Advertisement
E-Paper

Rishabh Pant: যুবরাজের সঙ্গে ৪৫ মিনিট কথাই বদলে দিয়েছে পন্থকে? উত্তর দিলেন তরুণ উইকেটরক্ষক

তরুণ উইকেটরক্ষকের সাফল্যের পিছনে রয়েছেন যুবরাজ সিংহ। ঋষভ পন্থ উত্তর দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটারকে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ জুলাই ২০২২ ২০:৪৯
যুবরাজের টুইটটি রিটুইট করলেন পন্থ।

যুবরাজের টুইটটি রিটুইট করলেন পন্থ। —ফাইল চিত্র

ঋষভ পন্থের সাফল্যের পিছনে যুবরাজ সিংহ রয়েছেন? ইংল্যান্ডের বিরুদ্ধে শতরানের পর টুইট করেছিলেন যুবরাজ। তিনি জানিয়েছিলেন ৪৫ মিনিট তাঁর সঙ্গে কথা বলেই বদলে গিয়েছেন পন্থ। স্বীকার করলেন তরুণ উইকেটরক্ষক।

যুবরাজের টুইটটি রিটুইট করলেন পন্থ। তিনি লিখলেন, ‘ঠিকই বলেছ, যুবরাজ।’ ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ এক দিনের ম্যাচে পন্থ শতরান করার পর যুবরাজ লেখেন, ‘দেখে মনে হচ্ছে ৪৫ মিনিটের কথাবার্তা বেশ কাজে লেগেছে!! দারুণ খেললে ঋষভ পন্থ। এ ভাবেই ইনিংস এগিয়ে নিয়ে যেতে হবে তোমায়। হার্দিক পাণ্ড্যকেও দেখে খুব ভাল লেগেছে।’

যুবরাজ এবং পন্থের মধ্যে কবে কথা হয়েছে জানা না গেলেও তাঁদের মধ্যে ইংল্যান্ডের মাটিতে সুইং সামলানো নিয়ে কথা হয়েছিল বলে জানা গিয়েছ। ইংল্যান্ডের মাটিতে ন্যাটওয়েস্ট সিরিজে যুবরাজের ইনিংস ভুলতে পারবেন না ভারতীয় সমর্থকরা। বাঁহাতি পন্থকে ছন্দে ফেরাতে দায়িত্ব নিয়েছিলেন যুবরাজ। সিনিয়রের কথায় যে কাজ হয়েছে তা দেখাই গিয়েছে। পন্থও মেনে নিয়েছেন সেটা।

Rishabh Pant Yuvraj Singh India vs England 2022 india vs england
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy