Advertisement
E-Paper

বলি নায়িকার সঙ্গে ঘনিষ্ঠতার কারণে তমন্নার সঙ্গে বিচ্ছেদ! ১১ বছরের ছোট অভিনেত্রীর সঙ্গে গোপনে ‘প্রেম’ বিজয়ের

গুঞ্জন শোনা যেতে থাকে, বিজয় বর্মা এবং তমন্না ভাটিয়ার সম্পর্কে ‘তৃতীয় ব্যক্তি’ হয়ে প্রবেশ করেছিলেন অন্য এক বলি অভিনেত্রী। তাঁর সঙ্গে বিজয়ের ঘনিষ্ঠতা বাড়তে থাকার কারণেই নাকি তমন্নার সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় নায়কের।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ মে ২০২৬ ১২:২৩
Vijay Varma and Tamannaah Bhatia
০১ / ১৪

শুটিংয়ের সেট থেকে ঘনিষ্ঠতা, কয়েক বছরের প্রেম। সহ-অভিনেত্রীকে বিয়ে করার কথাও নাকি প্রায় পাকা হয়ে গিয়েছিল। একসঙ্গে থাকার জন্য মুম্বইয়ে বিলাসবহুল ফ্ল্যাট খুঁজছিলেন তারকা-জুটি। সম্পর্ক নিয়ে কোনও সময় রাখঢাক করেননি তাঁরা। অথচ বলিউডের বহুলচর্চিত জুটির সম্পর্কে ধরল ভাঙন। বলি অভিনেত্রী তমন্না ভাটিয়ার সঙ্গে বিচ্ছেদের পর বিজয় বর্মার নাম জড়িয়েছিল অন্য বলি নায়িকার সঙ্গে। কিন্তু সেই নায়িকাও নাকি বর্তমানে ‘অতীত’। জনশ্রুতি, বলিউডের অন্য এক অভিনেত্রীর প্রেমে মজেছেন বিজয়।

Vijay Varma and Tamannaah Bhatia
০২ / ১৪

দক্ষিণী সিনেমার জগতের প্রথম সারির অভিনেত্রী তমন্না। পাশাপাশি বলিপাড়ায়ও জায়গা করে ফেলেছেন তিনি। অভিনেত্রীর চেয়েও বলিউডের ‘আইটেম গার্ল’ হয়ে ওঠার দিকে বেশি প্রবণতা দেখা গিয়েছে তাঁর। অন্য দিকে, বিজয় বলিউডের অন্যতম দক্ষ অভিনেতা। সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজ়েও অভিনয় করছেন তিনি। গোড়ার দিকে তমন্না এবং বিজয় তাঁদের সম্পর্ক গোপনে রাখার চেষ্টা করেছিলেন বটে। কিন্তু তার পর খোলামেলা হয়ে গিয়েছিলেন দু’জনেই।

Vijay Varma and Tamannaah Bhatia
০৩ / ১৪

বিমানবন্দর থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা যেত বিজয় এবং তমন্নাকে। পরস্পরের হাতে হাত রেখে ছবিশিকারিদের ক্যামেরায় ধরা দিতেন তারকা-জুটি। ২০২২ সাল থেকে তমন্না এবং বিজয়ের সম্পর্কের খবর প্রকাশ্যে এসেছিল। বলিপাড়া সূত্রে খবর, তমন্নার জন্মদিন উপলক্ষে নায়িকার বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিল তমন্নার পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধব। অতিথিদের তালিকায় ছিলেন বিজয়ও।

Vijay Varma and Tamannaah Bhatia
০৪ / ১৪

বলিপাড়ার একাংশের দাবি, ২০২৩ সালে নতুন বছর উদ্‌যাপন করতে গোয়ায় গিয়েছিলেন তমন্না এবং বিজয়। আকাশে যখন রংবেরঙের আতশবাজি খেলা, তখন নাকি তারকারা পরস্পরের গালে চুমু এঁকে দিয়েছিলেন। এই খবর ছড়িয়ে পড়ায় তাঁদের সম্পর্ক নিয়ে আলোচনা চলতে থাকে বলিপাড়ার অন্দরমহলে।

Vijay Varma and Tamannaah Bhatia
০৫ / ১৪

শুরুর দিকে নিজেদের ভাল বন্ধু বলেই পরিচয় দিতেন তমন্না এবং বিজয়। সম্পর্কের কথা প্রকাশ্যে আনতে চাননি তাঁরা। ২০২৩ সালের জুনে তমন্না প্রথম জানিয়েছিলেন, বিজয়ের সঙ্গে তিনি সুখে রয়েছেন। কাজের ক্ষেত্রেও তাঁরা পরস্পরের পাশে থাকেন বলে জানিয়েছিলেন। একই মাসে ওটিটির পর্দায় মুক্তি পেয়েছিল ‘লাস্ট স্টোরিজ় ২’। সেই ছবিতে তমন্না ও বিজয়ের উষ্ণ রসায়ন পর্দায় ধরা পড়েছিল।

Vijay Varma and Tamannaah Bhatia
০৬ / ১৪

পরে অবশ্য বিজয় এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে, ‘লাস্ট স্টোরিজ় ২’ ছবির শুটিংয়ের পর থেকেই নাকি তমন্নার সঙ্গে তাঁর সম্পর্ক আরও গাঢ় হতে শুরু করেছিল। অভিনেতার কথায়, ‘লাস্ট স্টোরিজ় ২’ ছবির শুটিং শেষ হওয়ার পর একটি পার্টি হওয়ার কথা ছিল। কিন্তু সেই পার্টিতে শুটিং ক্রুয়ের সব সদস্য যেতে পারেননি। শেষে দেখা গিয়েছিল, তমন্না-সহ মাত্র চার জন সেই পার্টিতে হাজির হয়েছেন। বিজয় বলেছিলেন, ‘‘সে দিনই আমি বুঝেছিলাম যে, তমন্নার সঙ্গে আরও সময় কাটাতে চাই আমি এবং সেই কথা ওকেও জানানো প্রয়োজন।’’

Vijay Varma and Tamannaah Bhatia
০৭ / ১৪

বিজয় জানিয়েছিলেন, তমন্নাকে মনের কথা জানানোর সাহস সঞ্চয় করতেই নাকি বহু দিন সময় লেগেছিল তাঁর। পার্টি হওয়ার ২০-২৫ দিন পর তমন্নার সঙ্গে প্রথম ডেটে গিয়েছিলেন অভিনেতা। কয়েক মাস পর তাঁদের সম্পর্ক প্রকাশ্যে আসে। ২০২৫ সালে নাকি বিয়ে হওয়ারও কথা ছিল তাঁদের। বিয়ের পর একসঙ্গে কোথায় থাকবেন, তার খোঁজ করছিলেন দুই তারকা। মুম্বইয়ের কোনও এক বিলাসবহুল আবাসনে থাকার ইচ্ছা ছিল তাঁদের। কিন্তু বিয়ের পিঁড়ি পর্যন্ত পৌঁছোল না তাঁদের সম্পর্ক। তার আগেই প্রেমে ভাঙন ধরে তমন্না এবং বিজয়ের।

Vijay Varma and Tamannaah Bhatia
০৮ / ১৪

বলিউডের অধিকাংশের দাবি, সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কথাবার্তা চলাকালীন তমন্না এবং বিজয়ের মধ্যে মতপার্থক্যের সৃষ্টি হয়। সেখান থেকেই সম্পর্ক ভেঙে যায় তাঁদের। আবার গুঞ্জন শোনা যেতে থাকে, বিজয় এবং তমন্নার সম্পর্কে ‘তৃতীয় ব্যক্তি’ হয়ে প্রবেশ করেছিলেন অন্য এক বলি অভিনেত্রী। তাঁর সঙ্গে বিজয়ের ঘনিষ্ঠতা বাড়তে থাকার কারণেই নাকি তমন্নার সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় নায়কের।

Vijay Varma and Fatima Sana Shaikh
০৯ / ১৪

তমন্না এবং বিজয়ের সম্পর্ক ভেঙে গেলেও তাঁদের বন্ধুমহল একই। প্রেমিক-প্রেমিকার সম্পর্ক বজায় না থাকলেও তাঁরা বন্ধু হিসাবে পাশে রয়েছেন, এমনটাই বলিপাড়ার জনশ্রুতি। তমন্নার সঙ্গে বিচ্ছেদের পর বলি অভিনেত্রী ফতিমা সানা শেখের সঙ্গে অধিকাংশ জায়গায় দেখা যেতে শুরু করে বিজয়কে। অনেকে মনে করেছিলেন, ফতিমার সঙ্গেই প্রেম করছেন বিজয়।

Vijay Varma and Fatima Sana Shaikh
১০ / ১৪

২০২৫ সালের নভেম্বরে বিভু পুরীর পরিচালনায় মুক্তি পায় ‘গুস্তাখ ইশক’। ছবির মুখ্যচরিত্রে অভিনয় করেন বিজয় এবং ফতিমা। সেই ছবির প্রচারের কারণে বহু জায়গায় একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের। যদিও কোনও তারকাই তাঁদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। বলিপাড়ায় কানাঘুষো শোনা যাচ্ছিল যে, ফতিমাকে ডেট করছেন বিজয়। তবে, কালের নিয়মে সেই জল্পনা বাতাসে মিলিয়ে যায়।

Vijay Varma and Aaliya Qureshi
১১ / ১৪

চলতি বছরের এপ্রিলে বিজয়কে অন্য এক বলিউডি অভিনেত্রীর সঙ্গে দেখা যায়। সেই অভিনেত্রী আবার বিজয়ের চেয়ে ১১ বছরের ছোট। মুম্বইয়ের এক রেস্তরাঁ থেকে বেরিয়ে বিজয়ের পিছনে পিছনে গাড়িতে উঠতে দেখা যায় সেই অভিনেত্রীকে। দুই তারকার ঠোঁটের কোণেই লেগেছিল স্মিত হাসি। অভিনেত্রীর নাম আলিয়া কুরেশী।

Aaliya Qureshi with Shah Rukh Khan
১২ / ১৪

বলিপাড়ার গুঞ্জন, বর্তমানে আলিয়ার সঙ্গেই সম্পর্কে রয়েছেন বিজয়। ‘ইটারনালি কনফিউজ়ড অ্যান্ড ইগার ফর লাভ’ সিরিজ়ের মাধ্যমে অভিনয়ে কেরিয়ার শুরু হয় আলিয়ার। তার পর শাহরুখ খানের ব্লকবাস্টার ছবি ‘জওয়ান’-এ অভিনয় করেছিলেন তিনি। ‘জওয়ান’-এ শাহরুখের প্রমীলাবাহিনীর অন্যতম সদস্য হিসাবে দেখা গিয়েছিল আলিয়াকে।

Aaliya Qureshi
১৩ / ১৪

ওটিটির পর্দায় ইব্রাহিম আলি খান এবং খুশি কপূর অভিনীত ‘নাদানিয়া’ ছবিতেও অভিনয় করেন আলিয়া। অভিনয়ের পাশপাশি গায়িকা হিসাবে পরিচিতি রয়েছে তাঁর। সমাজমাধ্যমের পাতায় ইতিমধ্যেই দেড় লক্ষের গণ্ডি পার করে ফেলেছে আলিয়ার অনুগামীসংখ্যা।

Aaliya Qureshi
১৪ / ১৪

এখনও পর্যন্ত বিজয়ের সঙ্গে পর্দায় অভিনয় করতে দেখা যায়নি আলিয়াকে। অন্য দিকে, দুই তারকার কেউই তাঁদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি। দু’জনের মধ্যে শুধুমাত্র পেশাদারি বন্ধুত্ব রয়েছে না কি তার চেয়েও গভীর কিছু— তা কেবল তাঁরাই জানেন।

সব কিছু: সংগৃহীত।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও গ্যালারি

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy