Advertisement
E-Paper

টিটিতে রাজ্য চ্যাম্পিয়ন রণিত, প্রাপ্তি

সিনিয়র বিভাগে হারলেও অন্য বিভাগে চ্যাম্পিয়ন হন পয়মন্তী ও আকাশ

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২০ ০১:৫৪
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

এবারের টেবিল টেনিসে রাজ্য চ্যাম্পিয়ন হলেন রণিত ভঞ্জ ও প্রাপ্তি সেন।

পুরুষদের সিঙ্গলস ফাইনালে উত্তর ২৪ পরগনার রণিত ভঞ্জ ১২-১০, ১১-৩, ১১-৬, ৯-১১, ৫-১১, ১১-৮ ফলে হারান হুগলির আকাশ পালকে।

মহিলাদের সিঙ্গলসে পূর্ব কলকাতার হয়ে প্রতিনিধিত্ব করা প্রাপ্তি সেন হারান পয়মন্তী বৈশ্যকে। হুগলির পয়মন্তীর বিরুদ্ধে প্রাপ্তি জেতেন ১১-৪, ৫-১১, ১১-৮, ৯-১১, ১১-৫, ১১-৫ ফলে।

সিনিয়র বিভাগে হারলেও অন্য বিভাগে চ্যাম্পিয়ন হন পয়মন্তী ও আকাশ। ইউথ গার্লস বিভাগে পয়মন্তী হারিয়ে দেন প্রাপ্তিকে। এই ম্যাচে তিনি জেতেন ১৩-১১, ১১-৭, ১১-৭, ১১-৮ ফলে। আকাশ হারান উত্তর ২৪ পরগনার অনিকেত সেন চৌধুরিকে। এই ম্যাচে আকাশ জেতেন ১১-৬, ১১-৫, ১১-৯, ১১-৫ ফলে।

বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশন আয়োজিত এই প্রতিযোগিতা রমগড় প্রগতি সঙ্ঘ টেবিল টেনিস অ্যাকাডেমিতে মঙ্গলবার শেষ হল।

Table Tennis

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy