Advertisement
E-Paper

ভোটপর্ব শেষ, প্রকাশ্যে এল রামলালা মন্দিরে প্রতিষ্ঠিত বিগ্রহের ভাস্করের নাম! কে তিনি?

রামলালার কোন মূর্তি রামমন্দিরের গর্ভগৃহে প্রতিষ্ঠিত হবে তাই নিয়ে জল্পনার শেষ ছিল না। এই বার জানা গেল ভোটপর্ব মিটেছে, চূড়ান্ত সিদ্ধান্ত এসেছে রামলালার মূর্তি নিয়ে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৪ ১৩:৫৫
নতুন বছর পড়া মাত্রই অযোধ্যায় যুদ্ধকালীন তৎপরতায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রামলালার কোন মূর্তি রামমন্দিরের গর্ভগৃহে প্রতিষ্ঠিত হবে তাই নিয়ে জল্পনার শেষ ছিল না। এই বার জানা গেল ভোটপর্ব মিটেছে, চূড়ান্ত সিদ্ধান্ত এসেছে রামলালার মূর্তি নিয়ে।
০১ / ১৫

গত শুক্রবারই শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের বৈঠকে সিদ্ধান্ত হাতে এসেছে। সেই রেশকে আরও একধাপ বাড়িয়ে তুলতে কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী সোমবার রাতে তাঁর এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে জানিয়েছেন, তিনটির মধ্যে যে বিগ্রহটি গর্ভগৃহে প্রাণপ্রতিষ্ঠা করে রাখা হচ্ছে, তাঁর ভাস্কর হলেন কর্নাটকের বাসিন্দা অরুণ যোগিরাজ।
০২ / ১৫

রবিবার মন্ত্রী সমাজমাধ্যমে লেখেন, “প্রভু রামের প্রাণপ্রতিষ্ঠার জন্য মূর্তি বাছাইয়ের কাজ চূড়ান্ত হয়ে গিয়েছে। প্রভু রামের যে মূর্তিটি অযোধ্যায় প্রতিষ্ঠিত হচ্ছে, সেটি বানিয়েছেন দেশের প্রখ্যাত ভাস্কর অরুণ যোগিরাজ।”
০৩ / ১৫

মূর্তির সঙ্গে যোগিরাজের একটি ছবি এক্স হ্যান্ডলে পোস্ট করেন মন্ত্রী। যোগিরাজকে শুভেচ্ছা জানিয়েছেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বিএস ইয়েদুরাপ্পা।
০৪ / ১৫

যোগিরাজের মা সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, মূর্তির প্রাণপ্রতিষ্ঠার দিন তিনি অযোধ্যায় যাবেন।
০৫ / ১৫

গত শুক্রবার রামের তিনটি মূর্তির মধ্যে ভোটাভুটি হয়েছিল। তিনটি মূর্তি বানিয়েছিলেন, দেশের তিন জন আলাদা আলাদা শিল্পী। তার মধ্যে যোগিরাজের বানানো মূর্তিটি সেরা বলে বিবেচিত হয়।
০৬ / ১৫

তবে ট্রাস্টের তরফে জানানো হয়েছে, তিনটি বিগ্রহই মন্দিরে থাকবে এবং সমান গুরুত্ব পাবে। ওই তিন মূর্তি এমন ভাবে তৈরি করা হয়েছে যে, আগামী ১০০০ বছরে তার কোনও সংস্কারের প্রয়োজন হবে না।
০৭ / ১৫

ট্রাস্ট সূত্রে খবর, নির্বাচিত মূর্তিটিতে রামের পাঁচ বছর বয়সি রূপের আদল ফুটিয়ে তোলা হয়েছে।
০৮ / ১৫

মূর্তিসজ্জার জন্য তাঁর হাতে আলাদা করে বসানো হয়েছে তির এবং ধনুক। মূর্তিটির উচ্চতা ৫১ ইঞ্চি।
০৯ / ১৫

তুলসীদাস রচিত রামচরিতমানস এবং মহর্ষি বাল্মীকির রামায়ণ মহাকাব্যে রামের যে রূপ বর্ণনা করা হয়েছে, হুবহু সেই আদলেই এই মূর্তি গঠিত।
১০ / ১৫

প্রসঙ্গত, এরই মধ্যে জানা গিয়েছে মন্দিরের গর্ভগৃহে মূর্তির জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। বিশেষ কৌশলে ওই মূর্তির কপালে সরাসরি এসে পড়বে সূর্যের আলো।
১১ / ১৫

আয়নার প্রতিফলন ক্ষমতাকে কাজে লাগিয়ে এই ব্যবস্থা করেছেন মন্দির কর্তৃপক্ষ। রামনবমী তিথির জন্য পাইপের মাধ্যমে সূর্যের আলো বিগ্রহের কপালে এসে পড়বে, সঙ্গে গর্ভগৃহের কেন্দ্রে আলো ফেলা হবে।
১২ / ১৫

সূত্রের খবর তিনটির মধ্যে যে মূর্তি চূড়ান্ত হয়েছে, তাতে রামের চোখ পদ্মের পাপড়ির মতো। তাঁর মুখে চন্দ্রের দীপ্তি লেগে আছে। তাঁর দুই হাত হাঁটুর কাছে ঝুলিয়ে রাখা এবং মুখে লেগে আছে স্মিত হাসি।
১৩ / ১৫

এই রূপের বিগ্রহ নিয়েই আগামী ২২ জানুয়ারি আত্মপ্রকাশ করছেন রামলালা, উদ্বোধন হচ্ছে মন্দিরের।
১৪ / ১৫

মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠা করবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনিই কোলে করে মূর্তি নিয়ে যাবেন গর্ভগৃহে, তাঁর হাত দিয়েই হবে মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠা।
১৫ / ১৫

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও গ্যালারি

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy