Advertisement
E-Paper

তিন দিনে নিঃশেষ ১০ হাজার প্যাকেট, জোগান দিতে হিমশিম আয়োজকেরা! শীতকালীন অলিম্পিক্সে তুঙ্গে কন্ডোমের চাহিদা

১৯৮৮ সালে সিওল অলিম্পিক্সের ভিলেজে প্রথম বার বিনামূল্যে কন্ডোম বিতরণ করা হয়। অবাধ যৌনতায় ছাড় দেওয়া হয় প্রতিযোগীদের। এর পর টানা আটটি গ্রীষ্মকালীন অলিম্পিক্সে একই নিয়ম চালু ছিল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৩৬
Winter Olympics Village runs out of condom, 10,000 packs exhausted in three days
০১ / ১৯

শুরু হয়ে গিয়েছে শীতকালীন অলিম্পিক্স। ইটালির মিলান-কর্টিনায় বসেছে শীতকালীন অলিম্পিক্সের আসর। তৈরি হয়েছে ভিলেজ। ইতিমধ্যেই সেই ভিলেজের ঝলকও ফুটে উঠেছে সমাজমাধ্যমের পাতায়।

Winter Olympics Village runs out of condom, 10,000 packs exhausted in three days
০২ / ১৯

সাধারণত অলিম্পিক্সে অংশগ্রহণকারী প্রতিযোগীদের জন্য ভিলেজের প্রত্যেকটি ঘরে কন্ডোমের বহু প্যাকেট দেওয়া হয়। সেই সব প্যাকেটে বিশেষ শুভেচ্ছাবার্তাও লেখা থাকে।

Winter Olympics Village runs out of condom, 10,000 packs exhausted in three days
০৩ / ১৯

১৯৮৮ সালে সিওল অলিম্পিক্সের ভিলেজে প্রথম বার বিনামূল্যে কন্ডোম বিতরণ করা হয়। অবাধ যৌনতায় ছাড় দেওয়া হয় প্রতিযোগীদের। এর পর টানা আটটি গ্রীষ্মকালীন অলিম্পিক্সে একই নিয়ম চালু ছিল।

Winter Olympics Village runs out of condom, 10,000 packs exhausted in three days
০৪ / ১৯

অলিম্পিক ভিলেজে বিনামূল্যে কন্ডোম সরবরাহের উদ্দেশ্য, ভিলেজের মধ্যে একসঙ্গে অনেক দিন কাটানো ক্রীড়াবিদেরা যদি যৌনসংসর্গে আসেন, তা হলে তা যেন নিরাপদ হয়। এই ঐতিহ্য কয়েক দশক ধরে চলে আসছে।

Winter Olympics Village runs out of condom, 10,000 packs exhausted in three days
০৫ / ১৯

নিয়মের প্রথম ব্যতিক্রম হয়েছিল ২০২০ সালে। কোভিড অতিমারির প্রকোপে বছরখানেক পিছিয়েছিল অলিম্পিক্স। সংক্রমণ এড়াতে খেলোয়াড়দের মধ্যে কোনও রকম ঘনিষ্ঠতা এবং যৌনতার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

Winter Olympics Village runs out of condom, 10,000 packs exhausted in three days
০৬ / ১৯

২০২৪ সালের অলিম্পিক্সে আবার চালু হয় সেই নিয়ম। যৌনতায় ছাড় দেওয়া হয় খেলোয়াড়দের। কন্ডোমের প্যাকেটও বিলি করা হয়। প্যারিসে ২০২৪ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক্সে আয়োজকেরা ১০,৫০০ ক্রীড়াবিদদের জন্য দু’লক্ষের বেশি কন্ডোম সরবরাহ করেছিলেন। পূর্ববর্তী কিছু গ্রীষ্মকালীন অলিম্পিক্সে কন্ডোম বিতরণ করা হয়েছিল ৩ লক্ষেরও বেশি।

Winter Olympics Village runs out of condom, 10,000 packs exhausted in three days
০৭ / ১৯

তবে ২০২৬ সালের শীতকালীন অলিম্পিক্স এক বিরল ঘটনার সাক্ষী। কন্ডোম নিয়ে এক অপ্রত্যাশিত জটিলতা তৈরি হয়েছে মিলান-কর্টিনার অলিম্পিক্স ভিলেজে। জানা গিয়েছে, প্রতিযোগিতা শুরুর প্রথম কয়েক দিনের মধ্যেই শীতকালীন অলিম্পিক্সে অংশগ্রহণ করা ক্রীড়াবিদদের বিনামূল্যে বিতরণ করা কন্ডোম শেষ হয়ে গিয়েছে।

Winter Olympics Village runs out of condom, 10,000 packs exhausted in three days
০৮ / ১৯

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অলিম্পিক্সের আয়োজকেরা খেলোয়াড়দের মধ্যে বিতরণ করার জন্য প্রাথমিক ভাবে প্রায় ১০,০০০ প্যাকেট কন্ডোম মজুত করেছিলেন। কিন্তু খেলা শুরুর কয়েক দিনের মধ্যেই সেই মজুত শেষ হয়েছে বলে খবর।

Winter Olympics Village runs out of condom, 10,000 packs exhausted in three days
০৯ / ১৯

চাহিদা বেড়ে যাওয়ার কারণে কর্মকর্তারা অতিরিক্ত সরবরাহের ব্যবস্থা করেছেন। আয়োজক কমিটি এ-ও নিশ্চিত করেছে যে, গেমসের বাকি সময় জুড়ে নতুন করে কন্ডোম বিতরণ করা হবে।

Winter Olympics Village runs out of condom, 10,000 packs exhausted in three days
১০ / ১৯

আয়োজকেরা নতুন করে কন্ডোম সরবরাহের প্রতিশ্রুতি দিলেও ক্রীড়াবিদেরা বিষয়টি নিয়ে অভিযোগ করতে শুরু করেছেন বলে খবর। নতুন প্যাকেট কবে বিতরণ করা হবে, তা নিয়েও নাকি এখনও পর্যন্ত কিছু জানাননি আয়োজকেরা। অলিম্পিক্স ভিলেজগুলিতে খেলোয়াড়দের মধ্যে বিনামূল্যে কন্ডোম বিতরণ দীর্ঘ দিন ধরে চলা একটি নিয়মে পরিণত হওয়ায়, এই ঘাটতি বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করেছে।

Winter Olympics Village runs out of condom, 10,000 packs exhausted in three days
১১ / ১৯

বিষয়টি প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রীড়াবিদ ইটালীয় সংবাদপত্র ‘লা স্ট্যাম্পা’কে বলেছেন, ‘‘মাত্র তিন দিনের মধ্যেই কন্ডোমের মজুত শেষ হয়ে গেল। আয়োজকেরা আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন। তবে সেগুলি কবে সরবরাহ করা হবে, তা কেউ জানে না।’’

Winter Olympics Village runs out of condom, 10,000 packs exhausted in three days
১২ / ১৯

অন্য দিকে, শীতকালীন অলিম্পিক্সের ভিলেজে কন্ডোমের উচ্চ চাহিদা দেখে আয়োজক কমিটিও বিচলিত হয়ে পড়েছে বলে সূত্রের খবর। এখনও শীতকালীন অলিম্পিক্স শেষ হতে বেশ কিছু দিন বাকি। তাই বাকি দিনগুলিতে অতিরিক্ত কন্ডোম বিতরণের ব্যবস্থা করতে গিয়ে নাকি হিমশিম খাচ্ছে তারা।

Winter Olympics Village runs out of condom, 10,000 packs exhausted in three days
১৩ / ১৯

কিন্তু কেন এমন অবস্থা হল? উদ্ভূত পরিস্থিতির জন্য সরবরাহের ঘাটতিকেই দায়ী করছেন আয়োজকেরা। ওয়াকিবহল মহলের এক জনকে উদ্ধৃত করে লা স্ট্যাম্পার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ‘‘প্যারিসের অলিম্পিক্সে ক্রীড়াবিদেরা তিন লক্ষ কন্ডোম পেয়েছিলেন। মাথাপিছু প্রতি দিন দু’টির হিসাবে। কিন্তু এই শীতকালীন অলিম্পিক্সে কন্ডোমের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে কম ছিল। পুরো ১০ হাজারও নয়।’’

Winter Olympics Village runs out of condom, 10,000 packs exhausted in three days
১৪ / ১৯

মিলান-কর্টিনায় শীতকালীন অলিম্পিক্সে অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের ভিলেজটি কর্টিনা ডি’আম্পেজোতে তৈরি হয়েছে। একটি অস্থায়ী আবাসন হিসাবে তৈরি করা হয়েছে সেটি। ভিলেজে প্রায় ২,৯০০ প্রতিযোগী একত্রে বাস করছে।

Winter Olympics Village runs out of condom, 10,000 packs exhausted in three days
১৫ / ১৯

আয়োজকদের মতে, প্রাথমিক ভাবে ২,৯০০ প্রতিযোগীর জন্য ৯,৭০০টিরও কম কন্ডোম বিতরণ করা হয়েছিল। অনুরোধের ভিত্তিতে অতিরিক্ত সরবরাহও দেওয়া হয়েছিল। তবে ক্রীড়াবিদদের মধ্যে কন্ডোমের চাহিদার হার প্রত্যাশাকে ছাড়িয়ে গিয়েছে।

Winter Olympics Village runs out of condom, 10,000 packs exhausted in three days
১৬ / ১৯

অলিম্পিক্সের কর্মকর্তারাও ঘাটতির কথা স্বীকার করে নিয়েছেন। তাঁরা জানিয়েছেন, শীতকালীন অলিম্পিকের বাকি দিনগুলির জন্য পর্যাপ্ত কন্ডোম যাতে সরবরাহ যায়, তা নিশ্চিত করার জন্য চেষ্টা চলছে।

Winter Olympics Village runs out of condom, 10,000 packs exhausted in three days
১৭ / ১৯

গত সপ্তাহে ইটালির লম্বার্ডি অঞ্চলের গভর্নর আত্তিলিও ফন্টানা অলিম্পিক্স ভিলেজে বিনামূল্যে কন্ডোম সরবরাহের প্রসঙ্গে কথা বলতে গিয়ে বলেন, ‘‘হ্যাঁ, আমরা অলিম্পিক্স ভিলেজে ক্রীড়াবিদদের বিনামূল্যে কন্ডোম সরবরাহ করি।’’

Winter Olympics Village runs out of condom, 10,000 packs exhausted in three days
১৮ / ১৯

সমাজমাধ্যমে একটি পোস্ট করে তিনি আরও লিখেছেন, ‘‘যদি কারও কাছে এটি অদ্ভুত মনে হয়, তবে তারা অলিম্পিক্সের নিয়ম সম্পর্কে অবগত নয়। ক্রীড়াবিদ এবং তরুণদের মধ্যে যৌনরোগ সংক্রমণ প্রতিরোধ করার বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য ১৯৮৮ সালে সিওল অলিম্পিক্সে কন্ডোম বিতরণ শুরু হয়েছিল।’’

Winter Olympics Village runs out of condom, 10,000 packs exhausted in three days
১৯ / ১৯

অলিম্পিক্স ভিলেজে ক্রীড়াবিদদের জন্য আরও অনেক রকম বিনোদনের ব্যবস্থা থাকে। ক্রীড়াবিদদের জন্য একটি বড় জিম, টেবিল ফুটবল, এয়ার হকি এবং পিয়ানোর আয়োজন থাকে। বিনামূল্যে নরম পানীয় খাওয়ার মেশিনও বসানো হয়।

ছবি: রয়টার্স, পিটিআই, সংগৃহীত এবং প্রতীকী।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও গ্যালারি

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy