Advertisement
E-Paper

সাড়ে চার লাখের জ্যাকেট, তিন লাখের জুতো! তারকা-কন্যাদের ‘বিশেষ বন্ধু’ টেক্কা দেন তারকাদেরও

সাজপোশাকে বলিজগতের বড় মাপের তারকাদের সঙ্গে পাল্লা দেন ওরি ওরফে ওরহান অবত্রমানি। সর্বদা নামী ব্র্যান্ডের পোশাকে দেখা যায় তাঁকে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৫ জুন ২০২৩ ১০:৫৮
Orhan Awatramani
০১ / ১৫

কখনও বলি তারকাদের সঙ্গে বিলাসবহুল রেস্তরাঁয় পার্টি, কখনও বা বিদেশের বিভিন্ন প্রান্তে তারকা-বন্ধুদের সঙ্গে সময় কাটানো— ওরহান অবত্রমানিকে নেটব্যবহারকারীরা এত দিন এ ভাবেই চিনে এসেছেন।

Orhan Awatramani
০২ / ১৫

তবে ওরহান ওরফে ওরির একটি অন্য পরিচয়ও রয়েছে। অজয় দেবগনের কন্যা নায়সা দেবগনের ‘বিশেষ বন্ধু’ ওরি। পার্টি হোক বা ভ্রমণের সঙ্গিনী— ওরির পাশে সব সময় দেখা গিয়েছে নায়সাকে। নায়সার পাশাপাশি নজরকাড়া পোশাকে ধরা দেন ওরিও।

Orhan Awatramani
০৩ / ১৫

সাজপোশাকে বলিজগতের বড় মাপের তারকাদের সঙ্গে পাল্লা দেন ওরি। নামী ব্র্যান্ডের পোশাকের সর্বদা দেখা যায় তাঁকে। শুধু তাই নয়, ওরির কাছে এমন বহুমূল্য পোশাকের সংগ্রহ রয়েছে, যা দেখে সত্যিই অবাক হতে হয়।

Orhan Awatramani
০৪ / ১৫

মুকেশ অম্বানীর কন্যা ইশা অম্বানীর সঙ্গে ক্যামেরার লেন্সে ধরা পড়েছেন ওরি। ইশার পরনে ছিল কালো রঙের বহুমূল্য গাউন। ওরিও কোনও অং‌শে কম যাননি।

Orhan Awatramani
০৫ / ১৫

সাদা রঙের ফুলহাতা টি-শার্ট এবং সাদা প্যান্ট পরেছিলেন ওরি। সংবাদমাধ্যম সূত্রে দাবি, ওরির পোশাকের মূল্য ছিল দু’লক্ষ টাকা।

Orhan Awatramani
০৬ / ১৫

লোয়ি ব্র্যান্ডের একটি বহুমূল্য হুডি রয়েছে ওরির সংগ্রহে। এই পিক্সেলেটেড হুডিটির আনুমানিক মূল্য ২ লক্ষ ১৪ হাজার টাকা।

Orhan Awatramani
০৭ / ১৫

নানা ধরনের ক্রিস্টাল শোভিত একটি ডেনিম জ্যাকেট রয়েছে ওরির কাছে। সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ডেনিম জ্যাকেটটি ব্যালেনসিয়াগা ব্র্যান্ডের। কালো রঙের একটি টিশার্টের উপর জ্যাকেটটি গলিয়েছিলেন তিনি।

Orhan Awatramani
০৮ / ১৫

তবে জ্যাকেটের দাম শোনার পর আঁতকে উঠতে পারেন কেউ কেউ। ৪ লক্ষ ৭০ হাজার টাকা খরচ করে এই জ্যাকেটটি কিনেছেন ওরি।

Orhan Awatramani
০৯ / ১৫

আমিরি সংস্থার পোশাক পরতেও পছন্দ করেন ওরি। ওরির সংগ্রহে রয়েছে নীল রঙের একটি টি-শার্ট। শুধুমাত্র এই টি-শার্টটির দামই নাকি ৪০ হাজার টাকা।

Orhan Awatramani
১০ / ১৫

শুধু শার্ট অথবা টি-শার্ট নয়, বহুমূল্য শর্টসও রয়েছে ওরির কাছে। সাদা কালো প্রিন্টের একটি শর্টস পরতে দেখা যায় ওরিকে। ৪৫ হাজার টাকা খরচ করে শর্টসটি কিনেছেন তিনি।

Orhan Awatramani
১১ / ১৫

প্যারিসের একটি ফ্যাশন শোয়ে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওরি। সেই অনুষ্ঠানে ব্যালেনসিয়াগা ব্র্যান্ডের কালো রঙের শার্টের সঙ্গে মানানসই কার্গো প্যান্ট পরেছিলেন।

Orhan Awatramani
১২ / ১৫

প্যারিসের অনুষ্ঠানে সানগ্লাস এবং দস্তানাও পরেছিলেন ওরি। সংবাদমাধ্যম সূত্রে খবর, টি-শার্ট এবং কার্গো প্যান্টের মূল্য যথাক্রমে ৫৩,১৬৬ টাকা এবং ১ লক্ষ ১৮ হাজার ৫৯৯ টাকা। রোদচশমা এবং দস্তানার মোট মূল্য ৮৫ লক্ষ ৪ হাজার ৩৬০ টাকা।

Orhan Awatramani
১৩ / ১৫

হালকা বাদামি রঙের ভারসেস ব্র্যান্ডের একটি টি-শার্ট পরে দুবাইয়ের মলে দেখা গিয়েছিল ওরিকে। ওরির সঙ্গে ছিলেন তাঁর বান্ধবী অনন্যা পাণ্ডে। ১ লক্ষ ২০ হাজার টাকার টি-শার্টের সঙ্গে ওরির পরনে ছিল কার্গো প্যান্টও।

Orhan Awatramani
১৪ / ১৫

জামাকাপড়ের পাশাপাশি জুতো সংগ্রহ করার শখও রয়েছে ওরির। সংবাদমাধ্যম সূত্রে খবর, ৩ লক্ষ টাকার নামী ব্র্যান্ডের জুতো রয়েছে ওরির।

Orhan Awatramani
১৫ / ১৫

হাজার হাজার টাকা খরচ করে ফোনের কভার কিনেছেন ওরি। তাঁর ফোনের যেন কোনও রকম ক্ষতি না হয় সেই কারণে ২৫ হাজার টাকা দিয়ে একটি ফোন কেস ব্যবহার করেন তিনি।

সকল ছবি সংগৃহীত।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও গ্যালারি

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy