Advertisement
E-Paper

Asia Cup 2022: এশিয়া কাপেও ভারতকে হারাতে মরিয়া পাকিস্তান, বাবরদের দলে খেলতে পারেন কারা

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে এশিয়া কাপেও ভারতকে হারাতে মরিয়া পাকিস্তান। বাবর আজমদের প্রথম একাদশে কাদের দেখা যেতে পারে?

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২২ ১০:১৯
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে ১০ উইকেটে হারিয়েছে পাকিস্তান। সেই ছন্দ এশিয়া কাপেও ধরে রাখতে চাইছেন বাবর আজমরা। অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে ভারতকে হারিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে রাখতে চাইছে পাকিস্তান।
০১ / ১৩

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের যে দল খেলেছিল সেই দলের বেশ কয়েক জন ক্রিকেটার এশিয়া কাপের দলেও রয়েছেন। তবে শাহিন শাহ আফ্রিদি, শোয়েব মালিক, হাসান আলির মতো ক্রিকেটার নেই। কেমন হতে পারে এ বারের সম্ভাব্য একাদশ? রোহিত শর্মাদের বিরুদ্ধে কারা নামতে পারেন মাঠে?
০২ / ১৩

বাবর আজম: পাকিস্তানের অধিনায়ক। গত বার ভারতের বিরুদ্ধে ১০ উইকেটে জয়ে বড় ভূমিকা নিয়েছিলেন তিনি। এ বারেও পাকিস্তানকে নেতৃত্ব দেবেন।
০৩ / ১৩

মহম্মদ রিজওয়ান: বাবরের সঙ্গে ওপেনিং জুটিতে নজর কেড়েছেন রিজওয়ান। ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁরাই জয়ের রান তুলে নিয়েছিলেন। দলের উইকেটরক্ষকও তিনি।
০৪ / ১৩

ফখর জামান: দীর্ঘ দিন ধরে পাকিস্তানের হয়ে খেলছেন। তিন নম্বরে নেমে এই বাঁ হাতি ব্যাটার আক্রমণাত্মক ব্যাট করতে পারেন। বড় রানের জন্য তাঁর দিকে তাকিয়ে বাবররা।
০৫ / ১৩

আসিফ আলি: খেলার আগেই ভারতকে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। অনুশীলনে ১০০ থেকে ১৫০ ছক্কা মারছেন। ভারতের বিরুদ্ধে বড় শট খেলতে মুখিয়ে তিনি।
০৬ / ১৩

ইফতিকার আহমেদ: ডান হাতি মিডল অর্ডার ব্যাটার। টি-টোয়েন্টিতে ভাল ছন্দে রয়েছেন। ঘরোয়া ক্রিকেটে অনেক রান করে সুযোগ পেয়েছেন এশিয়া কাপের দলে।
০৭ / ১৩

হায়দার আলি: শেষ দিকে ব্যাট করতে নেমে সহজেই বড় শট খেলতে পারেন। তাঁর আক্রমণাত্মক ব্যাটিং দলের বড় ভরসা।
০৮ / ১৩

শাদাব খান: দলের সহ-অধিনায়ক। দীর্ঘ দিন ধরে খেলছেন। ব্যাটিংয়ের সঙ্গে স্পিন বোলিংটাও ভাল করেন। ভারতের বিরুদ্ধে তাঁর অভিজ্ঞতা কাজে লাগাতে চায় পাকিস্তান।
০৯ / ১৩

মহম্মদ নওয়াজ: বাঁ হাতি স্পিনার নওয়াজ ব্যাটটাও করতে পারেন। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ছিলেন না। এশিয়া কাপে সুযোগ পেয়েছেন।
১০ / ১৩

মহম্মদ ওয়াসিম জুনিয়র: এখন পাকিস্তানের অন্যতম সেরা প্রতিভা বলা হয় তাঁকে। ২১ বছরের ওয়াসিমের সেরা অস্ত্র তাঁর গতি। এশিয়া কাপে রোহিতদের দ্রুত ধাক্কা দিতে তাঁর দিকে তাকিয়ে থাকবেন বাবররা।
১১ / ১৩

নাসিম শাহ: শাহিন আফ্রিদি চোটে ছিটকে যাওয়ায় দলে সুযোগ পেয়েছেন। ভারতের বিরুদ্ধে প্রথম একাদশে দেখা যেতে পারে তাঁকে। ওয়াসিমের সঙ্গে জুটি বাঁধতে মুখিয়ে তিনি।
১২ / ১৩

হ্যারিস রউফ: পাকিস্তানের বোলিং বিভাগের সব থেকে অভিজ্ঞ পেসার। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে খেলেছেন। এ বার শাহিনরা না থাকায় তাঁকেই বোলিং বিভাগকে নেতৃত্ব দিতে হবে।
১৩ / ১৩

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও গ্যালারি

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy