Advertisement
E-Paper

মুম্বইয়ের কাছে হেরে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের স্বপ্ন পূরণ হল না এটিকে মোহনবাগানের

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে যেতে হলে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে দরকার ছিল মাত্র এক পয়েন্ট। কিন্তু হেরেই বসল এটিকে মোহনবাগান

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২১ ২২:৪০
হতাশ রয় কৃষ্ণ, মনবীর

হতাশ রয় কৃষ্ণ, মনবীর ছবি ফেসবুক

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে যেতে হলে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে দরকার ছিল মাত্র এক পয়েন্ট। অন্য দিকে এই ম্যাচ থেকে তিন পয়েন্ট পেতেই হত সার্জিও লোবেরার দলকে। তবুও জেতার জন্যই ঝাঁপিয়েছিলেন আন্তনিয়ো লোপেজ হাবাস। কিন্তু হেরেই বসল তাঁর দল। শুরু থেকেই রয় কৃষ্ণদের ওপর চাপ বাড়াতে থাকেন ওগবেচে, ফলরা।

ম্যাচের ৭ মিনিটেই এটিকে মোহনবাগানকে প্রথম আঘাত দেন মোর্তাদা ফল। জাহুর ফ্রিকিক থেকে থেকে তিরিকে বোকা বানিয়ে হেডে এ মরসুমে আইএসলের ১২ তম গোল করে যান তিনি। সবুজ মেরুনের সমস্যা আরও বাড়ে চোটের জন্য অধিনায়ক সন্দেশ ঝিঙ্গন বেরিয়ে যাওয়ায়। ৩৯ মিনিটে ব্যবধান বাড়ান ওগবেচে। হরমন সান্তানার ফ্রিকিক ক্রসবারে লেগে ফিরে এলে হেডে গোল করেন তিনি।

এরপর অনেক আক্রমণ করলেও ব্যবধান কমাতে পারেনি এটিকে মোহনবাগান। এই জয়ের ফলে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় এক নম্বরে থেকে লিগ পর্ব শেষ করল মুম্বই সিটি এফসি। ২০ ম্যাচে দুই দলেরই পয়েন্ট ৪০। সেমিফাইনালে এটিকে মোহনবাগান খেলবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি-র বিরুদ্ধে। আর এফসি গোয়ার বিরুদ্ধে খেলবে মুম্বই সিটি এফসি।

isl Mumbai City FC ATK Mohunbagan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy