Advertisement
E-Paper

ডায়েট করেও খেতে পারেন আইসক্রিম! প্রোটিনে ভরপুর, নেই নামমাত্র চিনি, বানিয়ে ফেলুন চটজলদি

রাতে খেয়ে উঠে অনেকেরই আইসক্রিম খেতে মন চায়। শুধু সুগার বা ওজন বেড়ে যাওয়ার ভয়ে পিছিয়ে আসেন। তবে সে আইসক্রিম যদি হয় প্রোটিনে ভরপুর, তা হলে আর ভয় নেই।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৬ ১৭:২০
আইসক্রিম খেয়েও কমতে পারে ওজন।

আইসক্রিম খেয়েও কমতে পারে ওজন। ছবি: সংগৃহীত।

ছোট থেকে বড়, সবাই আইসক্রিম খেতে ভালবাসেন। খুশির মুহূর্ত হোক কিংবা মনখারাপ, আইসক্রিম সব রকম পরিস্থিতিরই সঙ্গী হতে পারে। রাতে খেয়ে উঠে অনেকেরই আইসক্রিম খেতে মন চায়। শুধু সুগার বা ওজন বেড়ে যাওয়ার ভয়ে পিছিয়ে আসেন। তবে সে আইসক্রিম যদি হয় প্রোটিনে ভরপুর, তা হলে আর ভয় নেই। মিষ্টিমুখও হবে, আবার ওজনও বাড়বে না— প্রোটিনে ঠাসা এমন আইসক্রিম খেয়েই ওজন কমাতে পারবেন।

ড্রাইফ্রুট্‌স আইসক্রিম: ১/৪ কাপ কাজু, ১/৪ কাপ কাঠবাদাম, ১/৪ কাপ পেস্তা জলে ভিজিয়ে রাখুন আধ ঘণ্টা। এ বার ১০০ গ্রাম পনির, সমস্ত বাদাম, ৮-১০টি খেজুর, ১ চা চামচ এলাচগুঁড়ো আর কেশর ভেজানো জল মিক্সিতে ঘুরিয়ে নিন। এ বার একটি কাচের বায়ুনিরোধী পাত্রে মিশ্রণটি ঢেলে উপর থেকে কুচনো বাদামকুচি ছড়িয়ে দিন। ঢাকা বন্ধ করে আট থেকে দশ ঘণ্টা ফ্রিজে রেখে দিন। তৈরি হয়ে যাবে ড্রাইফ্রুট্স আইসক্রিম।

চকোলেট আইসক্রিম: : ১/৪ কাপ কাজু, ১/৪ কাপ কাঠবাদাম, আধ কাপ ওট্স, ১০০ গ্রাম ডার্ক চকোলেটকে গরম দুধে ভিজিয়ে রাখুন। এ বার একটি মিক্সিতে দুধের মিশ্রণ, ১০০ গ্রাম ছানা, ২টি কলা নিয়ে ভাল করে পেস্ট বানিয়ে নিন। একটি কাচের বায়ুনিরোধী পাত্রে মিশ্রণটি ঢেলে উপর থেকে চকো চিপ্‌স ছড়িয়ে দিন। এ বার ঢাকা বন্ধ করে আট থেকে দশ ঘণ্টা ফ্রিজে রেখে দিন। তৈরি হয়ে যাবে চকোলেট আইসক্রিম।

বেরি আইসক্রিম: একটি মিক্সিতে ২০০ গ্রাম গ্রিক ইয়োগার্ট, ৩-৪ টেবিল চামচ মধু, ব্লুবেরি, স্ট্রবেরি আর র‌্যাস্‌পবেরি নিয়ে ভাল করে বেটে নিন। একটি কাচের বায়ুনিরোধী পাত্রে মিশ্রণটি ঢেলে উপর থেকে কুচনো বেরি ছড়িয়ে দিন। এ বার ঢাকা বন্ধ করে আট থেকে দশ ঘণ্টা ফ্রিজে রেখে দিন। তৈরি হয়ে যাবে বেরি আইসক্রিম।

Healthy Foods ice cream
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy