Advertisement
E-Paper

মাঁকড়ীয় রান আউট নিয়ে হঠাৎই দীপ্তির মন্তব্যের উল্টো সুর হরমনপ্রীতের, কী বললেন তিনি?

ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়‌ খেলে কলকাতায় ফিরে দীপ্তি শর্মা জানিয়েছিলেন, পরিকল্পনা করেই চার্লি ডিনকে মাঁকড়ীয় পদ্ধতিতে আউট করেছিলেন। এশিয়া কাপের আগে সেই মন্তব্যের সমর্থন করলেন না হরমনপ্রীত।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২২ ১৮:০২
হঠাৎই উল্টো সুর হরমনপ্রীতের।

হঠাৎই উল্টো সুর হরমনপ্রীতের। ফাইল ছবি

ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়‌ খেলে কলকাতায় ফিরে দীপ্তি শর্মা জানিয়েছিলেন, পরিকল্পনা করেই চার্লি ডিনকে মাঁকড়ীয় পদ্ধতিতে আউট করেছিলেন। শুক্রবার হঠাৎই সেই মন্তব্যের উল্টো সুর গাইলেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। জানালেন, ডিনকে আউট করার জন্য আগে থেকে তাঁদের কোনও পরিকল্পনা ছিল না। তবে গোটা ঘটনায় দীপ্তির পাশেই দাঁড়িয়েছেন তিনি।

সেই রান আউট প্রসঙ্গে এ দিন হরমনপ্রীত বলেছেন, “সিরিজ়ের দুটো ম্যাচে ওকে (ডিন) ভাল করে লক্ষ্য করেছি। বার বার দেখেছি ও ক্রিজ ছেড়ে অনেকটা এগিয়ে গিয়ে অন্যায্য সুবিধা নেওয়ার চেষ্টা করছে। উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে ওকে আউট করেছে দীপ্তি। তবে এ রকম পরিকল্পনা আমাদের ছিল না।”

হরমনপ্রীত আরও বলেছেন, “প্রত্যেকে ম্যাচ জিততেই মাঠে নামে। সব দলই যে কোনও মূল্যে ম্যাচ জেতার চেষ্টা করে। নিয়মের মধ্যে থেকে খেলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা যা করেছি, নিয়মের মধ্যে থেকেই করেছি। আমাদের পরিকল্পনার মধ্যে ছিল না ঠিকই। তবে এখন সেই ঘটনা ভুলে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।”

Harmanpreet Kaur Deepti Sharma Mankading Asia Cup
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy