Advertisement
E-Paper

ক্রিস গেল যখন মাইকেল জ্যাকসন, কোমর দুলিয়ে ভাইরাল ‘ইউনিভার্স বস’-এর ভিডিয়ো

প্রয়াত পপ শিল্পী মাইকেল জ্যাকসনের স্মুদ ক্রিমিনাল গানের সঙ্গে নাচতে দেখা যায় গেলকে। গত মরসুমে শুরুটা ভাল না হলেও পরের দিকে ভালই খেলেছিলেন তিনি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২১ ১৯:৪১
ক্রিস গেল

ক্রিস গেল ছবি টুইটার

নেটমাধ্যমে পঞ্জাব কিংসের প্রকাশ করা ভিডিয়ো দ্রুত ভাইরাল হল। কারণ সেই ভিডিয়োতে মাইকেল জ্যাকসনের ঢঙে মুনওয়াক নাচ করতে দেখা গিয়েছে ক্রিস গেলকে। নিভৃতবাসে থেকেও নেটাগরিকদের মাতিয়ে রাখলেন ইউনিভার্স বস। তবে এখন নিভৃতবাস কাটিয়ে অনুশীলনে নেমে পড়েছেন গেল।

প্রয়াত পপ শিল্পী মাইকেল জ্যাকসনের স্মুদ ক্রিমিনাল গানের সঙ্গে নাচতে দেখা যায় গেলকে। গত মরসুমে শুরুটা ভাল না হলেও পরের দিকে ভালই খেলেছিলেন তিনি।

সাধারণত ওপেন করলেও তিন নম্বরে নেমেও ভাল খেলতে পারেন ক্যারিবিয়ান এই ব্যাটসম্যান। গত মরসুমে ৭ ম্যাচে ২৮৮ রান করেছিলেন তিনি। স্ট্রাইক রেট ছিল ১৩৭.১৪। সোমবার রাজস্থান রয়্যালসের সঙ্গে প্রথম ম্যাচে খেলতে নামবে পঞ্জাব কিংস।

IPL chris gayle Punjab Kings
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy