Advertisement
E-Paper

হাঁটুর বয়সিদের সঙ্গে প্রেম, প্রাক্তনের সঙ্গে ‘বিশেষ’ সম্পর্ক, কী করেন মলাইকার ১৯ বছরের ছোট ‘রহস্যময় প্রেমিক’?

অর্জুন কপূরের সঙ্গে বিচ্ছেদের পর আরও এক অল্পবয়সি তরুণের সঙ্গে নাম জড়িয়ে পড়েছিল মলাইকা অরোরার। কয়েক বছর আগে মুম্বইয়ে সঙ্গীতশিল্পী এপি ঢিল্লোঁর কনসার্টে অভিনেত্রীর সঙ্গে ছিলেন অন্য তরুণ। সেই তরুণও মলাইকার চেয়ে বয়সে ছোট।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫৩
Malaika Arora
০১ / ২২

অভিনেত্রীর ব্যক্তিগত জীবন বরাবর বর্ণময়। বিবাহবিচ্ছেদের পর বহু পুরুষের সঙ্গে প্রেম হয়েছে তাঁর। কিন্তু সেই তালিকা ঘাঁটলে দেখা যায়, একমাত্র তাঁর প্রাক্তন স্বামীর বয়সই অভিনেত্রীর চেয়ে বেশি। বাকি প্রেমিকেরা সকলেই অভিনেত্রীর প্রায় হাঁটুর বয়সি। বার বার কমবয়সি তরুণদের সঙ্গে অন্তরঙ্গ হয়েই চর্চায় আসেন বলি অভিনেত্রী মলাইকা অরোরা।

Malaika Arora with Harsh Mehta
০২ / ২২

দিন কয়েক আগে রোমে ঘুরতে গিয়েছিলেন মলাইকা। ইটালির বিখ্যাত ট্রেভি ফাউন্টেনের সামনে এক পুরুষের বাহুলগ্না অবস্থায় নিজস্বী তুলেছিলেন তিনি। সেই ছবি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়ায় মলাইকার পাশে দাঁড়ানো তরুণকে ঘিরে কৌতূহলের বন্যা বইতে শুরু করেছে।

Malaika Arora
০৩ / ২২

বিবাহবিচ্ছেদের পর কমবয়সি অভিনেতার সঙ্গে বহু বছর সম্পর্কে ছিলেন মলাইকা। বলি অভিনেতার সঙ্গে সম্পর্ক ভাঙার পর ব্যক্তিগত জীবন নিয়ে মুখে কুলুপ এঁটে রেখেছেন অভিনেত্রী। বলিপাড়ার একাংশের দাবি, চলতি বছরের প্রেম দিবসে নিজস্বীতে ধরা পড়া তরুণের সঙ্গেই রোমে সময় কাটিয়েছেন মলাইকা। তবে কি অভিনেত্রী আবার প্রেমে পড়লেন? কে সেই ‘রহস্যময়’ তরুণ?

Malaika Arora
০৪ / ২২

বলিপাড়া সূত্রে খবর, মলাইকার সঙ্গে যে তরুণকে নিজস্বীতে দেখা গিয়েছে তাঁর নাম হর্ষ মেহতা। মুম্বইয়ের উচ্চবিত্ত পরিবারের সন্তান তিনি। পেশায় সফল হিরে ব্যবসায়ী হর্ষ। এক বেসরকারি সংস্থার ব্যবস্থাপনা পরিচালকও তিনি।

Malaika Arora
০৫ / ২২

বলিপাড়ার গুঞ্জন, ২০২৪ সালের শেষের দিকে কোনও বিলাসবহুল পার্টিতে মলাইকার সঙ্গে দেখা হয়েছিল হর্ষের। সেখানেই দু’জনের বন্ধুত্ব হয়। ধীরে ধীরে হিরে ব্যবসায়ীর সঙ্গে বন্ধুত্ব গাঢ় হতে শুরু করে মলাইকার।

Malaika Arora
০৬ / ২২

গত বছর মুম্বইয়ে বিদেশি গায়ক এনরিকে ইগলেসিয়াসের কনসার্টেও মলাইকার সঙ্গী ছিলেন হর্ষ। একাধিক বার তাঁদের একসঙ্গে বিমানবন্দরে দেখা গিয়েছে। মলাইকা যদিও পরে বলেছিলেন, ‘‘আমার সঙ্গে যাকেই দেখা যায়, তাকেই আমার প্রেমিক হিসাবে ধরে নেওয়া হয়।’’

Malaika Arora
০৭ / ২২

বলিউডের জনশ্রুতি, হর্ষের বয়স ৩৩ বছর। মলাইকার সঙ্গে তাঁর প্রায় ১৯ বছরের পার্থক্য। তবে হর্ষের সঙ্গে সম্পর্ক নিয়ে সিলমোহর দেননি মলাইকা। এমনকি, তাঁরা ইনস্টাগ্রামের পাতায় পরস্পরের সঙ্গে বন্ধুত্বও পাতাননি। কিন্তু প্রেমের মরসুমে নতুন শহরে হর্ষের বাহুলগ্না ছিলেন অভিনেত্রী। আনুষ্ঠানিক ভাবে ঘোষণা না করায় তাঁদের সম্পর্ক নিয়ে আলোচনা রয়েছে জল্পনার স্তরেই।

Malaika Arora
০৮ / ২২

হর্ষ যে কমবয়সি ‘প্রেমিকের’ তালিকায় প্রথম নাম লিখিয়েছেন তা নয়। বিবাহবিচ্ছেদের পর বার বার হাঁটুর বয়সি তরুণদের সঙ্গেই নাম জড়িয়েছে অভিনেত্রীর। মডেল হিসাবে কেরিয়ার শুরু করেছিলেন মলাইকা। ১৮ বছর বয়সে কফির বিজ্ঞাপনে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন তিনি।

Malaika Arora with Arbaaz Khan
০৯ / ২২

বিজ্ঞাপনের সূত্রেই তাঁর আলাপ হয়েছিল অভিনেতা-প্রযোজক আরবাজ় খানের সঙ্গে। আরবাজ় ছিলেন মলাইকার চেয়ে ছ’বছরের বড়। প্রথম দেখাতেই আরবাজ়ের প্রেমে পড়ে গিয়েছিলেন মলাইকা। দীর্ঘ দিন সম্পর্কে থাকার পর ১৯৯৮ সালের ডিসেম্বর মাসে গাঁটছড়া বেঁধেছিলেন মলাইকা এবং আরবাজ়।

Malaika Arora with Arbaaz Khan
১০ / ২২

২০০২ সালে পুত্রসন্তানের জন্ম দিয়েছিলেন মলাইকা। ১৯ বছরের দাম্পত্যের পর বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন দুই তারকা। ২০১৭ সালে আরবাজ়ের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছিল মলাইকার।

Malaika Arora
১১ / ২২

বিবাহবিচ্ছেদের পরেই নাম থেকে খান পদবি সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন মলাইকা। আরবাজ়ের সঙ্গে বিচ্ছেদের পর বলি অভিনেতা অর্জুন কপূরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তিনি।

Arbaaz Khan with his wife Sshura Khan
১২ / ২২

অন্য দিকে, ১৯ বছরের দাম্পত্যে ইতি টানার পর ২৩ বছরের ছোট প্রেমিকা সুরা খানকে বিয়ে করেন আরবাজ়। বিয়ের প্রায় দু’বছর পর ৫৮ বছর বয়সে আবার পিতৃসুখ লাভ করেন তিনি।

Malaika Arora with Arjun Kapoor
১৩ / ২২

বলিপাড়ার অধিকাংশের দাবি, ২০১৮ সাল থেকে অর্জুন এবং মলাইকার প্রেম শুরু হয়েছিল। অর্জুনের চেয়ে ১২ বছরের বড় মলাইকা। সম্পর্কে থাকাকালীন দুই তারকার বয়সের পার্থক্য নিয়ে তুমুল সমালোচনা চলেছিল বলিপাড়ায়।

Malaika Arora with Arjun Kapoor
১৪ / ২২

তবে সমালোচনায় কর্ণপাত না করে নিজেদের সম্পর্ক নিয়ে মেতে ছিলেন মলাইকা এবং অর্জুন। বলিপাড়া সূত্রে খবর, টানা ছ’বছর প্রেম করার পর সম্পর্কে ইতি টেনেছিলেন তাঁরা। ২০২৪ সালের নভেম্বর মাসে অর্জুন নিজেই জানিয়েছিলেন যে, তিনি ‘সিঙ্গল’ রয়েছেন।

Malaika Arora
১৫ / ২২

অর্জুনের সঙ্গে বিচ্ছেদের পর আরও এক অল্পবয়সি তরুণের সঙ্গে নাম জড়িয়ে পড়েছিল মলাইকার। ২০২৪ সালে মুম্বইয়ে সঙ্গীতশিল্পী এপি ঢিল্লোঁর কনসার্টে অভিনেত্রীর সঙ্গে ছিলেন অন্য তরুণ। সেই তরুণও মলাইকার চেয়ে বয়সে ছোট।

Malaika Arora with Rahul Vijay
১৬ / ২২

বলিপাড়া সূত্রে খবর, ঢিল্লোঁর কনসার্টে মলাইকার সঙ্গে ছিলেন রাহুল বিজয় নামে এক তরুণ। পেশায় ফ্যাশন স্টাইলিস্ট তিনি। মলাইকার পাশাপাশি অভিনেত্রীর প্রাক্তন প্রেমিকের সঙ্গেও কাজ করেছেন রাহুল।

Rahul Vijay
১৭ / ২২

কানাঘুষো শোনা যায়, অর্জুনের সঙ্গে বিচ্ছেদের কয়েক মাসের মধ্যেই রাহুলের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়েছিলেন মলাইকা। ডিনার ডেটেও নাকি গিয়েছিলেন তাঁরা। মলাইকার চেয়ে ১৫ বছরের ছোট রাহুল। তবে এই সম্পর্ক নিয়েও খোলাখুলি কিছু বলতে শোনা যায়নি মলাইকাকে।

Malaika Arora with Arjun Kapoor
১৮ / ২২

২০২৪ সালে দীর্ঘ ৬ বছরের সম্পর্কের ইতি টানার পরেও অর্জুনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে মলাইকার। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রাক্তন প্রেমিকের প্রসঙ্গে অভিনেত্রী জানান যে, রোম্যান্টিক সম্পর্ক না থাকলেও তাঁরা বর্তমানে পরস্পরের শুভানুধ্যায়ী এবং অর্জুন তাঁর জীবনের ‘অবিচ্ছেদ্য অংশ’।

Malaika Arora with Arjun Kapoor
১৯ / ২২

২০২৪ সালের সেপ্টেম্বর মাসে মলাইকার বাবার মৃত্যু হয়। অভিনেত্রীর জীবনের সেই কঠিন সময়ে সর্বদা তাঁর পাশে ছিলেন অর্জুন। বিচ্ছেদের পরেও তাঁদের মধ্যে কোনও তিক্ততা নেই। পরস্পরের প্রতি যথেষ্ট সম্মান বজায় রেখে চলেন তাঁরা।

Malaika Arora
২০ / ২২

মলাইকা বলিউডের প্রথম সারির নায়িকা নন ঠিকই, তবে তাঁর জনপ্রিয়তা যে কোনও তাবড় তারকার থেকে কোনও অংশে কম নয়। ‘আইটেম গার্ল’ হিসাবে বলিপাড়ায় প্রশংসা কুড়িয়েছেন তিনি।

Malaika Arora
২১ / ২২

বিবাহবিচ্ছেদের পর মুম্বইয়ের বান্দ্রায় এক অভিজাত বহুতলের বাসিন্দা মলাইকা। সেই এলাকায় একটি রেস্তরাঁও খুলে ফেলেছেন অভিনেত্রী। মুম্বইয়ের বান্দ্রায় ৯০ বছরের পুরনো পর্তুগিজ় একটি বাংলোয় রয়েছে মলাইকার রেস্তরাঁ।

Malaika Arora
২২ / ২২

মলাইকা নিজে স্বাস্থ্যসচেতন। তাই তাঁর রেস্তরাঁয়ও রয়েছে এমন সব খাবার যা স্বাস্থ্যের কথা মাথায় রেখেই তৈরি। তবে খাবারের দামও নাকি আকাশছোঁয়া। মেনুতে রয়েছে ৫৫০ টাকার খিচুড়ি থেকে শুরু করে প্রায় ৩০ হাজার টাকার শ্যাম্পেন। সেখানে এক বোতল জল কিনতে গেলেও নাকি ৩৫০ টাকা খরচ করতে হয়। বলিউডের তারকারা অধিকাংশ সময় সেই রেস্তরাঁয় ভিড় জমান।

সব ছবি: সংগৃহীত।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও গ্যালারি

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy