ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব (বাঁ দিকে) এবং আমেরিকার অধিনায়ক মোনাঙ্ক পটেল। — ফাইল চিত্র।
২৯ রানে জিতে বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত। শেষ বলে উইকেট নিলেন সিরাজ। আমেরিকা থামল ১৩২/৮ স্কোরে।
অর্শদীপের বলে চালিয়ে খেলতে গিয়ে আউট মহসিন। ৮ রানে ফিরলেন। ক্যাচ ধরলেন তিলক।
হরমীত সিংহকে শূন্য রানে আউট করলেন অক্ষর। ৯৮ রানে আমেরিকার ষষ্ঠ উইকেট পড়ল।
ভাল দেখাচ্ছিল সঞ্জয়কে। ৩৭ রানের মাথায় অক্ষরের বলে বড় শট মারতে গিয়ে ফিরলেন তিনি। ৯৮ রানে ৫ উইকেট হারাল আমেরিকা।
‘ব্রেন ফেড’ মিলিন্দের। ঈশানের হাতে বল জমা পড়া সত্ত্বেও তিনি ক্রিজ় ছেড়ে বেরিয়ে এলেন। সহজেই আউট করলেন ঈশান। অবশেষে আমেরিকার জুটি ভাঙল।
আমেরিকা ৭১-৪।
দ্বিতীয় ওভারে আরও একটি উইকেট নিলেন সিরাজ। এ বার ফেরালেন সাইতেজাকে (২)। ক্যাচ নিলেন বরুণ।
আমেরিকা ১৩-৩।
তৃতীয় ওভারে দ্বিতীয় উইকেট পড়ল আমেরিকার। অর্শদীপের বলে লেগ সাইডে খেলতে গিয়ে ব্যাটের কানায় লেগে বল উঠে গেল। ক্যাচ ধরলেন শিবম। ০ রানে ফিরলেন মোনাঙ্ক।
আমেরিকা ১১-২।
আন্দ্রে গৌসকে দ্বিতীয় ওভারে ফেরালেন সিরাজ। ৬ রান করলেন গৌস। ৮ রানে আমেরিকার প্রথম উইকেট পড়ল।
শেষ ওভারে সূর্য মারলেন দু’টি চার, দু’টি ছয়। শেষ পাঁচ ওভারে হল ৬৭ রান। ফলে আমেরিকার বিরুদ্ধে চাপে পড়েও ভদ্রস্থ রান তুলল ভারত।
আমেরিকার সামনে লক্ষ্য ১৬২ রানের।
শকউইকেটের বলে ৪ রানে মিলিন্দের হাতে ক্যাচ দিলেন অর্শদীপ।
ভারত ১৪০-৮।
চাপের মুখে একা কুম্ভ হয়ে লড়ে যাচ্ছেন সূর্যকুমারের। ৩৬ বলে পঞ্চাশ করলেন তিনি। সাজঘর থেকে উঠে দাঁড়িয়ে কুর্নিশ গম্ভীরদের।
ভারত ১২৮-৭।
ক্রিজ়ে নেমে ধরেই খেলছিলেন। কিন্তু ওভার কমে আসার কারণে চালিয়ে খেলতে গিয়ে আউট হলেন অক্ষর। ১১ বলে ১৪ রান করে হরমীতের বলে মহসিনের হাতে ক্যাচ দিলেন।
ভারত ১২২-৭।
সৌরভকে জোড়া চার মেরে ভারতের রান ১০০ পার করে দিলেন অক্ষর পটেল।
ক্রিজ়ে নেমেই ফিরে গেলেন হার্দিক। একটি চার মেরেছিলেন। এর পর চালিয়ে খেলতে গিয়ে হরমীতের বলে ক্যাচ দিলেন সাইতেজার হাতে। ৬ বলে ৫ রান করলেন তিনি।
ভারত ৭৭-৬।
শুরু থেকেই খেলতে সমস্যা হচ্ছিল তাঁর। আমেরিকার বোলারেরা নানা ভাবে সমস্যায় ফেলছিলেন তাঁকে। বড় শট খেলতে আউট রিঙ্কু। মহসিনের বলে ক্যাচ দিলেন মিলিন্দের হাতে। ১৪ বলে ৬ রান করেছেন।
ইনিংসের অর্ধেক হয়ে গেলেও রান বাড়ছে না ভারতের। মূলত মন্থর গতির পিচে রান তুলতে সমস্যা হচ্ছে। বড় শটও খেলা যাচ্ছে না।
গত বিশ্বকাপের পর থেকে পাওয়ার প্লে-তে ভারতের তৃতীয় সর্বনিম্ন স্কোর। আগ্রাসী থাকা ভারতকে প্রথম ম্যাচেই চাপে ফেলে দিয়েছে আমেরিকা।
খারাপ শট খেলে প্রথম বলেই আউট শিবম। পাওয়ার প্লে-তেই ভারতের চারটি উইকেট ফেলে দিল আমেরিকা।
ভারত ৪৭-৪।
চালিয়ে খেলতে গিয়ে আউট ঈশান। শকউইকের বলে মিলিন্দের হাতে ক্যাচ তুলে দিলেন। ১৬ বলে ২০ করলেন তিনি।
ভারত ৪৫-২।
ব্যাকওয়ার্ড পয়েন্টে ঈশানের ক্যাচ ফেলে দিলেন আমেরিকার ফিল্ডার। হতাশায় মুখ ঢাকলেন আমেরিকার আলি খান।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or
By proceeding you agree with our Terms of service & Privacy Policy