Advertisement
E-Paper

দাদু প্রাক্তন মুখ্যমন্ত্রী, বাবা খ্যাতনামী শিল্পপতি, একাধিক নায়িকার সঙ্গে নাম জড়িয়েছে বরুণের ‘বডি ডাবলের’

রাজনীতি অথবা ব্যবসার দিকে মন নেই তরুণের। ছোট থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ। বলি অভিনেতা বরুণ ধওয়ানের ‘বডি ডাবল’ হিসাবে অভিনয় করেছেন তিনি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২৪ ১১:৪৮
Meet Veer Pahariya, son of millionaire, worked as body double of Varun Dhawan, rumored boyfriend of Manushi Chillar
০১ / ১৫

দাদু প্রাক্তন মুখ্যমন্ত্রী। বাবা ব্যবসার সঙ্গে যুক্ত। কিন্তু রাজনীতি এবং ব্যবসার দিকে মন নেই তরুণের। ছোট থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ। বলি অভিনেতা বরুণ ধওয়ানের ‘বডি ডাবল’ হিসাবে অভিনয় করেছেন। পাশাপাশি একাধিক অভিনেত্রীর সঙ্গে প্রেমের রসায়নও গড়ে তুলতেও বাকি রাখেননি বীর পাহারিয়া।

Meet Veer Pahariya, son of millionaire, worked as body double of Varun Dhawan, rumored boyfriend of Manushi Chillar
০২ / ১৫

১৯৯৫ সালে মহারাষ্ট্রের মুম্বইয়ে জন্ম বীরের। তাঁর দাদু সুশীলকুমার শিন্ডে ছিলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী। বাবা সঞ্জয় পাহারিয়া মুম্বইয়ের প্রথম সারির শিল্পপতি।

Meet Veer Pahariya, son of millionaire, worked as body double of Varun Dhawan, rumored boyfriend of Manushi Chillar
০৩ / ১৫

মুম্বইয়ের স্কুলে পড়াশোনা করার পর লন্ডন চলে যান বীর। সেখানকার এক কলেজ থেকে বিজ়নেস ম্যানেজমেন্টে স্নাতক ডিগ্রি অর্জন করে মুম্বই ফিরে যান তিনি।

Meet Veer Pahariya, son of millionaire, worked as body double of Varun Dhawan, rumored boyfriend of Manushi Chillar
০৪ / ১৫

গানের প্রতি আগ্রহ থাকায় সঙ্গীত প্রযোজনা সংস্থা খোলেন বীর। বিজ্ঞাপনের পাশাপাশি তাঁর প্রযোজনা সংস্থার তরফে একাধিক অনুষ্ঠানে সঙ্গীত দেওয়া হয়েছে।

Meet Veer Pahariya, son of millionaire, worked as body double of Varun Dhawan, rumored boyfriend of Manushi Chillar
০৫ / ১৫

২০১৮ সালে ভাই শিখর পাহারিয়ার সঙ্গে বিনোদন এবং গেমিং সংস্থা খোলেন বীর। অভিনয়ের প্রতি বরাবর আগ্রহ ছিল তাঁর।

Meet Veer Pahariya, son of millionaire, worked as body double of Varun Dhawan, rumored boyfriend of Manushi Chillar
০৬ / ১৫

২০২২ সালে বরুণ ধওয়ান অভিনীত ‘ভেড়িয়া’ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। বলিপাড়া সূত্রে খবর, এই ছবির পরিচালক অমর কৌশিকের সঙ্গে সহ-পরিচালনা করেছিলেন বীর।

Meet Veer Pahariya, son of millionaire, worked as body double of Varun Dhawan, rumored boyfriend of Manushi Chillar
০৭ / ১৫

শুধুমাত্র সহ-পরিচালকের আসনেই নয়, কানাঘুষো শোনা যায় যে ‘ভেড়িয়া’ ছবিতে বরুণের ‘বডি ডাবল’ হিসাবেও অভিনয় করেছেন বীর।

Meet Veer Pahariya, son of millionaire, worked as body double of Varun Dhawan, rumored boyfriend of Manushi Chillar
০৮ / ১৫

বলিপাড়ার গুঞ্জন, বীরের ভাই শিখর এবং বলি অভিনেত্রী জাহ্নবী কপূর বহু দিন ধরে সম্পর্কে রয়েছেন। বলিপাড়ার একাধিক নায়িকার সঙ্গে নাম জড়িয়েছে বীরেরও।

Meet Veer Pahariya, son of millionaire, worked as body double of Varun Dhawan, rumored boyfriend of Manushi Chillar
০৯ / ১৫

কানাঘুষো শোনা যায়, বলি অভিনেতা সইফ আলি খানের কন্যা সারা আলি খানের সঙ্গে নাকি সম্পর্কে ছিলেন বীর। তবে কোনও অজানা কারণে তাঁদের সম্পর্ক ভেঙে যায়।

Meet Veer Pahariya, son of millionaire, worked as body double of Varun Dhawan, rumored boyfriend of Manushi Chillar
১০ / ১৫

সারার সূত্রে বীরের সঙ্গে পরিচয় হয় তাসহিন রহিমতুলা নামে এক তরুণীর। পেশায় উদ্যোগপতি তিনি। কানাঘুষো শোনা যায়, সারার সঙ্গে বিচ্ছেদের পর নাকি তাসহিনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন বীর।

Meet Veer Pahariya, son of millionaire, worked as body double of Varun Dhawan, rumored boyfriend of Manushi Chillar
১১ / ১৫

তবে বর্তমানে বীরের সঙ্গে দেখা যাচ্ছে বলিপাড়ার অন্য অভিনেত্রীকে। ১২ জুলাই মুকেশ অম্বানীর কনিষ্ঠ পুত্র অনন্ত অম্বানী তাঁর দীর্ঘকালীন প্রেমিকা রাধিকা মার্চেন্টের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন। এই বিয়ের অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর। অনুষ্ঠানে বীরের সর্ব ক্ষণের সঙ্গী ছিলেন বলিউডের এক নায়িকা।

Meet Veer Pahariya, son of millionaire, worked as body double of Varun Dhawan, rumored boyfriend of Manushi Chillar
১২ / ১৫

অনন্ত এবং রাধিকার বিয়েতে বীরের সঙ্গে সব সময় দেখা গিয়েছে বলি অভিনেত্রী মানুষী চিল্লরকে। কানাঘুষো শোনা যায়, মানুষীর সঙ্গেই নাকি সম্পর্কে রয়েছেন বীর।

Meet Veer Pahariya, son of millionaire, worked as body double of Varun Dhawan, rumored boyfriend of Manushi Chillar
১৩ / ১৫

শীঘ্রই স্বপ্নপূরণ করতে চলেছেন বীর। বলিপাড়ায় পা রাখতে চলেছেন তিনি। চলতি বছরেই মুক্তি পাওয়ার কথা তাঁর কেরিয়ারের প্রথম ছবির।

Meet Veer Pahariya, son of millionaire, worked as body double of Varun Dhawan, rumored boyfriend of Manushi Chillar
১৪ / ১৫

বলিপাড়া সূত্রে খবর, চলতি বছরের অক্টোবর মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘স্কাইফোর্স’ নামে একটি ছবি। এই ছবিতে বলি অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে বীরকে।

Meet Veer Pahariya, son of millionaire, worked as body double of Varun Dhawan, rumored boyfriend of Manushi Chillar
১৫ / ১৫

ইতিমধ্যেই অনুরাগী মহল তৈরি করে ফেলেছেন বীর। ইনস্টাগ্রামের পাতায় তাঁর অনুগামীর সংখ্যা ৮৩ হাজারের গণ্ডি পার করে ফেলেছে।

সব ছবি: সংগৃহীত।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও গ্যালারি

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy