ায় জনপ্রিয়তার নিরিখে কেউ যদি নজির গড়ে থাকেন, তবে তিনি মিঠুন চক্রবর্তী।

Mithun Chakraborty
০২ / ১৪

আশির দশকে বলিপাড়ার সকল তারকার জনপ্রিয়তাকে যেন ম্লান করে দিয়েছিলেন মিঠুন। তিনি কোথাও শুটিং করতে গেলে সেটের বাইরে জনসমাগম সামলে রাখা দায় হত। এমনকি, দেশের বাইরেও অভিনেতার অনুরাগীদের সংখ্যা নেহাত কম ছিল না।

Mithun Chakraborty
০৩ / ১৪

১৯৭৬ সালে মৃণাল সেন পরিচালিত ‘মৃগয়া’ ছবির মাধ্যমে বলিপাড়ায় পা রেখেছিলেন মিঠুন। কিন্তু তাঁকে নিয়ে দর্শকের মাতামাতি শুরু হয় আরও ছয় বছর পর।

Mithun Chakraborty
০৪ / ১৪

১৯৮২ সালে ‘ডিস্কো ডান্সার’ ছবিটি মুক্তি পায়। সেই ছবিতে অভিনয়ের পাশাপাশি মিঠুনের নাচের দৃশ্যগুলিও জনপ্রিয় হয়। অনুরাগীদের কাছে মিঠুন ‘ডিস্কো ডান্সার’ নামেই পরিচিত হয়ে গিয়েছিলেন।

Mithun Chakraborty
০৫ / ১৪

শুধু ভারতেই নয়, রাশিয়াতেও মিঠুনের অনুরাগীমহল তৈরি হয়েছিল। কানাঘুষো শোনা যায় যে, কাজাখস্তানে শুটিংয়ের জন্য গিয়েছিলেন মিঠুন। তাঁকে দেখার জন্য বিমানবন্দরেই ভিড় জমিয়েছিলেন তাঁর অনুরাগীরা।

Mithun Chakraborty
০৬ / ১৪

কাজাখস্তানের বিমানবন্দর থেকে যখন মিঠুন বাইরে বেরিয়ে যাচ্ছিলেন, তখন গেটের বাইরে বিশাল ভিড়। কানাঘুষো শোনা যায় যে, সে দিন বিমানবন্দরের বাইরে প্রায় দশ লক্ষ মানুষ জড়ো হয়েছিলেন। এমন ঘটনা বলিউডের আর কোনও তারকার ক্ষেত্রে ঘটেনি বলে বলিপাড়ার একাংশের অনুমান।

Mithun Chakraborty
০৭ / ১৪

কিন্তু জনপ্রিয়তার শিখরে থাকলেও একাকিত্ব ঘিরে ধরেছিল মিঠুনকে। এক পুরনো সাক্ষাৎকারে তিনি জানান, মিঠুনের কেরিয়ারে এমন সময়ও গিয়েছে যখন তিনি এক দশকে একশোরও বেশি ছবিতে কাজ করেছেন।

Mithun Chakraborty
০৮ / ১৪

এমনও দিন গিয়েছে যখন প্রতি দিন ৪ থেকে ৫টি ছবির শুটিং করেছেন মিঠুন। জনপ্রিয়তার পাশাপাশি কাজের চাপও ছিল প্রচুর। মিঠুন সাক্ষাৎকারে বলেন, ‘‘আমি কোনও দিন ভাবতে পারিনি যে এত বড় তারকা হতে পারব। কিন্তু আমার জনপ্রিয়তা যত বৃদ্ধি পেয়েছে, আমি তত একা হয়ে পড়েছি।’’

Mithun Chakraborty
০৯ / ১৪

মিঠুন আরও বলেন, ‘‘সকলে মনে করতেন যে আমি ধরাছোঁয়ার বাইরে। আমার সঙ্গে কেউ সহজে কথা বলা যায় না।’’

Mithun Chakraborty
১০ / ১৪

জনপ্রিয় হওয়ার পর মিঠুন নাকি অন্য জগতের মানুষ হয়ে গিয়েছেন। মিঠুনের আশপাশের লোকজন নাকি এমনটাই ভাবতেন বলে জানান অভিনেতা।

Mithun Chakraborty
১১ / ১৪

মিঠুন বলেন, ‘‘সকলে বলাবলি করতেন যে, আমি অনেক বড় হয়ে গিয়েছি। আমার থেকে দূরে থাকাই শ্রেয়। তখন আমি ঘুম থেকে উঠে শুটিংয়ে যেতাম। কাজ থেকে বাড়ি ফিরে আবার একা হয়ে পড়তাম। এই ছিল আমার রোজকার জীবন।’’

Mithun Chakraborty
১২ / ১৪

মিঠুনের মন্তব্য, ভাল অভিনেতার পাশাপাশি ভাল মানুষ হতে না পারলে দর্শকের মনে জায়গা পাওয়া যায় না। ইন্ডাস্ট্রিতেও দীর্ঘ দিন থাকা যায় না।

Mithun Chakraborty
১৩ / ১৪

মিঠুন বলেন, ‘‘দক্ষতা ছাড়া অভিনয় করা যায় না। দক্ষতা থাকলে পৃথিবীর কারও আটকানোর ক্ষমতা নেই। এক জন দক্ষ অভিনেতা যদি ভাল মানুষ না হন, তা হলে ইন্ডাস্ট্রিতে তাঁর আয়ু অল্প।’’

Mithun Chakraborty
১৪ / ১৪

আবার কেউ খারাপ অভিনেতা এবং খারাপ মানুষ হলে তিনি ইন্ডাস্ট্রিতে থাকতেই পারবেন না বলে মনে করেন মিঠুন। তাই মানুষ হিসাবে ভাল হওয়া খুব প্রয়োজন বলে মনে করেন অভিনেতা।

সকল ছবি সংগৃহীত।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও গ্যালারি

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy