Advertisement
E-Paper

IPL 2021: আইপিএল-এর দ্বিতীয় সংস্করণে টিকিট কেটে ঢুকতে পারবেন দর্শকরা

দুবাই, শারজা ও আবু ধাবিতে এই ম্যাচগুলি খেলা হবে। আইপিএল-এর প্রথম পর্ব ভারতে হলেও ক্রিকেটাররা কোভিড আক্রান্ত হওয়ায় স্থগিত করে দিতে হয় খেলা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২১ ২১:৪৮
আইপিএল

আইপিএল ফাইল চিত্র

সোমবার থেকে ফের শুরু হতে চলেছে আইপিএল। দু’বছর পর মাঠে ঢুকে খেলা দেখার অনুমতি পেয়েছেন দর্শকরা। মরুশহরে আইপিএল-এর দ্বিতীয় পর্বের ম্যাচগুলিতে থাকতে পারবেন কিছু সংখ্যক দর্শক। তবে গোটা স্টেডিয়াম ভর্তি থাকবে না। কত জন দর্শক স্টেডিয়ামে ঢুকতে পারবেন সেই ব্যাপারে বিসিসিআই-এর নির্দেশে যদিও স্পষ্ট করে কিছুই বলা হয়নি।

দুবাই, শারজা ও আবু ধাবিতে এই ম্যাচগুলি খেলা হবে। আইপিএল-এর প্রথম পর্ব ভারতে হলেও ক্রিকেটাররা কোভিড আক্রান্ত হওয়ায় স্থগিত করে দিতে হয় খেলা।

সোমবার থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে ফের অসমাপ্ত আইপিএল-এর বাকি ম্যাচগুলি অনুষ্ঠিত হবে। প্রথম দিনেই মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্সচেন্নাই সুপার কিংস

দর্শকরা আইপিএল-এর ওয়েবসাইটের মাধ্যমে খেলার টিকিট কাটতে পারবেন। টিকিট দেওয়া শুরু হবে বৃহস্পতিবার থেকে।

IPL CSK vs MI BCCI
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy