‘যশ’ বৃদ্ধি করতে যশস্বীর দরকার আর ২৩০ রান! গাওস্করের কোন নজির ভাঙতে পারেন বাঁহাতি তরুণ?
চলতি মরসুমে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে তিনি ভেঙে দিতে পারেন সুনীল গাওস্করের ৫৪ বছরের পুরনো একটি রেকর্ড।
বিদ্যুতের বেগে ছুটছেন যশস্বী জয়সওয়াল। টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর পারফর্ম্যান্স রেকর্ড বইতে ঠাঁই পেয়েছে। দ্বিপাক্ষিক সিরিজে সর্বাধিক রানের নজির কি করতে পারবেন তিনি? নজর আপাতত সে দিকেই।
চলতি মরসুমে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে তিনি ভেঙে দিতে পারেন সুনীল গাওস্করের ৫৪ বছরের পুরনো একটি রেকর্ডও। ছুঁয়ে ফেলতে পারেন বিনোদ কাম্বলির নজির।
আপাতত ‘দ্বিপাক্ষিক সিরিজ়ে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সব থেকে বেশি রান করার নজির রয়েছে গাওস্করের।
১৯৭০-৭১ মরসুমে ওয়েস্ট ইন্ডিজ় সফরে টেস্ট সিরিজ়ে তিনি করেছিলেন ৭৭৪ রান। যা কোনও ভারতীয় ক্রিকেটারের করা দ্বিপাক্ষিক সিরিজ়ে সর্বোচ্চ রান।
দ্বিপাক্ষিক সিরিজ়ে ৭০০ রানের মাইলফলক গাওস্কর স্পর্শ করেছিলেন আরও এক বার।
আরও পড়ুন:
১৯৭৮-৭৯ মরসুমে ভারতের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধেই করেছিলেন ৭৩২ রান।
এ ছাড়া আর কোনও ভারতীয় ব্যাটার দ্বিপাক্ষিক সিরিজ়ে ৭০০ রান করতে পারেননি। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ৬৯২ রান।
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম তিনটি টেস্টে যশস্বীর সংগ্রহ ৫৪৫ রান।
বাকি দু’টি টেস্টে আর ২৩০ রান করতে পারলেই ভেঙে দেবেন গাওস্করের ৫৪ বছরের পুরনো রেকর্ড।
আরও পড়ুন:
ভারতের দ্বিতীয় ব্যাটার হিসাবে দ্বিপাক্ষিক সিরিজ়ে ৭০০ রানের মাইলফলক স্পর্শ করতে তরুণ ওপেনারের চাই আর ১৫৫ রান।
এ ছাড়া রাঁচীতে আরও একটি নজির গড়তে পারেন যশস্বী।
কাম্বলি ১৪টি ইনিংসে ১০০০ টেস্ট রান করেছিলেন। যা ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দ্রুততম।
ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে যশস্বী ১৩৯ রান করতে পারলে কাম্বলির নজির ছোঁবেন তিনি।