Advertisement
E-Paper

কিউবার কাস্ত্রোর ‘পুত্র’ কানাডার ট্রুডো? দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও! কতটা সত্যি, কী ভাবে জন্ম এই বিশ্বাসের?

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কিউবার প্রাক্তন নেতা ফিদেল কাস্ত্রোর পুত্র— এই ষড়যন্ত্রতত্ত্বটি বহু বছর ধরে প্রচলিত থাকলেও সেটিকে ব্যাপক ভাবে খণ্ডনও করা হয়েছে বার বার। কিন্তু কেন তৈরি হয়েছে এই ধারণা?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ জুন ২০২৬ ১৩:৫৯
Why Do Some Believe Justin Trudeau Is Fidel Castro’s Son? The Story Behind the Viral Conspiracy Theory
০১ / ১৮

এক জন কিউবা বিপ্লবের শীর্ষনেতা এবং সে দেশের প্রাক্তন প্রেসিডেন্ট। অন্য জন কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী। সেই ফিদেল কাস্ত্রো এবং জাস্টিন ট্রুডো নাকি সম্পর্কে পিতা-পুত্র! বহু বছর ধরে প্রচলিত আছে তেমনই এক ষড়যন্ত্রতত্ত্ব। দাবির পক্ষে সেই ষড়যন্ত্রতত্ত্বে বিশ্বাসী মানুষজনের যুক্তিও রয়েছে অনেক। সেই দাবি শোনা গিয়েছে মার্কিন প্রেসিডেন্ট খোদ ডোনাল্ড ট্রাম্পের মুখেও। বেশ কয়েকটি সংবাদ ওয়েবসাইটেও খবরটি প্রচারিত হয়েছিল।

Why Do Some Believe Justin Trudeau Is Fidel Castro’s Son? The Story Behind the Viral Conspiracy Theory
০২ / ১৮

তবে এই ষড়যন্ত্রতত্ত্বের জন্ম ট্রুডো কানাডার প্রধানমন্ত্রীর আসনে বসার পরে। ২০১৬ সালের নভেম্বরে কাস্ত্রোর মৃত্যুর পর, কানাডার তৎকালীন প্রধানমন্ত্রী জাস্টিনের কার্যালয় থেকে এই বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয় এবং বলা হয়, ‘‘কাস্ত্রোর সমর্থক এবং সমালোচক— উভয়েই কিউবার জনগণের প্রতি তাঁর অসামান্য নিষ্ঠা ও ভালবাসাকে স্বীকার করেন।’’

Why Do Some Believe Justin Trudeau Is Fidel Castro’s Son? The Story Behind the Viral Conspiracy Theory
০৩ / ১৮

যদিও কানাডার বিরোধী কনজ়ারভেটিভ পার্টি কাস্ত্রোর প্রতি অতিরিক্ত সমর্থনের অভিযোগ তুলে ওই বিবৃতির সমালোচনা করে। এর পরেই বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে মাথাচাড়়া দেয় কাস্ত্রো এবং ট্রুডোর সম্পর্ক সংক্রান্ত ষড়যন্ত্রতত্ত্ব।

Why Do Some Believe Justin Trudeau Is Fidel Castro’s Son? The Story Behind the Viral Conspiracy Theory
০৪ / ১৮

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী ট্রুডো কিউবার প্রাক্তন নেতা কাস্ত্রোর পুত্র— এই ষড়যন্ত্রতত্ত্বটি বহু বছর ধরে প্রচলিত থাকলেও সেটিকে ব্যাপক ভাবে খণ্ডনও করা হয়েছে বার বার। কিন্তু কেন তৈরি হয়েছিল এই ধারণা? ওই ধারণায় বিশ্বাসী মানুষদের যুক্তিই বা কী?

Why Do Some Believe Justin Trudeau Is Fidel Castro’s Son? The Story Behind the Viral Conspiracy Theory
০৫ / ১৮

এই ষড়যন্ত্রের সমর্থকেরা তাঁদের দাবিকে সমর্থন করার জন্য একাধিক বার কিছু সময়কালের দিকে ইঙ্গিত করেছেন। গুঞ্জনের উৎস, জাস্টিনের মা মার্গারেট ট্রুডোকে কেন্দ্র করে। ৭০-এর দশকে জমকালো সামাজিক জীবনযাপনের জন্য পরিচিত ছিলেন মার্গারেট। বড় বড় নেতা-অভিনেতাদের সঙ্গে ওঠাবসা ছিল তাঁর।

Why Do Some Believe Justin Trudeau Is Fidel Castro’s Son? The Story Behind the Viral Conspiracy Theory
০৬ / ১৮

গুঞ্জন তৈরি হয়েছিল, কাস্ত্রোর প্রেমে পড়েছিলেন মার্গারেট। যদিও সেই দাবি ভিত্তিহীন বলেই দাবি উভয় পক্ষের পরিবার এবং পরিচিতবর্গের।

Why Do Some Believe Justin Trudeau Is Fidel Castro’s Son? The Story Behind the Viral Conspiracy Theory
০৭ / ১৮

ট্রুডোর বাবা পিয়ের ট্রুডোও ছিলেন কানাডার প্রধানমন্ত্রী। মার্গারেটকে যখন পিয়ের বিয়ে করেন, তখন তাঁর বয়স ৫০। মার্গারেট ২২ বছরের তরুণী।

Why Do Some Believe Justin Trudeau Is Fidel Castro’s Son? The Story Behind the Viral Conspiracy Theory
০৮ / ১৮

১৯৭১ সালের মার্চ মাসে বিয়ে হয় পিয়ের এবং মার্গারেটের। বিয়ের পর স্বামীর সঙ্গে একাধিক বার কিউবাসফরে গিয়েছেন মার্গারেট। ষড়যন্ত্রতত্ত্বে বিশ্বাসীদের অনেকে মনে করেন, সে সময়ই প্রেম হয়েছিল কিউবার সুদর্শন নেতা কাস্ত্রো এবং পিয়ের-পত্নী মার্গারেটের।

Why Do Some Believe Justin Trudeau Is Fidel Castro’s Son? The Story Behind the Viral Conspiracy Theory
০৯ / ১৮

যদিও পুঙ্খানুপুঙ্খ ভাবে বিচার করলে যুক্তিটি ভেঙে পড়ে। কারণ, ট্রুডো পরিবার ১৯৭৬ সালের আগে কিউবায় তাঁদের প্রথম আনুষ্ঠানিক সফর করেনি, যা ছিল ১৯৭১ সালে জাস্টিনের জন্মের পাঁচ বছর পর। অর্থাৎ, কাস্ত্রোর সঙ্গে মার্গারেটের আনুষ্ঠানিক ভাবে দেখা হওয়ার অনেক আগেই জন্ম হয়েছিল জাস্টিনের।

Why Do Some Believe Justin Trudeau Is Fidel Castro’s Son? The Story Behind the Viral Conspiracy Theory
১০ / ১৮

যদিও এই যুক্তিকেও খণ্ডন করে ষড়যন্ত্রতত্ত্বে বিশ্বাসীদের অনেকে দাবি করেন, মার্গারেট এবং কাস্ত্রোর প্রথম দেখা আসলে কিউবায় হয়নি। কিউবাসফরের অনেক আগে ১৯৭১ সালে যখন পিয়ের এবং মার্গারেট ক্যারিবীয় এক দ্বীপে মধুচন্দ্রিমায় গিয়েছিলেন, সেখানেই প্রথম কাস্ত্রো এবং মার্গারেটের দেখা হয়। ‘ঘনিষ্ঠ’ও হন দু’জনে।

Why Do Some Believe Justin Trudeau Is Fidel Castro’s Son? The Story Behind the Viral Conspiracy Theory
১১ / ১৮

তত্ত্বটি কিছু বাহ্যিক পর্যবেক্ষণের উপরও ভিত্তি করে গড়ে উঠেছে। অনেকে দাবি করেছেন, জাস্টিন ট্রুডো এবং ফিদেল কাস্ত্রোর চেহারা এবং উচ্চতার মধ্যে ‘সাদৃশ্য’ রয়েছে। অথচ বাবা পিয়েরের মতো নাকি একটুও দেখতে নন জাস্টিন।

Why Do Some Believe Justin Trudeau Is Fidel Castro’s Son? The Story Behind the Viral Conspiracy Theory
১২ / ১৮

কাস্ত্রো-কন্যা এলিনা ফার্নান্দেজ়কে এক বার এক সাক্ষাৎকারে জিজ্ঞাসা করা হয়েছিল, জাস্টিন তাঁর ‘হাফব্রাদার’ বা ‘সৎভাই’ কি না। উত্তরে ‘না’ বলেননি এলিনা। পরিবর্তে বলেছিলেন, ‘‘আমি শুধু জানি জাস্টিনের মা বার বার কিউবাসফর করেছিলেন।’’ এলিনার ওই মন্তব্য ষড়যন্ত্রতত্ত্বকারীদের যুক্তির পালে হাওয়া লাগিয়েছিল।

Why Do Some Believe Justin Trudeau Is Fidel Castro’s Son? The Story Behind the Viral Conspiracy Theory
১৩ / ১৮

ষড়যন্ত্রতত্ত্ববিদেরা মার্গারেটের তৎকালীন জীবনযাত্রাকে বার বার অতিরঞ্জিত করেছেন, যার মধ্যে রোলিং স্টোনসের মতো তারকাদের সঙ্গে মেলামেশার কথাও বলা হয়েছে। এত দাবি সত্ত্বেও তত্ত্বটিকে সমর্থন করার মতো কোনও বিশ্বাসযোগ্য প্রমাণ নেই।

Why Do Some Believe Justin Trudeau Is Fidel Castro’s Son? The Story Behind the Viral Conspiracy Theory
১৪ / ১৮

অধিকন্তু কানাডার সরকার ও অসংখ্য তথ্য যাচাইকারী উভয়েই কড়া ভাবে এই গুজবটি খণ্ডন করেছেন এবং ব্যাখ্যা করেছেন, জাস্টিন প্রকৃতপক্ষে পিয়ের ট্রুডোরই পুত্র।

Why Do Some Believe Justin Trudeau Is Fidel Castro’s Son? The Story Behind the Viral Conspiracy Theory
১৫ / ১৮

তবে সাম্প্রতিক সময়কালের মধ্যে ২০২৪ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর ‘সেভ আমেরিকা’ বইয়ে ষড়যন্ত্রতত্ত্বটিকে পুনরায় উস্কে দিয়েছিলেন, যেখানে তিনি কোনও প্রমাণ ছাড়াই এই তত্ত্বটি নিয়ে আলোচনা করেছেন।

Why Do Some Believe Justin Trudeau Is Fidel Castro’s Son? The Story Behind the Viral Conspiracy Theory
১৬ / ১৮

সে সময় ট্রাম্পের এই মন্তব্যের নিন্দা করেন প্রাক্তন আইনপ্রণেতা লয়েড অ্যাক্সওয়ার্থি এবং অ্যালান রক-সহ কানাডার বিশিষ্ট ব্যক্তিরা। ট্রাম্পকে তাঁর বই থেকে বক্তব্যটি প্রত্যাহার করার দাবিও জানিয়েছেন তাঁরা।

Why Do Some Believe Justin Trudeau Is Fidel Castro’s Son? The Story Behind the Viral Conspiracy Theory
১৭ / ১৮

পিয়ের ট্রুডোর অধীনে দায়িত্ব পালনকারী কানাডার প্রাক্তন বিদেশমন্ত্রী অ্যাক্সওয়ার্থি দাবি করেছিলেন, এই ধরনের ভিত্তিহীন অভিযোগ রাজনৈতিক প্রতিপক্ষকে দুর্বল করার একটি বৃহত্তর কৌশলের অংশ। তিনি ভুল তথ্য ছড়ানোর জন্য ট্রাম্পের সমালোচনাও করেছিলেন।

Why Do Some Believe Justin Trudeau Is Fidel Castro’s Son? The Story Behind the Viral Conspiracy Theory
১৮ / ১৮

এই দাবিগুলির কোনও বাস্তব ভিত্তি না থাকা সত্ত্বেও এবং ষড়যন্ত্রতত্ত্বটি বার বার খণ্ডন করা সত্ত্বেও মূলত কিছু গোষ্ঠী এবং সমাজমাধ্যমে কিছু অ্যাকাউন্টের মাধ্যমে বিষয়টি বার বার সামনে এসেছে।

সব ছবি: সংগৃহীত।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও গ্যালারি

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy