বৃষ্টির কারণে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চতুর্থ দিনের খেলা শুরু না হওয়ায় সাজঘরেই টেবিল টেনিস খেলা শুরু করে দিলেন নিউজিল্যান্ড ক্রিকেটাররা। প্রথম দিনের খেলাও বৃষ্টির কারণে বাতিল হয়েছিল। সেই দিনও দুই দলের ক্রিকেটাররা ডার্ট ও টেবিল টেনিস খেলতে শুরু করেন।
দ্বিতীয় দিন ৩ উইকেট হারিয়ে ১০১ রান করলেও তৃতীয় দিন ভারতের ইনিংস শেষ হয় ২১৭ রানে। ৫ উইকেট পান কাইল জেমিসন। বিরাট কোহলীর উইকেট তুলে নেন। চতুর্থ দিনে তাঁকেই দেখা গেল সতীর্থের সঙ্গে টেবিল টেনিস খেলতে। নেটমাধ্যমে সেই ছবি দিল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। তৃতীয় দিনের শেষে ২ উইকেটে নিউজিল্যান্ড ১০১ রান তুলেছে। ক্রিজে রয়েছেন কেন উইলিয়ামসন ও রস টেলর।
Wet weather has returned to the Hampshire Bowl so it’s table tennis for now…#WTC21 pic.twitter.com/hA0AjPgiya
— BLACKCAPS (@BLACKCAPS) June 21, 2021