Advertisement
E-Paper

WTC Final: ফের কোহলীদের কটাক্ষ ভনের, টুইটারে পাল্টা দিলেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা

ভারতের সাফল্য পছন্দ হয় না তাঁর। বিতর্কিত মন্তব্য করতে ওস্তাদ তিনি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ জুন ২০২১ ২১:১৫
মাইকেল ভন।

মাইকেল ভন। ফাইল ছবি

ভারতের সাফল্য পছন্দ হয় না তাঁর। বিতর্কিত মন্তব্য করতে ওস্তাদ তিনি। শুক্রবারও তার ব্যতিক্রম নয়। বিশ্ব টেস্ট ফাইনালের প্রথম দিনের খেলা ভেস্তে গিয়েছে বৃষ্টিতে। বাকি দিনগুলিতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সুযোগে ভারতকে খোঁচা দিতে ছাড়লেন না মাইকেল ভন।

টুইটারে প্রাক্তন ইংরেজ অধিনায়ক লিখেছেন, ‘আমার মনে হচ্ছে বৃষ্টিই ভারতকে এ যাত্রায় বাঁচিয়ে দেবে’। ভন এই মন্তব্য করার পরেই ক্ষেপে ওঠেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। টুইটারে একের পর এক বাক্যবাণ আছড়ে পড়তে থাকে।

কেউ লিখেছেন, ‘তুমি যে কাজ করতে ওখানে গিয়েছ, সেটাই করো। ভারতের কী হবে সেটা তোমায় ভাবতে কেউ বলেনি’। আর একজন লিখেছেন, ‘তোমার দেশে খেলা হচ্ছে আর তোমার দেশের ক্রিকেটাররাই সেটা টিভিতে বসে দেখছে। এর থেকে বড় লজ্জার আর কী হতে পারে? নিজের দেশকে নিয়ে ভাবো ভন’। আর এক সমর্থক লিখেছেন, ‘ভাগ্যিস আজ বৃষ্টিতে খেলা ভেস্তে গিয়েছে। কারণ আজ ভারত ভাল খেললে তোমার চোখ দিয়ে জলের বন্যা বইত’।

Virat Kohli kane williamson Michael Vaughan ECB ICC World Test Championship
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy