Advertisement
২৩ এপ্রিল ২০২৬
ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব (বাঁ দিকে) ও ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক।

ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব (বাঁ দিকে) ও ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ২২:৫২
Share: Save:
না-জানলেই নয়
timer শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ২২:৫১ key status

বিশ্বকাপের ফাইনালে ভারত

৭ রানে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠল ভারত। রবিবার অহমদাবাদে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে নামবেন সূর্যকুমারেরা। 

timer শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ২২:৪৮ key status

রান আউট বেথেল

৪৮ বলো ১০৫ রান করে রান আউট বেথেল। সেই সঙ্গে শেষ ‌ইংল্যান্ডের জয়ের আশা। হার্দিকের দুরন্ত থ্রোয়ে আউট বেথেল। 

Advertisement
timer শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ২২:৪১ key status

আউট কারেন

হার্দিকের বলে ১৮ রান করে আউট স্যাম কারেন। ২২২ রানে ইংল্যান্ডের ষষ্ঠ উইকেট পড়ল। 

timer শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ২২:৪০ key status

বেথেলের শতরান

৪৫ বলে শতরান বেথেলের। ইংল্যান্ডকে একাই টানছেন তিনি। 

Advertisement
timer শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ২২:১৫ key status

অসাধারণ প্রয়াস অক্ষরের

অর্শদীপের বলে তুলে মেরেছিলেন জ্যাকস। বাউন্ডারির ধারে অসাধারণ ক্যাচ নিয়ে পড়ে যেতে যেতে তা দুবের হাতে দিলেন অক্ষর। দুই ক্রিকেটারের যৌথ প্রয়াসে জ্যাকসকে ফিরিয়ে জুটি ভাঙল ভারত।

timer শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ২১:৫৬ key status

বেথেলের অর্ধশতরান

১৯ বলে অর্ধশতরান করেছেন বেথেল। কঠিন লক্ষ্য হলেও লড়াই করছেন তিনি। 

Advertisement
timer শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ২১:৪৮ key status

বরুণের খারাপ বোলিং

টি২০-তে আইসিসি ক্রমতালিকায় এক নম্বর বোলার বরুণ। সেই তিনিই ২ ওভারে ৩৭ রান দিয়েছেন। তাঁর বলে হাত খুলে মারছেন বেথেল ও ব্যান্টন। 

timer শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ২১:৪১ key status

আউট ব্যান্টন

বড় শট মারছিলেন। কিন্তু প্রতি বলে বড় শট মারতে গিয়ে আউট হলেন ব্যান্টন (১৭)। উইকেট নিলেন অক্ষর পটেল। ইংল্যান্ড ৯৫ রানে চতুর্থ উইকেট হারাল। 

timer শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ২১:৩০ key status

তিন ছক্কার পর উইকেট বরুণের

জেকব বেথেলের হাতে পর পর তিন বলে তিন ছক্কা খান বরুণ চক্রবর্তী। যদিও সেই ওভারেই জয় বাটলারকে (২৫) আউট করলেন তিনি। ৬৪ রানে ইংল্যান্ডের তৃতীয় উইকেট পড়ল। 

timer শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ২১:২১ key status

আউট হ্যারি ব্রুক

জসপ্রীত বুমরাহের প্রথম বলে ৭ রানের মাথায় আউট ব্রুক। পিছন দিকে অনেকটা দৌড়ে ঝাঁপিয়ে দুর্দান্ত ক্যাচ ধরলেন অক্ষর। ৩৮ রানে ইংল্যান্ডের দ্বিতীয় উইকেট পড়ল। 

timer শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ২১:০৬ key status

প্রথম বলেই উইকেট হার্দিকের

দ্বিতীয় ওভারের প্রথম বলেই ফিল সল্টকে (৫) আউট করলেন হার্দিক। তাঁর বলে বড় শট মারতে গিয়ে অক্ষর পটেলের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন ইংরেজ ওপেনার। 

timer শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ২০:৪৬ key status

২০ ওভারে ভারতের রান ৭ উইকেটে ২৫৩

ইংল্যান্ডের সামনে ২৫৪ রানের বিশাল লক্ষ্য দিল ভারত।

timer শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ২০:৪৫ key status

রান আউট হার্দিক

১২ বলে ২৭ রান করে আউট হার্দিক। দু’রান নিতে গিয়ে রান আউট হলেন তিনি। 

timer শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ২০:৩৯ key status

ঝোড়ো ইনিংস খেলে আউট তিলক

সাত বলে ২১ রান করে আউট তিলক। ২৩৬ রানে ভারতের ষষ্ঠ উইকেট পড়ল। 

timer শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ২০:৩০ key status

হার্দিকের ভুলে রান আউট শিবম

হার্দিকের ভুলে রান আউট হলেন শিবম। বল সরাসরি ফিল্ডারের হাতে গিয়েছিল। হার্দিক প্রথমে কয়েক পা এগোন। তা দেখে শিবমও বেশ খানিকটা এগিয়ে যান। তার পর শিবমকে ফেরত পাঠান হার্দিক। তিনি ক্রিজ়ে ঢোকার আগেই উইকেটে বল মেরে দেন ব্রুক। ২৫ বলে ৪৩ রান করে আউট শিবম। ভারতের পঞ্চম উইকেট পড়ল। 

timer শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ২০:২৫ key status

ভারতের রান ২০০ পার

১৭ ওভারেই ভারতের রান ২০০ পার। ১৭ ওভার শেষে রান ৪ উইকেটে ২০৫। শিবম ২৩ বলে ৩৭ ও হার্দিক ৫ বলে ৯ রান করে খেলছেন। 

timer শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ২০:২০ key status

রশিদের বলে আউট সূর্যকুমার

ছক্কা মারার পরের বলেই ক্রিজ় ছেড়ে বেরিয়ে সুইপ মারতে গিয়েছিলেন সূর্যকুমার যাদব। কিন্তু আদিল রশিদের বল ব্যাটে লাগাতে পারেননি। ৬ বলে ১১ রানে আউট ভারত অধিনায়ক। ১৯০ রানে ভারতের চতুর্থ উইকেট পড়ল। 

timer শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ২০:০৫ key status

থামল সঞ্জুর ঝড়

আবার একটি শতরান হাতছাড়া হল সঞ্জুর। উইল জ্য়াকসের বাইরের বলে বড় শট মারতে গিয়ে ৪২ বলে ৮৯ রান করে আউট হলেন ভারতীয় ওপেনার। ১৬০ রানে ভারতের তৃতীয় উইকেট পড়ল। 

timer শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ১৯:৫৩ key status

১০ ওভারে ভারত ১১৯/২

সঞ্জু ৬৭ ও শিবম দুবে ১ রানে ক্রিজ়ে রয়েছেন। বড় রানের পথে এগোচ্ছে ভারত। 

timer শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ১৯:৪৬ key status

ঈশান আউট

আউট হয়ে গেলেন ঈশান কিশন। রশিদের বলে তুলে খেলতে গিয়ে জ্যাকসের হাতে ক্যাচ দিয়ে আউট হলেন তিনি। ১৮ বলে ৩৯ করেছেন ঈশান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy