ক্রিকেটের নিয়ম কি ভেঙেছেন ব্রেন্ডন ম্যাকালাম? বাড়তি সুবিধা নিয়েছেন ইংল্যান্ডের কোচ? নেপালের বিরুদ্ধে কঠিন সময়ে দেখা যায় সাজঘরে বসে ওয়াকি-টকিতে কথা বলছেন ম্যাকালাম। সেই সময় নেপাল জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। শেষপর্যন্ত অবশ্য ৪ রানে হারে তারা। শেষ দিকে ওয়াকি-টকিতে কার সঙ্গে কথা বলছিলেন ম্যাকালাম, তা জানালেন দলের প্রাক্তন অধিনায়ক জস বাটলার।
ওয়েস্ট ইন্ডিজ় ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে ম্যাকালামকে নিয়ে প্রশ্ন করা হয় বাটলারকে। জবাবে তিনি বলেন, “ম্যাকালাম নিজে সফল অধিনায়ক ছিল। ও জানে, কঠিন সময়ে কী সিদ্ধান্ত নিতে হয়। সাপোর্ট স্টাফদের কাছে ও বার্তা পাঠাচ্ছিল। সেই বার্তা আমাদের কাছে আসছিল। ওর সঙ্গে অধিনায়ক হ্যারি ব্রুকের সম্পর্ক বেশ ভাল। ওদের বোঝাপড়া ভাল। তাই ম্যাকালামের বার্তা ব্রুক বুঝতে পারছিল। আমাদের জয়ের নেপথ্য ভূমিকা রয়েছে কোচের।”
বাটলারের মতে, ম্যাকালাম চাইলে কিছু না-ও বলতে পারতেন। কিন্তু তিনি খেলার মধ্যে এতটাই ঢুকে থাকেন, যে এক জায়গায় আরাম করে বসে থাকেন না। বাটলার বলেন, “ও কিছু ক্ষণের জন্য ওয়াকি-টকি ব্যবহার করেছিল। আমার মনে হয়, ম্যাকালাম আরাম করে বসে থাকতে পারত। সেটা না করে ও আমাদের বার্তা পাঠিয়েছে। এটা থেকেই বোঝা যায়, ও কতটা খেলার মধ্যে থাকে। দলের জয়ের নেপথ্যে এই রকম কোচের বড় ভূমিকা থাকে।”
আরও পড়ুন:
বাটলারের কথা থেকে স্পষ্ট, ম্যাচ যখন কঠিন পরিস্থিতিতে ছিল, তখন ম্যাকালাম পরিস্থিতি বুঝে পরিকল্পনায় বদল করেছেন। কাকে বল দিতে হবে, কোথায় ফিল্ডার থাকবে সেই পরামর্শ সাপোর্ট স্টাফদের মাধ্যমে দলের কাছে পাঠিয়েছে। তাতে শেষপর্যন্ত ৪ রানে তাঁরা জিতেছেন।
ম্যাকালামের ওয়াকি-টকি ব্যবহার নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। বিতর্কও শুরু হয়েছে। কিন্তু ক্রিকেটের কোনও নিয়ম ভাঙেননি তিনি। কোচেরা চাইলে মাঠে বার্তা পাঠাতেই পারেন। সেটা সাজঘর থেকে ইশারায় তাঁরা করতে পারেন, বা কোনও ক্রিকেটারকে মাঠের ভিতরে পাঠিয়ে। জলপানের বিরতিতে চাইলে কোচ নিজেও মাঠে ঢুকতে পারেন। আমেরিকার বিরুদ্ধে ভারতের ইনিংস চলাকালীন মাঠে গিয়েছিলেন গম্ভীরও। সুতরাং ম্যাকালাম ক্রিকেটের কোনও নিয়ম ভাঙেননি। সাজঘরে বসে বসে প্রযুক্তির ব্যবহার করেছেন তিনি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- গত বারের টি২০ বিশ্বকাপজয়ী হিসাবে খেলতে নেমেছে ভারত। ঘরের মাঠে ট্রফি ধরে রাখার লড়াই তাদের।
- বিশ্বকাপের ঠিক আগেই বাংলাদেশকে বাতিল করে দিয়েছে আইসিসি। নেওয়া হয়েছে স্কটল্যান্ডকে। পাকিস্তান তাদের সব ম্যাচ খেলছে শ্রীলঙ্কায়।
- ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ বার প্রতিযোগিতা যৌথ ভাবে আয়োজন করছে ভারত এবং শ্রীলঙ্কা।
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ গড়াপেটা? আইসিসির নজরে রানার্স নিউ জ়িল্যান্ডের ম্যাচ, তদন্তে দুর্নীতি দমন শাখা
-
নির্বাচনের পাশাপাশি বিশ্বকাপ না খেলা নিয়েও তদন্ত, বাংলাদেশ সরকারের সিদ্ধান্তে চাপ বাড়ছে ক্রিকেট বোর্ডের উপর
-
বাড়ির সামনে চিত্রসাংবাদিকদের ভিড়, দেশের নাম উজ্জ্বল করার কথা শুনেই ভিডিয়ো মোছার অনুরোধ দুবের
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ, পাকিস্তান বিতর্কে অবশেষে মুখ খুললেন জয় শাহ, দুই দেশকেই সতর্কবার্তা আইসিসি প্রধানের
-
ভারত এতটাই শক্তিশালী, সুবিধামতো পিচ বানানোর দরকারই পড়ে না! অভিযোগ উঠতেই মুখের উপর জবাব গম্ভীরের