Advertisement
E-Paper

সাড়ে ৭ কোটির সোনার গয়না গায়ে, মোবাইল কভার থেকে গাড়ি, সোনায় মোড়া সবই

এক সাক্ষাৎকারে সানি বলেন, “আমি এবং বান্টি ছোটবেলা থেকেই বন্ধু। ছোটবেলা থেকে দু’জনেরই সোনার প্রতি অদ্ভুত একটা আকর্ষণ, ভালবাসা। আর সেই শখপূরণ করতেই সোনার গয়না পরা শুরু করি দু’জনে।’’

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২২ ১৭:০৭
গলায় মোটা মোটা সোনার হার, সব ক’টি আঙুলে সোনার আংটি, হাতে সোনার ব্রেসলেট— ‘গোল্ডেন কিং’ বলতেই বিখ্যাত সঙ্গীত পরিচালক, সুরকার বাপ্পি লাহিড়ির ছবিটাই ভেসে ওঠে। বাপ্পি লাহিড়ি ছাড়াও, এ দেশে আরও এমন কয়েক জন আছেন, তাঁদের ‘সোনার বাদশা’ বললেও কম হবে না।
০১ / ১৭

তাঁদের মধ্যেই এক জন সানি নানা সাহেব ওয়াঘচৌরে। পুণেতে জন্ম। স্কুল এবং কলেজজীবন কেটেছে সেখানেই।
০২ / ১৭

সানির নাম উঠলেই আর এক জনের নাম উচ্চারিত করতেই হয়। তিনি সানির বন্ধু সঞ্জয় গুজর ওরফে বান্টি। সানি-সঞ্জয়ের যুগলবন্দি ‘দ্য গোল্ডেন গাইজ়’ নামে বেশি পরিচিত।
০৩ / ১৭

এক সাক্ষাৎকারে সানি বলেন, “আমরা দু’জনেই পুণেতে থাকি। আমি এবং বান্টি ছোটবেলা থেকেই বন্ধু। ছোটবেলা থেকে দু’জনেরই সোনার প্রতি অদ্ভুত একটা আকর্ষণ, ভালবাসা। আর সেই শখপূরণ করতেই সোনার গয়না পরা শুরু করি দু’জনে।’’
০৪ / ১৭

সানি এবং বান্টি দু’জনে মিলে মোট ১৩ কিলো সোনার গয়না পরেন। সানি জানিয়েছেন, তাঁর সারা গায়ে মোট ৮ কিলো সোনা রয়েছে। অন্য দিকে, বান্টি পরেন ৫ কিলো সোনার গয়না।
০৫ / ১৭

সোনার বর্তমান বাজারদর অনুযায়ী ‘গোল্ডেন গাইজ়’-এর মোট সোনার দাম সাড়ে ৭ কোটি টাকার বেশি।
০৬ / ১৭

সাক্ষাৎকারে সানি বলেন, “এত সোনা পরতে দেখে সকলেই অবাক হয়ে প্রশ্ন করেন, কী ভাবে এত ওজন নিয়ে ঘোরেন? আমি বলেছিলাম, দীর্ঘ দিন ধরে কারও যদি একটা অভ্যাসে পরিণত হয়, তা হলে অসুবিধা হওয়ার কথাই নয়।’’
০৭ / ১৭

শুধু সোনার গয়নাই পরেন না সানি, তাঁর মোবাইলের কভারও সোনার। অন্যান্য গ্যাজেটেও সোনার ছোঁয়া রয়েছে।
০৮ / ১৭

সানি এবং বান্টির যে সব গাড়ি রয়েছে, সেগুলিও সোনার পাতি দিয়ে মোড়ানো‌। জুতো, ঘড়ি, এমনকি চশমাতেও সোনা। সানি বলেন, “আমাদের দেখে বহু উৎসুক মানুষ ভিড় জমান। ফলে সব সময়েই সতর্ক থাকতে হয়। নিরাপত্তার জন্য আমাদের দেহরক্ষী রয়েছে।”
০৯ / ১৭

গোল্ডেন গাইজ়-এর কাছে বেশ কিছু বিলাসবহুল গাড়ি রয়েছে। তার মধ্যে একটি হল জাগুয়ার এক্সএফ। গাড়ির বাইরের এবং ভিতরের অংশ সোনামিশ্রিত ধাতুতে মোড়ানো রয়েছে। এ ছাড়াও রয়েছে অডি কিউ-৭। এই গাড়িটি দু’জনেরই খুব পছন্দের।
১০ / ১৭

সানি এবং বান্টির কাছে জাগুয়ার এবং অডি ছাড়াও রয়েছে মার্সিডিজ বেন্‌জ ই ক্লাস। এ ছাড়াও রয়েছে ল্যান্ড রোভার রেঞ্জ রোভার ভোগ এল৩৩২। যার এক্স শোরুম দাম প্রায় ৩ কোটি টাকা।
১১ / ১৭

বলিউড-সহ বহু ছবিতে টাকা বিনিয়োগ করেন (ফিল্ম ফাইনান্সার) সানি এবং বান্টি। ২০১৩ সালে ‘জ়িলা গাজিয়াবাদ’, ‘জয়ন্তভাই কি লভ স্টোরি’ ছবিতেও টাকা বিনিয়োগ করেছিলেন সানি-বান্টি।
১২ / ১৭

বহু বলিউড তারকার ঘনিষ্ঠ ‘গোল্ডেন গাইজ়’। বিবেক ওবেরয় এবং নেহা শর্মার সঙ্গে সানিকে প্রায়ই দেখা যায়। ‘জ়িলা গাজিয়াবাদ’ ছবিতে সানি অভিনয়ও করেছেন।
১৩ / ১৭

অভিনেতা বিবেক ওবেরয়ের বিজনেস পার্টনার সানি। বেশ কয়েকটি জনপ্রিয় রিয়ালিটি শোতে তাঁদের দু’জনকে দেখা গিয়েছে।
১৪ / ১৭

২০১৭ সালে একটি জনপ্রিয় শো-তে ‘গোল্ডেন গাইজ়’-কে প্রথম দেখা গিয়েছিল। তার পর সানি-বান্টির নাম বেশি জনপ্রিয় হয়ে ওঠে তাঁদের বেশভূষার জন্য।
১৫ / ১৭

বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সানির মোট সম্পত্তির পরিমাণ ৩০ কোটি টাকা।
১৬ / ১৭

নিজের সমাজমাধ্যম অ্যাকাউন্টে বেশ কয়েক বার মডেল প্রীতি সোনির সঙ্গে তাঁর ছবি শেয়ার করেছেন সানি। ফলে প্রীতির সঙ্গে সানির সম্পর্ক নিয়ে গুঞ্জন চলে।
১৭ / ১৭

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও গ্যালারি

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy