Advertisement
E-Paper

T20 World Cup 2021: চাপের খেলায় কোহলীর ঠিক উল্টো কথা বললেন উইলিয়ামসন

জয়ের পরেই দলগত পারফরম্যান্সের কথা তুলে ধরলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২১ ২৩:১১
ম্যাচ জিতে কী বললেন উইলিয়ামসন

ম্যাচ জিতে কী বললেন উইলিয়ামসন ফাইল চিত্র।

টি২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে সহজ জয় পেয়েছে নিউজিল্যান্ড। আর সেই জয়ের পরেই দলগত পারফরম্যান্সের কথা তুলে ধরলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। ভারত অধিনায়ক বিরাট কোহলীর ঠিক উল্টো কথা শোনা গেল তাঁর মুখে। কোহলী যেখানে জানালেন, শুরু থেকেই তাঁদের শরীরী ভাষা নেতিবাচক ছিল, সেখানে কিউয়ি অধিনায়ক জানিয়েছেন, শুরু থেকেই ভারতের উপরে চেপে বসেছিলেন তাঁরা।

ম্যাচ শেষে সাক্ষাৎকারে উইলিয়ামসন বলেন, ‘‘নির্দিষ্ট পরিকল্পনা ছিল। ভারতের মতো একটি দলকে হারাতে গেলে প্রতিটি ক্ষেত্রেই ভাল করতে হয়। আমরা শুরু থেকে ভারতকে চাপে রাখতে পেরেছি। তার পরে দুই স্পিনার নিজেদের কাজ করেছে। দলগত জয় পেয়েছি আমরা।’’

ম্যাচের সেরা ইশ সোধির প্রশংসাও শোনা যায় উইলিয়ামসনের গলায়। তিনি বলেন, ‘‘ইশ সাদা বলের ক্রিকেটে দুর্দান্ত বোলার। ও দলের খুব গুরুত্বপূর্ণ সদস্য। এই ধরনের ক্রিকেটে কী ভাবে বল করতে হয় তা সোধি খুব ভাল ভাবে জানে।’’

T20 World Cup 2021 kane williamson Virat Kohli
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy