Advertisement
E-Paper

প্ল্যাটফর্মে রাত কাটাতেন, চেহারা নিয়ে শুনতেন কটু কথা! ৫৪০টি ছবিতে অভিনয় করেছেন বলি তারকা

২০০২ সালে পরিচালনার পরিসরে পা রাখেন অনুপম। ‘ওম জয় জগদীশ’-এর মতো তারকাখচিত হিন্দি ছবির মাধ্যমে পরিচালনায় হাতেখড়ি হয় তাঁর।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৪ ১২:২৩
Anupam Kher
০১ / ১৫

বলিপাড়ায় চার দশক কাটিয়ে ফেলেছেন। কেরিয়ারের ঝুলিতে রয়েছে ৩০০ কোটি টাকার ছবিও। কিন্তু কেরিয়ারের গোড়ায় মাথার উপর ছাদ পর্যন্ত ছিল না। অর্থের অভাবে প্ল্যাটফর্মে রাত কাটাতে হয়েছে। সেই বলি তারকা ইতিমধ্যে ৫০০টির বেশি ছবিতে অভিনয় করে ফেলেছেন। নাম অনুপম খের।

Anupam Kher
০২ / ১৫

১৯৮৪ সালে মহেশ ভট্টের পরিচালনায় ‘সারাংশ’ ছবিতে প্রথম বার অভিনয়ের সুযোগ পান অনুপম। কেরিয়ারের প্রথম ছবিতেই ষাট বছর বয়সি এক বৃদ্ধের চরিত্র বড় পর্দায় ফুটিয়ে তোলেন তিনি।

Anupam Kher
০৩ / ১৫

নাটক দিয়েই অভিনয় শুরু করেন অনুপম। কিন্তু স্বপ্ন ছিল বড় পর্দার অভিনেতা হওয়ার। তাই স্বপ্নের শহর মুম্বই চলে যান তিনি। কিন্তু মুম্বইয়ে যাওয়ার পর কেরিয়ার গড়ার পথে বার বার হোঁচট খেতে হয়েছে তাঁকে।

Anupam Kher
০৪ / ১৫

বলিপাড়া সূত্রে খবর, মুম্বই আসার পর অনুপমের মাথায় চুলের ঘনত্ব অনেকটাই কমতে শুরু করে। চুল পাতলা হয়ে যেতে থাকে তাঁর। ধীরে ধীরে কেশবিলুপ্তির দিকে এগোতে থাকেন তিনি। তা নিয়ে কটাক্ষেরও শিকার হন অনুপম।

Anupam Kher
০৫ / ১৫

বলিপাড়ার অন্দরমহলে কান পাতলে শোনা যায়, অনুপম যখন অভিনয়ের জন্য অডিশন দিতে যেতেন, তখন তাঁর চেহারা নিয়ে, চুলের ঘনত্ব নিয়ে খোঁটা দেওয়া হত। কেউ কেউ আবার অভিনয় ছেড়ে দেওয়ার পরামর্শও দেন অনুপমকে।

Anupam Kher
০৬ / ১৫

এক পুরনো সাক্ষাৎকারে অনুপম জানিয়েছিলেন যে, বলিপাড়ার একাংশ তাঁকে পরামর্শ দিয়েছিল, অভিনয় ছেড়ে তিনি যেন ক্যামেরার পিছনে কাজ করেন। কেউ তাঁকে সহকারী পরিচালক হওয়ার পরামর্শ দিয়েছিলেন, তো কেউ চিত্রনাট্য লেখার পরামর্শ দিয়েছিলেন।

Anupam Kher
০৭ / ১৫

অনুপম জানিয়েছিলেন, এক সময় কাজের অভাবে থাকা-খাওয়ার জায়গা ছিল না তাঁর। অনেকের কাছে নাকি মাথা গোঁজার জন্য আশ্রয়ও চেয়েছিলেন তিনি। কিন্তু তাতে বিশেষ লাভ হয়নি। প্রতি বার খালি হাতে ফিরতে হয়েছিল অনুপমকে।

Anupam Kher
০৮ / ১৫

তবে স্বপ্নপূরণ করবেন বলে দৃঢ় ছিলেন অনুপম। পুরনো সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, থাকার জায়গার অভাব ছিল বলে রেলস্টেশনে দিন কাটিয়েছিলেন তিনি।

Anupam Kher
০৯ / ১৫

অনুপমের কথায়, মুম্বইয়ের বান্দ্রা রেলস্টেশনে থাকতেন । এক টানা ২৭ দিন সেখানকার প্ল্যাটফর্মের বেঞ্চে শুয়ে রাত কাটিয়েছিলেন তিনি।

Anupam Kher
১০ / ১৫

১৯৭৯ সালে বলি নায়িকা মধুমালতী কপূরকে বিয়ে করেন অনুপম। কয়েক বছরের সংসারের পর দু’জনে বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন। তার পর ১৯৮৫ সালে বলি অভিনেত্রী কিরণ খেরকে বিয়ে করেন অনুপম।

Anupam Kher
১১ / ১৫

কেরিয়ারের গোড়ায় নেতিবাচক চরিত্রে অভিনয় করা শুরু করেছিলেন অনুপম। কিন্তু অধিকাংশ ছবি বক্স অফিসে তেমন ব্যবসা করতে পারেনি।

Anupam Kher
১২ / ১৫

‘দিল’, ‘সওদাগর’, ‘লমহে’, ‘বেটা’, ‘শোলা অওর শবনম’, ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’র মতো একাধিক সফল হিন্দি ছবিতে অভিনয় করেন অনুপম।

Anupam Kher
১৩ / ১৫

২০০২ সালে পরিচালনার পরিসরে পা রাখেন অনুপম। ‘ওম জয় জগদীশ’-এর মতো তারকাখচিত হিন্দি ছবির মাধ্যমে পরিচালনায় হাতেখড়ি হয় তাঁর।

Anupam Kher
১৪ / ১৫

২০০৩ সালের অক্টোবর থেকে ২০০৪ সালের অক্টোবর পর্যন্ত ইন্ডিয়ান ফিল্ম সেন্সর বোর্ডের চেয়ারম্যান ছিলেন অনুপম।

Anupam Kher
১৫ / ১৫

বড় পর্দার পাশাপাশি ছোট পর্দায় বিভিন্ন অনুষ্ঠানের সঞ্চালনা করতে দেখা দিয়েছে অনুপমকে। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তিপ্রাপ্ত ‘বিজয় ৬৯’ নামের ছবিতে শেষ অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে।

সব ছবি: সংগৃহীত।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও গ্যালারি

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy