Advertisement
E-Paper

নিরপেক্ষ কেন্দ্রে কোহলীদের বিরুদ্ধে ম্যাচ! উত্তেজনায় ফুটছেন উইলিয়ামসনরা

সামনে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ রয়েছে। কিন্তু নিউজিল্যান্ড সে সব নিয়ে ভাবছেই না।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ মে ২০২১ ২১:০৪
কোহলীদের বিরুদ্ধে খেলতে মুখিয়ে উইলিয়ামসনরা।

কোহলীদের বিরুদ্ধে খেলতে মুখিয়ে উইলিয়ামসনরা। ফাইল ছবি

সামনে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ রয়েছে। কিন্তু নিউজিল্যান্ড সে সব নিয়ে ভাবছেই না। কেন উইলিয়ামসনদের মাথায় শুধুই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ভারতের বিরুদ্ধে খেলার কথা ভেবে উত্তেজিত তাঁরা।

সাংবাদিক বৈঠকে বলেছেন, “অনেকদিন পর জাতীয় দলে ফিরতে পেরে ভাল লাগছে। সামনে যে কঠিন পরীক্ষা রয়েছে সেটা সামলাতে তৈরি আমরা। ইংল্যান্ডকে ওদের মাঠে খেলা মোটেই সোজা ব্যাপার নয়। তবে আমরা বেশি উত্তেজিত ভারতের বিরুদ্ধে নামব ভেবে। আপাতত একটা ম্যাচ ধরে ধরে এগোতে চাই। ভারতের বিরুদ্ধে নিরপেক্ষ কেন্দ্রে খেলা দারুণ ব্যাপার।”

গত সপ্তাহেই ইংল্যান্ডে পা দিয়েছেন উইলিয়ামসনরা। আপাতত প্রত্যেকে নিভৃতবাসে রয়েছেন। উইলিয়ামসন বলেছেন, “অনেকেই প্রথম বার জৈব সুরক্ষা বলয়ে এসেছে। আমাদের লক্ষ্য কত তাড়াতাড়ি নিভৃতবাস কাটিয়ে অনুশীলনে নেমে পড়তে পারি। নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে গেলেও সময় দিতে হবে।”

Virat Kohli Indian Cricket team kane williamson new zealand cricket ICC World Test Championship
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy