Advertisement
E-Paper

ক্যামেরায় এআই ছবি তোলার সুযোগ, সঙ্গে ‘ফ্ল্যাগশিপ’ প্রসেসার, নতুন জোড়া স্মার্টফোন বাজারে আসার খবরে হইচই

ভারতে এ বার রেনো-১৬ সিরিজ়ের স্মার্টফোন আনতে চলেছে ওপো। সংশ্লিষ্ট মুঠোবন্দি ডিভাইসগুলিতে কী কী সুবিধা পাবেন গ্রাহক?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ জুন ২০২৬ ১৮:০৭
Representative Picture

—প্রতীকী চিত্র।

চিপ বা সেমিকন্ডাক্টরের মূল্যবৃদ্ধির জেরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্মার্টফোনের দাম। তার মধ্যেই মুঠোবন্দি ডিভাইসের নতুন সিরিজ় নিয়ে হাজির ওপো। ভারতে বাজারে এ বার মিলবে রেনো-১৬ সিরিজ়ের দু’টি স্মার্টফোন। সেগুলি হল, ওপো রেনো-১৬ এবং ওপো রেনো-১৬ প্রো।

সূত্রের খবর, এই দুই স্মার্টফোনে ক্যামেরা এবং কৃত্রিম মেধা ভিত্তিক ছবির উপর জোর দিয়েছে ওপো। এ ছাড়া ৬.৩২ ইঞ্চির ১.৫কে-র অ্যামোলেট প্যানেলের ডিসপ্লে পাবেন গ্রাহক। পাশাপাশি, মিডিয়াটেক ডায়মন্ডসিটির ৮,৫০০ প্রসেসারে থাকবে ওপো রেনো-১৬তে।

অন্য দিকে ওপো রেনো-১৬ প্রোতে ‘ফ্ল্যাগশিপ’ প্রসেসার থাকছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, ওই স্মার্টফোনে মিডিয়াটেক ডায়মন্ডসিটির ৯৫০০ প্রসেসার পাবেন গ্রাহক। এ ছাড়া দু’টি ডিভাইসেই ৬,৫০০ থেকে ৭,০০০ মেগা হার্ৎজ়ের শক্তিশালী ব্যাটারি থাকবে বলে জানা গিয়েছে।

ভারতের বাজারে মেগা এন্ট্রি নিতে চলা চিনা সংস্থা ওপো রেনো-১৬ সিরিজ়ের স্মার্টফোন চলবে অ্যান্ড্রয়েড-১৭ অপারেটিং সিস্টেমে। ডিভাইসগুলির দাম একটু উপরের দিকে থাকার সম্ভাবনাই বেশি। তবে সেটা কত হবে, তা জানতে অপেক্ষা করতে হবে আরও কয়েক দিন।

ওপোর পাশাপাশি ৩০ জুন ভারতীয়দের জন্য বাজেট-বান্ধব স্মার্টফোনের নতুন সিরিজ় আনছে ওয়ানপ্লাস, যার পোশাকি নাম ওয়ানপ্লাস এন। সূত্রের খবর, সংশ্লিষ্ট মুঠোবন্দি ডিভাইসগুলিতে থাকবে অতি শক্তিশালী ব্যাটারি। অর্থাৎ ৮,০০০ মেগা হার্ৎজ়ের ব্যাটারি পাবেন গ্রাহক। এ ছাড়া ফোনগুলির পিঠের দিকে দু’টি এবং সামনে থাকছে একটি ৫০ মেগাপিক্সলের ক্যামেরা।

ওয়ানপ্লাস এন সিরিজ়ে ১৪৪ হার্ৎজ় রিফ্রেশ রেটের ডিসপ্লে পাবেন গ্রাহক। সংশ্লিষ্ট মুঠোবন্দি ডিভাইসের সঙ্গে ওয়ান প্লাস নড সিই-৬ মডেলের বেশ মিল খুঁজে পাচ্ছেন টেক বিশ্লেষকদের একাংশ। যদিও দু’টি ফোনের দামের মধ্যে রয়েছে আকাশপাতাল পার্থক্য। নতুন সিরিজ়ের ফোনগুলি ২০ হাজার টাকার কমে মিলবে বলে জানিয়েছে নির্মাণকারী চিনা সংস্থা।

Smartphones Android Phone Tech tips

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy