Advertisement
E-Paper

‘ভিক্ষাযাত্রা’ থেকে মহিলাদের ভিডিয়ো! পাকিস্তানিদের চাকরি দিতে চাইছে না তিতিবিরক্ত পশ্চিম এশিয়া

রিপোর্ট বলছে, পাকিস্তানিরা তীর্থযাত্রার নামে পশ্চিম এশিয়ার দেশগুলিতে যাচ্ছেন এবং সেখানে গিয়ে ভিক্ষা করা শুরু করছেন। ভিক্ষার টাকা জমিয়ে কেউ ফিরে আসছেন, তো কেউ সেখানেই রয়ে যাচ্ছেন পাকাপাকি ভাবে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২৪ ০৮:০৬
Gulf doesn’t want Pakistani laborers, says report
০১ / ২০

পাকিস্তানের শ্রমিক এবং কর্মীদের কাজ দিতে চাইছে না পশ্চিম এশিয়ার দেশগুলি! পাকিস্তানি নাগরিকদের সংখ্যা ক্রমে বেড়ে চলা নিয়েও সতর্কতা জারি করেছে কয়েকটি উপসাগরীয় দেশ।

Gulf doesn’t want Pakistani laborers, says report
০২ / ২০

এমনকি, পশ্চিম এশিয়ার দেশগুলি ইসলামাবাদকে চিঠি পাঠিয়ে নাগরিকদের ‘সহবত’ শেখানোর উপদেশও দিয়েছে। সংযুক্ত আরব আমিরশাহি থেকে সৌদি আরব চায় না যে পাকিস্তান সরকার তাদের দেশে কর্মী পাঠাক।

Gulf doesn’t want Pakistani laborers, says report
০৩ / ২০

পাক সংবাদমাধ্যম জিওটিভির প্রতিবেদন অনুযায়ী, প্রবাসী পাকিস্তানিদের বিষয়ে সেনেটের স্থায়ী কমিটির বৈঠকে সম্প্রতি এই উদ্বেগের বিষয়টি উঠে আসে।

Gulf doesn’t want Pakistani laborers, says report
০৪ / ২০

প্রবাসী পাকিস্তানিদের সচিব আরশাদ মাহমুদ কমিটিকে জানিয়েছেন যে, সংযুক্ত আরব আমিরশাহি, সৌদি আরব, কাতার এবং কুয়েত চায় না যে পাকিস্তানি কর্মীরা তাদের দেশে গিয়ে কাজ করুন।

Gulf doesn’t want Pakistani laborers, says report
০৫ / ২০

কিন্তু কেন এমন পশ্চিম এশীয় ‘বঞ্চনা’র মুখে পড়েছে পাকিস্তান? রিপোর্ট বলছে এর জন্য পশ্চিম এশিয়ার দেশগুলিতে কাজ করতে যাওয়া পাক কর্মীরাই দায়ী। তাঁদের কাজকর্মে তিতিবিরক্ত হয়ে উঠছে সৌদি আরবের মতো দেশ।

Gulf doesn’t want Pakistani laborers, says report
০৬ / ২০

কর্মসংস্থানের জন্য পশ্চিম এশিয়ার দেশগুলিতে গিয়ে কী এমন কাণ্ড ঘটান পাক কর্মীরা, যে তাঁদের সহবত শেখানোর কথা বলা হচ্ছে?

Gulf doesn’t want Pakistani laborers, says report
০৭ / ২০

আরশাদ কমিটিকে জানিয়েছেন, প্রতি বছর প্রায় ৬ লক্ষ থেকে ৮ লক্ষ পাকিস্তানি দেশ ছেড়ে বিদেশে যান। কিন্তু ফিরে আসেন দুই থেকে তিন লক্ষ মানুষ।

Gulf doesn’t want Pakistani laborers, says report
০৮ / ২০

সংযুক্ত আরব আমিরশাহির নিয়ম অনুযায়ী, বার্ষিক ১৬ লক্ষ পাকিস্তানি সে দেশে থাকতে পারেন। কিন্তু বর্তমানে সেই সংখ্যা ১৮ লক্ষ ছাড়িয়ে গিয়েছে।

Gulf doesn’t want Pakistani laborers, says report
০৯ / ২০

রিপোর্ট এ-ও বলছে যে, সংযুক্ত আরব আমিরশাহিতে হওয়া অপরাধের প্রায় ৫০ শতাংশের নেপথ্যে রয়েছেন সে দেশে থাকা পাকিস্তানিরা।

Gulf doesn’t want Pakistani laborers, says report
১০ / ২০

উদ্বেগ রয়েছে আরও। রিপোর্ট এ-ও বলছে যে, পাকিস্তানিরা তীর্থযাত্রার নামে পশ্চিম এশিয়ার দেশগুলিতে যাচ্ছেন এবং সেখানে গিয়ে ভিক্ষা করা শুরু করছেন। ভিক্ষার টাকা জমিয়ে কেউ ফিরে আসছেন, তো কেউ সেখানেই রয়ে যাচ্ছেন পাকাপাকি ভাবে।

Gulf doesn’t want Pakistani laborers, says report
১১ / ২০

উল্লেখ্য, ২০২৩ সালের সেপ্টেম্বরে আরশাদ একই কমিটিকে জানিয়েছিলেন, দেশ ছেড়ে যাওয়া সমস্ত পাকিস্তানির মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন ভিক্ষুকেরাই। এর পর বিদেশে গিয়ে ভিক্ষা করা দু’হাজার নাগরিকের পাসপোর্ট স্থগিত করে তাঁদের সাত বছরের জন্য ব্ল্যাকলিস্ট করেছিল পাকিস্তানের সরকার। সরকার জানিয়েছিল, ওই পাকিস্তানিরা বিদেশে গিয়ে ভিক্ষা করে নিজেদের দেশের নাম ডোবাচ্ছেন।

Gulf doesn’t want Pakistani laborers, says report
১২ / ২০

সম্প্রতি বেশ কয়েক জন পাকিস্তানি পুরুষ দুবাইয়ে গিয়ে মহিলাদের আপত্তিকর ভিডিয়ো তুলতে গিয়ে ধরা পড়েছেন। কাতারে আবার পাক শ্রমিকেরা হেলমেট পরে কাজ করতে অস্বীকার করেছেন। সব মিলিয়ে পাকিস্তানি শ্রমিক এবং কর্মীদের নিয়ে জেরবার হচ্ছে আরব আমিরশাহি, সৌদি আরব, কুয়েত, কাতারের প্রশাসন।

Gulf doesn’t want Pakistani laborers, says report
১৩ / ২০

সৌদি আরব স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, তারা শুধুমাত্র সেই কর্মীদের কাজ করার সুযোগ দেবে, যাঁরা ‘ন্যাশনাল সেন্টার ফর হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট’ দ্বারা পরিচালিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন।

Gulf doesn’t want Pakistani laborers, says report
১৪ / ২০

২০১৫ সালের আন্তর্জাতিক শ্রম সংস্থা (ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজ়েশন)-র রিপোর্ট অনুযায়ী ভারত, পাকিস্তান এবং শ্রীলঙ্কার পরিযায়ী শ্রমিকদের ৯০ শতাংশেরও বেশি কর্মসংস্থানের জন্য পশ্চিম এশিয়ায় কোনও দেশে চাকরি নেন।

Gulf doesn’t want Pakistani laborers, says report
১৫ / ২০

রিপোর্ট অনুযায়ী, ২০২২ সালে দেশের অনিশ্চিত অর্থনৈতিক, রাজনৈতিক পরিস্থিতি এবং বেকারত্বের কারণে পাকিস্তানের সাড়ে সাত লক্ষেরও বেশি শিক্ষিত তরুণ কর্মসংস্থানের জন্য পাকিস্তান ছেড়়ে বিদেশে পাড়ি দিয়েছিলেন। ২০২০ এব‌ং ২০২১ সালে এই সংখ্যা ছিল যথাক্রমে ২ লক্ষ ৮৮ হাজার এবং ২ লক্ষ ২৫ হাজার।

Gulf doesn’t want Pakistani laborers, says report
১৬ / ২০

এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন বলছে, পাকিস্তান থেকে ২০২২ সালে বিদেশে যাওয়া তরুণ-তরুণীর মধ্যে প্রায় ৯২ হাজার এমন মানুষও ছিলেন, যাঁরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইটি বিশেষজ্ঞ এবং হিসাবরক্ষকের মতো পেশার সঙ্গে যুক্ত।

Gulf doesn’t want Pakistani laborers, says report
১৭ / ২০

তবে এ বার আর পাকিস্তানিদের কাজে নিতে চাইছে না পশ্চিম এশিয়ার দেশগুলি। বিশেষজ্ঞদের মতে, এতে পাকিস্তানের মুখ যেমন পুড়েছে তেমনই বিপদ বেড়েছে সে দেশের।

Gulf doesn’t want Pakistani laborers, says report
১৮ / ২০

পাকিস্তানি শ্রমিকেরা পশ্চিম এশিয়ায় কাজ করতে গেলে তাঁদের মারফত বহু টাকা সে দেশে ঢোকে। ফলে সমৃদ্ধ হয় অর্থনীতি। তবে বিগত কয়েক বছর ধরে পাকিস্তানে বিদেশের টাকা ঢোকার পরিমাণ বাড়েনি। তবে এ বার যদি পশ্চিম এশিয়ার দেশগুলি পাক নাগরিকদের আর কাজে রাখতে না চায়, তা হলে এই টাকার পরিমাণ আরও কমবে।

Gulf doesn’t want Pakistani laborers, says report
১৯ / ২০

প্রতি বছর কর্মসংস্থানের জন্য পাকিস্তানি শ্রমিকেরা সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহির পাশাপাশি ওমান, কুয়েত, বাহরাইন এবং কাতারের মতো খনিজ তেল সমৃদ্ধ দেশগুলিতে পাড়ি দেয়। যার ফলে পাকিস্তানের স্থানীয় চাকরির বাজারের চাপ খানিক কমে।

Gulf doesn’t want Pakistani laborers, says report
২০ / ২০

তবে এখন যদি সংযুক্ত আরব আমিরশাহি এবং সৌদি আরবের মতো দেশগুলি পাক শ্রমিকদের থেকে মুখ ফেরায়, তা হলে পাকিস্তানের চাকরির বাজারে প্রভাব পড়বে বলে মত বিশেষজ্ঞদের।

সব ছবি: সংগৃহীত।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও গ্যালারি

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy