Advertisement
E-Paper

ইরানের অনুশীলনের মাঠের পাশে মিলল পচাগলা মৃতদেহ! আবার বিতর্ক বিশ্বকাপে, তদন্ত শুরু মেক্সিকো পুলিশের

বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না ইরানকে। ইরান যে মাঠে অনুশীলন করছে তার পাশে একটি গাড়ি থেকে পাওয়া গেল পচাগলা মৃতদেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ জুন ২০২৬ ২৩:২৭
football

ইরানের অনুশীলন। ছবি: রয়টার্স।

বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না ইরানকে। আমেরিকার সঙ্গে যুদ্ধের বাতাবরণ থাকায় এমনিতেই সে দেশে গিয়ে অনুশীলন করছে না তারা। মেক্সিকোয় ঘাঁটি গেড়েছে। এ বার সেখানেও বিপদ। ইরান যে মাঠে অনুশীলন করছে তার পাশে একটি গাড়ি থেকে পাওয়া গেল পচাগলা মৃতদেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

শুক্রবার মৃতদেহটি খুঁজে পেয়েছে তিজুয়ানার পুলিশ। ইরানের শিবিরের উল্টো দিকে একটি সুপারমার্কেটের সামনে একটি গাড়িতে কালো ব্যাগে মুড়ে দেহটি রাখা ছিল। প্রকাশ্যে দিনের আলোয় গত কয়েক দিন ধরে গাড়িটি পড়ে থাকলেও কেউ কিছু বুঝতে পারেননি। শুক্রবার থেকে গাড়িটি থেকে তীব্র পচা গন্ধ বেরোতে শুরু করে।

সঙ্গে সঙ্গে পুলিশ গাড়িটি ঘিরে ফেলে। বিশেষ পোশাক পরা পুলিশের দল এসে গাড়িটি খুলে মৃতদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, সেই মৃতদেহে হিংসার চিহ্ন ছিল। ফলে পুলিশের ধারণা, ওই ব্যক্তিকে খুন করা হয়েছে। যদিও তাঁর পরিচয় প্রকাশ্যে আনা হয়নি। যে সময়ে মৃতদেহটি বার করে নিয়ে গিয়েছে পুলিশ, তখন পাশের স্টেডিয়ামে অনুশীলন করছিল ইরান।

তিজুয়ানা এমনিতেই ড্রাগ মাফিয়াদের কারণে সাধারণ মানুষের কাছে বিপজ্জনক শহর। গত বছর ১২০০টি খুন হয়েছে শহরে।

সংক্ষেপে
  • ১১ জুন থেকে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। চলবে ১৯ জুলাই পর্যন্ত। এ বারই প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
  • ফুটবল বিশ্বকাপ হচ্ছে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছে ফিফা।
  • বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপ।
সর্বশেষ
১০ ঘণ্টা আগে
Iran
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy