দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যাট করতে গিয়ে চোট পেলেন ইংল্যান্ডের ওপেনার জেসন রয়। কাফ মাসলে চোট পান জেসন। আর খেলতে পারেননি তিনি। চোখের জলে মাঠ ছাড়তে দেখা যায় তাঁকে। চোটের ফলে চলতি বিশ্বকাপের শেষ চার অনিশ্চিত হয়ে পড়েছে জেসনের পক্ষে। এখনও দলের তরফে কিছু বলা না হলেও তিনি হয়তো বাকি বিশ্বকাপে আর খেলতে পারবেন না।
শনিবারের ম্যাচে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৭৯ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাট করতে নেমে ১৫ বলে ২০ রান করে চোট পান জেসন। মাঠের মধ্যেই শুয়ে পড়তে দেখা যায় তাঁকে। ছুটে আসেন দলের ফিজিয়ো। মাঠের মধ্যে কিছু ক্ষণ চিকিৎসার পরে মাঠ ছাড়েন জেসন। যাওয়ার সময় দেখা যায়, ঠিক মতো হাঁটতেও পারছেন না তিনি। দু’জনের সাহায্য নিয়ে মাঠের বাইরে যেতে হয় তাঁকে।
আরও পড়ুন:
No yaar ,Jason Roy
— MD Shoaib.
One more injury for England.
HOPE JASON ROY WILL FINE.#ENGvSA pic.twitter.com/i44G6y8Dt0
(@drewmaccynt) November 6, 2021
চোট পাওয়ার পর দেখা যায় কাঁদছেন জেসন। কান্নার ভিডিয়ো প্রকাশিত হয় নেটমাধ্যমে। অনেকেই তাঁকে সহানুভূতি জানান। অনেকে আবার বলেন, দেশের হয়ে খেলতে না পারার কষ্ট প্রকাশ পাচ্ছে জেসনের চোখে।