Advertisement
E-Paper

ঢাকায় আবার ঝটিকা মিছিল করল ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগ, পুলিশের হাতে আটক ১৪ হাসিনা অনুগামী

‘কার্যকলাপ নিষিদ্ধ’ হওয়া আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা–কর্মীদের মুক্তির দাবিতেই শনিবার বিক্ষোভ করছেন তাঁরা। সকাল ৭টা নাগাদ কুড়িল বিশ্বরোড এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ জুন ২০২৬ ০০:৪৮
শেখ হাসিনা।

শেখ হাসিনা। —ফাইল চিত্র।

বাংলাদেশের রাজধানী ঢাকায় আবার ঝটিকা মিছিল করল ‘নিষিদ্ধ রাজনৈতিক দল’ আওয়ামী লীগ। সে দেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ জানিয়েছে, রাজধানীর কুড়িল এলাকায় মিছিলের সময় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলের নিষিদ্ধ ‘ছাত্র সংগঠন’ ছাত্রলীগের ১৪ নেতা–কর্মীকে আটক করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ সূত্রের খবর, বনানী থানার পুলিশ তাদের আটক করে।

‘কার্যকলাপ নিষিদ্ধ’ হওয়া আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা–কর্মীদের মুক্তির দাবিতেই শনিবার বিক্ষোভ করছেন তাঁরা। সকাল ৭টা নাগাদ কুড়িল বিশ্বরোড এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়। প্রসঙ্গত, ২০২৪ সালের ১০ মে জুলাই মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গণ-অভ্যুত্থানকালে হত্যাযজ্ঞের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের যাবতীয় রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করেছিল। তার আগে নিষিদ্ধ হয়েছিল ছাত্র লীগ। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের আমলেও তা বহাল রয়েছে।

‘কার্যকলাপ নিষিদ্ধ’ ঘোষণা করার পরেও বার বার বাংলাদেশে রাজনৈতিক তৎপরতা বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে হাসিনার দল ও তাদের ছাত্র সংগঠন। গত ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে বিএনপি প্রধান তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার ক্ষমতায় আসীন হওয়ার পরে পুনরুত্থানের তৎপরতা আরও গতি পেয়েছে। ধারাবাহিক ভাবে বিভিন্ন জেলায় ঝটিকা মিছিল বার করছে জনবিক্ষোভে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর দল। গত দেড় বছর ধরে বন্ধ থাকা কয়েকটি দলীয় দফতরও সাময়িক ভাবে খোলা হয়েছিল সে সময়। পরবর্তী সময় পুলিশি হস্তক্ষেপে সেগুলি বন্ধ করা হয় বলে অভিযোগ।

Bangladesh Sheikh Hasina
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy